21/06/2026
🍒 দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, বিক্রির আশা প্রায় ৯০০ কোটি টাকা
স্বাদ, সুগন্ধ আর ঐতিহ্যে দেশসেরা দিনাজপুরের লিচুর মৌসুম এখন পুরোদমে চলছে। জেলার কালীতলা নিউমার্কেটের লিচুর হাটে ভোর থেকেই ভিড় করছেন বাগান মালিক, ব্যবসায়ী ও ক্রেতারা।
প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভ্যান ও ইজিবাইকে করে বাজারে আসছে নানা জাতের লিচু। এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে মাসিমপুরের বিখ্যাত বোম্বাই, বেদানা ও চায়না-৩ জাতের লিচু।
💰 বর্তমান বাজারদর (প্রতি ১০০টি)
🔸 চায়না-৩: ১,৪০০ – ১,৬০০ টাকা
🔸 বেদানা: ৭০০ – ৯০০ টাকা
🔸 বোম্বাই: ৪০০ – ৪৫০ টাকা
🔸 কাঁঠালি: ৭০০ – ৮০০ টাকা
ব্যবসায়ীরা জানান, ঈদের পর থেকে লিচুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে এ বছর ফলনও তুলনামূলক কম হয়েছে।চলতি মৌসুমে প্রায় ৯০০ কোটি টাকার লিচু বিক্রির আশা করা হচ্ছে।
📍 স্থান: কালীতলা নিউমার্কেট, দিনাজপুর
#দিনাজপুর #দিনাজপুরের_লিচু #লিচুনিকেতন #মাসিমপুরের_লিচু #লিচুর_বাজার #কালীতলা_নিউমার্কেট