MS Agro

MS Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MS Agro, Dairy Farm, Pakerhat, khansama, Dinajpur.

✅ গুরুত্বপূর্ণ ভিটামিন  এবং এদের বৈজ্ঞানিক নাম (গরু/ছাগল+মানুষ)ভিটামিন বৈজ্ঞানিক নাম মানুষের কাজ গরু/ছাগলের অভাবে কি হয়V...
01/11/2025

✅ গুরুত্বপূর্ণ ভিটামিন এবং এদের বৈজ্ঞানিক নাম (গরু/ছাগল+মানুষ)

ভিটামিন বৈজ্ঞানিক নাম মানুষের কাজ গরু/ছাগলের অভাবে কি হয়

Vitamin A Retinol দৃষ্টি, ত্বক, রোগ প্রতিরোধ রাতকানা, গর্ভপাত, দুর্বল বাছুর, চোখে পানি ইত্যাদি
Vitamin B1 Thiamin মস্তিষ্ক ও নার্ভ, এনার্জি PEM রোগ, খিঁচুনি, মাথা পেছনে বাঁকানো ইত্যাদি
Vitamin B2 Riboflavin এনার্জি, ত্বক ও চোখ মুখের ক্ষত, চোখে প্রদাহ, দুর্বল বাচ্চা ইত্যাদি
Vitamin B3 Niacin সেল মেটাবলিজম, ত্বক ডায়রিয়া, দুধ কমে যাওয়া, ক্ষুধামান্দ্য ইত্যাদি
Vitamin B5 Pantothenic Acid হরমোন, এনার্জি খুর নরম, চুল ঝরা, দুর্বলতা ইত্যাদি
Vitamin B6 Pyridoxine রক্ত তৈরি, নার্ভ খিঁচুনি, অ্যানিমিয়া, বাচ্চার গ্রোথ কম ইত্যাদি
Vitamin B7 Biotin চুল, নখ, খুর খুর ফেটে যাওয়া, খোঁড়া হওয়া ইত্যাদি
Vitamin B9 Folic Acid রক্ত, গর্ভাবস্থা রক্তস্বল্পতা, দুর্বল বাচ্চা ইত্যাদি
Vitamin B12 Cobalamin নার্ভ, রক্ত অ্যানিমিয়া, ওজন না বাড়া, দুধ কমা ইত্যাদি
Vitamin C Ascorbic Acid রোগ প্রতিরোধ, ক্ষত শুকানো রোগ প্রতিরোধ কম, ক্ষত দেরিতে শুকায় ইত্যাদি
Vitamin D Calciferol হাড়ে ক্যালসিয়াম Rickets, হাড় নরম, দুধে ক্যালসিয়াম কম ইত্যাদি
Vitamin E Tocopherol অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক, প্রজনন White Muscle Disease, গর্ভপাত ইত্যাদি
Vitamin K Phylloquinone রক্ত জমাট বাঁধা রক্তপাত, নাক দিয়ে রক্ত, মল/মূত্রে রক্ত ইত্যাদি
এগুলা গরু ছাগল এর জন্য প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট।

01/11/2025

ছাগলের সাধারণ বর্ষাকালীন রোগ

১. ফুট রট( পা পচা)

কারণ: ফুসোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, ডাইচেলোব্যাক্টর নোডোসাস

লক্ষণ: খোঁড়া, দুর্গন্ধ,

খুরের ফুলে যাওয়া, খুরের প্রাচীর বিচ্ছিন্ন হওয়া
চিকিৎসা: খুর ছাঁটাই।
১০% জিঙ্ক সালফেট আর কপার সালফেট দিয়ে পা স্নান
প্রতিরোধ: বাসস্থান শুষ্ক এবং পরিষ্কার রাখুন
২.নিউমোনিয়া
কারণ: পাস্তুরেলা মাল্টোকাইডা, ম্যানহেইন্না হেমোলাইটিকা

লক্ষণ: জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, শ্বাসকষ্ট।

চিকিত্সা: ব্রড-স্পেকট্রাম

অ্যামিবায়োটিক: NSAIDS

প্রতিরোধ: অতিরিক্ত ভিড় এবং হঠাৎ ঠান্ডা বৃষ্টির সংস্পর্শে আসা এড়িয়ে চলুন।
৩.ডায়রিয়া (এন্টেরাইটিস)
কারণ: ব্যাকটেরিয়া, ভাইরাল, বা পরজীবী সংক্রমণ

উপসর্গ: জলযুক্ত মল,

ডিহাইড্রেশন, দুর্বলতা

চিকিৎসা: ওরাল রিহাইড্রেশন, অ্যান্টিবায়োটিক অ্যান্টি-প্যারাসাইটিকস

প্রতিরোধ: পরিষ্কার জল, ভেজা খাবার এড়িয়ে চলুন

সুস্থ ছাগল, সুখী খামারি - বর্ষাকালীন রোগ প্রতিরোধ করুন!
৩.
কক্সিডিওসিস

কারণ: আইমেরিয়া এসপিপি।

লক্ষণ: রক্তাক্ত ডায়রিয়া, দুর্বল বৃদ্ধি, দুর্বলতা

চিকিৎসা: সালফা ওষুধ, টলট্রাজুরিল অ্যামপ্রোলিয়াম

প্রতিরোধ: স্বাস্থ্যবিধি বজায় রাখুন, স্যাঁতসেঁতে ঘর এড়িয়ে চলুন
৫.
হেমোনকোসিস (বাবরের মেরু কৃমি)

কারণ: হেমোনচাস কনটর্টাস

উপসর্গ: ফ্যাকাশে মিউকাস মেমব্রেন

বোতল চোয়াল, দুর্বলতা

চিকিৎসা: অ্যানথেলমিন্টিক্স (লেভামিসোল আইভারমেকটিন, অ্যালবেনডাজল)

প্রতিরোধ: নিয়মিত কৃমিমুক্ত করুন

চারণভূমি ঘোরান
৬.মাস্টাইটিস
কারণ: স্ট্যাফিলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস এসপিপি।

লক্ষণ: দুধে থলির ফোলা জমাট, জ্বর।

চিকিৎসা: ইন্ট্রাম্যামালি অ্যান্টিবায়োটিক, প্রদাহ বিরোধী

প্রতিরোধমূলক ব্যবস্থা

পরিষ্কার, উন্নত আবাসন সরবরাহ করুন

সঠিক ড্রেনেজ বজায় রাখুন

নিয়মিত কৃমিনাশক এবং টিকা-

ভারী বৃষ্টির সময় চারণ এড়িয়ে চলুন

পর্যাপ্ত পুষ্টি এবং ক্ষুদ্রাকৃতি নিশ্চিত করুন

24/10/2025

Stomach Compartments
17/10/2025

Stomach Compartments

16/09/2025
12/09/2025

লোক দেখানোর চেয়ে অর্থ সম্পদ সেভ করা এটা বরাবরই গুরুত্বপূর্ণ আমি বুঝে আসছি। মাত্র তিন সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ লক্ষ টাকা ক্যাশ করা খুব বেশি সহজ ছিলো না আমাদের জন্য।
জীবনের যেকোনো খারাপ অবস্থান মোকাবেলা করতে আপনাকে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করতে হবে এর যোগান আপনাকে ও আপনার পরিবাকেই করতে হয়।

ভবিষ্যতের জন্য এখনই ভাবুন – টাকা জমিয়ে নিরাপদ থাকুন!

আপনি মানুন বা না মানুন, জীবনে হঠাৎ করেই ফিনান্সিয়াল ক্রাইসিস (আর্থিক সংকট) আসতে পারে। তাই আজই নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়া দরকার।

লোক দেখানো খরচ নয়, ভবিষ্যতের নিরাপত্তা দরকার!
বিয়ে, জন্মদিন বা সামাজিক অনুষ্ঠান মানেই বিশাল খরচ। অথচ অনেক মধ্যবিত্ত পরিবার তাদের জীবনের এক-তৃতীয়াংশ সঞ্চয় খরচ করে ফেলে শুধুমাত্র সন্তানদের বিয়েতে। এতে সাময়িক খুশি হলেও ভবিষ্যতের জন্য ঝুঁকি থেকে যায়।

➡️ সন্তান জন্মের পর ১ লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে ২০ বছরে তা একটি ভালো অ্যামাউন্টে পরিণত হবে। ভবিষ্যতে পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যবসায় তা কাজে আসবে।

🧠 ছোটবেলা থেকেই ফিনান্স শিক্ষা দিন
সন্তানকে শেখান—

Productive vs Non-Productive ইনভেস্টমেন্ট

গ্যাজেট নয়, ধাতু (যেমন সোনা) কেনা ভালো—এর রিসেল ভ্যালু থাকে।

নিজের আয় নিজে কিভাবে বাড়াতে হয়, সেই বুদ্ধি শেখান।

🏠 সম্পদে নয়, liquidity-তে গুরুত্ব দিন
বাড়ির চেয়ে সোনা বা ক্যাশ লিকুইড মানি বেশি কাজে আসে, কারণ বিপদে ঘরের ইট বিক্রি করা যায় না, কিন্তু গহনা বা টাকা দিয়ে আপনি সামাল দিতে পারবেন।

➡️ যতটুকু বাড়ি করলে শান্তিতে থাকা যায়, ততটুকুই বানান। বাকি টাকা MIS (Monthly Income Scheme)-এ রাখুন, যাতে একেবারে দরকারে খেতে হলেও টাকা থাকে।

🎓 ডিগ্রি নয়, দক্ষতা গুরুত্বপূর্ণ
শুধু বইয়ের শিক্ষা নয়, হাতে-কলমে কাজ শেখান।

পেটে বিদ্যা থাকলেই সফলতা আসবে—এমন কোনো গ্যারান্টি নেই।

কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব – এই অভ্যাস গড়ে তুলুন।

সন্তানকে স্বাধীন হতে দিন
স্ট্যাটাসের জন্য সরকারি চাকরির পিছনে না ছোটে—সে যেন নিজের ইচ্ছামতো পথ বেছে নিতে পারে।

ভবিষ্যৎ অনিশ্চিত, তাই একাধিক ইনকামের পথ তৈরি করতে শেখান।

মোট কথা — টাকা ও সময়ের ব্যবহার শিখুন
একসাথে অনেক দিক সামলাতে হবে।

একটা বিনিয়োগ ব্যর্থ হলেও আরেকটা যেন টিকে থাকে।

জীবনকে বিজনেস মাইন্ডে দেখুন—এটাই বাস্তবতা।

এই লেখাটি

২০১৪ সালে দুই বন্ধু জাহিদ এবং রুবেল তাদের উপজেলার একটি  কলেজ থেকে এইচএসসি পাশ করে। তখন তাদের বয়স ছিল ১৯ বছর। ঘটনা ১ : র...
09/09/2025

২০১৪ সালে দুই বন্ধু জাহিদ এবং রুবেল তাদের উপজেলার একটি কলেজ থেকে এইচএসসি পাশ করে। তখন তাদের বয়স ছিল ১৯ বছর।
ঘটনা ১ : রুবেল ** এইচএসসি পাশ করার পর রুবেল চিন্তা করলো। সে আরো উচ্চতর লেখাপড়া করবে অনার্স মাস্টার্স পাশ করবে এবং ভালো একটি চাকরি করবে। এই উদ্দেশ্য নিয়ে রুবেল শহরের একটি কলেজে ভর্তি হলো। রুবেল পড়াশোনা করা অবস্থায় অনার্স চতুর্থ বর্ষে এসে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে ফেলল।
প্রেম এবং বিয়ের কারণে রুবেলের অনার্সের রেজাল্ট তেমন একটা ভালো হলো না। যেহেতু রুবেল বিয়ে করেছে, বউয়ের খরচ চালাতে হবে, তো যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের রুবেল চাকরি করার চেষ্টা করল, এর মধ্যে আবার রুবেল মাস্টার্সে ভর্তি হলো।
এদিকে মাস্টার্সের পড়াশোনা চলল, এবং রুবেল চিন্তাভাবনা করলো যেহেতু সে বিয়ে করেছে এখন তার একটা চাকরি করা দরকার। যার কারণে রুবেল সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করল। চাকরির জন্য পড়াশোনা করল কোচিং করল পরীক্ষা দিল। এসবের মধ্যে রুবেলের মাস্টার্স পাশ করা হয়ে গেল।

একদিকে চাকরি জন্য পড়াশোনা অন্য দিকে মাস্টার্স এর পরীক্ষা। নতুন সংসার, বউ, মাস্টার্সে পড়া অবস্থায় রুবেলের বউ একটি সন্তান হলো। তো যার কারণে সব মিলিয়ে মাস্টার্সের রেজাল্ট রুবেলের ভালো হলো না।
সরকারি চাকরির পেছনে ঘুরতে ঘুরতে রুবেলের তিন বছর কেটে গেল। আর এই তিন বছরে রুবেলের ৩ লাখ টাকার ঋণ হয়ে গেল।

রুবেল এখন চিন্তা করল না সরকারি চাকরি তার দ্বারা হবে না এবার বেসরকারি কিছু একটা করতে হবে। রুবেল বিভিন্ন সেলস মার্কেটিং এবং এনজিও তে চাকরি করলো। কিন্তু সেগুলোতে অত্যাধিক প্যারা এবং মানসিক চাপ, টার্গেটের চাপ। যার কারনে রুবেল দুই মাসের বেশি কোন জায়গাতেই চাকরি করতে পারল না।

এখন যেহেতু বউ সন্তান আছে এখন একটা কিছু করতে হবে। তাই রুবেল চিন্তা করলো যে অফিসিয়াল কোন কাজ করবে বেসরকারি কোম্পানিতে। সেগুলাকে দেখা গেল বেতন খুবই কম। ১২ ঘন্টা ডিউটি বেতন ১৫ হাজার টাকা।

এদিকে রুবেলের সংসার খরচ বাড়তে থাকলো। রুবেল চিন্তা করলো যে তার দ্বারা দেশে কিছু করা সম্ভব না। তাই রুবেল ৩০ বছর বয়সে চিন্তা করলো সে এখন বিদেশ যাবে । এছাড়া তার সামনে আর কোন পথ খোলা নেই।
রুবেল এখন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে।

ঘটনা ২ : জাহিদ ** এদিকে জাহিদ ২০১৪ সালে এইচএসসি পাশ করার পর চিন্তা করল ।সে আর পড়াশোনা করবে না সে বিদেশে চলে

আমি সব সময় বলি গরু মোটাতাজা হতে সময় লাগে ৯০ দিন। একটা গরু মোটাতাজা করার জন্য ৯০ দিন সময় যথেষ্ট।আমরা গরুকে সবসময় নিজে...
08/09/2025

আমি সব সময় বলি গরু মোটাতাজা হতে সময় লাগে ৯০ দিন। একটা গরু মোটাতাজা করার জন্য ৯০ দিন সময় যথেষ্ট।
আমরা গরুকে সবসময় নিজের তৈরি মিক্সিং খাবার খাওয়াই। খাদ্য তালিকাতে যা যা ছিল তার ১০০ কেজি খাদ্য তৈরীর একটা নমুনা উল্লেখ করে দেওয়া হল।

🔴মূল খাদ্য উপাদান (১০০ কেজি):
১/ ভূট্টা – ৪০ কেজি
২/ DORB/ব্রান – ২০ কেজি
৩/ ধানের কুঁড়া/আঁশ – ১০ কেজি
৪/ যেকোনো ডালের খোসা – ১৫ কেজি
৫/ সয়াবিন খৈল – ১৫ কেজি

🔴সাথে এই প্রয়োজনীয় ভিটামিন গুলো মিক্স করতে হবে (প্রতি ১০০ কেজি খাদ্যে):
✅ প্রোটিন ও পেশি গঠনে:
১. এল-লাইসিন – ২৫০ গ্রাম
২. ডি-এল মেথিওনিন – ২৫০ গ্রাম
৩. ফিশ প্রোটিন – ২.৫ কেজি
✅ হজমশক্তি ও পুষ্টি শোষণে:
৪. মাল্টি এনজাইম – ২০০ গ্রাম
৫. প্রোবায়োটিক – ১০০ গ্রাম
৬. ফাইটেজ – ১৫০ গ্রাম
✅ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায়:
৭. টক্সিন বাইন্ডার – ২০০ গ্রাম
৮. ভিটামিন-মিনারেল – ২৫০ গ্রাম
৯. প্রিমিক্স – ২৫০ গ্রাম
✅ দ্রুত ওজন বৃদ্ধিতে:
১০. স্টেরয়েড মুক্ত গ্রোথ প্রমোটার – ২০০ গ্রাম
১১. ভেজিটেবল ফ্যাট – ২৫০ গ্রাম
✅ এসিড-বেস ব্যালেন্স ও হজম সহায়ক:
১২. সোডিয়াম বাইকার্বনেট – ২৫০ গ্রাম
✅ হাড় গঠনে:
১৩. মনো ক্যালসিয়াম ফওসফেট (MCP) – ১.৫ কেজি
১৪. লাইমস্টোন (Ca) – ১.৫ কেজি

📌 আসেন আমরা সবাই জেনে রাখি  surgery তে কয় ধরনের সুতা ব্যবহার করা হয়??👉Surgery তে ৪ ধরনের  সুতা ব্যবহার করা হয়:- 1.Cutgut...
08/08/2025

📌 আসেন আমরা সবাই জেনে রাখি surgery তে কয় ধরনের সুতা ব্যবহার করা হয়??

👉Surgery তে ৪ ধরনের সুতা ব্যবহার করা হয়:-

1.Cutgut 2.Vicryl
3.proline 4.silk

👉এদের মধ্যে ২ টা Absorbable ( মানে সেলাই করলে সুতা কাটতে হবে না) যা cosmetic সেলাই এ use করা হয়
👉আর ২ টা হল Non- Absorbable ( যা দিয়ে সেলাই করলে সুতা remove বা কাটতে হয়)
এখন কথা হলো আমারা এই ৪টা সুতা নিয়েই মাঝে মধ্যে confusion এ পরে যাই যে কোন ২ টা সুতা Absorbable আর কোন ২ টা সুতা Non- Absorbable সুতা এই confusion দূর করতেই surgery word এ Absorbable & Non- Absorbable সুতা গুলো মনে রাখার সহজ সূত্র ~(A B C)
🔴⏩ A-------------Absorbable
🔴⏩ B-------------vicryl
🔴⏩ C------------catgut
🔵🔜তারমানে Absorbable সুতা ২ টি Vicryl & Catgut
🔵🔜আর বাকি Non- Absorbable ২টি Silk & Proline
এবার আশা করি Absorbable & Non- Absorbable সুতা নিয়ে আর কোন Confusion থাকবে না।

যারা কৃষি কাজের সাথে জড়িত, তাদের অনেকের কাছেই অজানা, জমিতে চাষাবাদের ক্ষেত্রে TSP (টিএসপি সার) নাকি DAP(ডিএপি সার ) ভাল...
01/08/2025

যারা কৃষি কাজের সাথে জড়িত, তাদের অনেকের কাছেই অজানা, জমিতে চাষাবাদের ক্ষেত্রে TSP (টিএসপি সার) নাকি DAP(ডিএপি সার ) ভালো ।

বলে রাখা ভালো,

টিএসপি সারের মূল উপাদান ফসফেট ৪৬% সাথে সামান্য ক্যালসিয়াম ও গন্ধক।

অন্য দিকে,
ডিএপি সারের মূল‌ উপাদান ফসফেট ৪৬% ও নাইট্রোজেন ১৮% সাথে সামান্য ক্যালসিয়াম ।

এখন প্রশ্ন হলোঃ
টিএসপি সারের মধ্যে আমরা পাচ্ছি ফসফেট।
অপরদিকে, ডিএপি সারের মধ্যে একই পরিমাণ ফসফেট ও ইউরিয়া সারের মূল উপাদান নাইট্রোজেন সাথে পাচ্ছি।

ডিএপি সারের ব্যবহারে অতিরিক্ত সুবিধাঃ

১) ৫০ কেজি এক বস্তা ডিএপি সার কিনলে তার সাথে প্রায় ২০ কেজি ইউরিয়া সার কিনলে যে পরিমাণ উপকার পাওয়া যেতো ।ঠিক ততটুকু না ক্রয় করেই সুবিধা পাচ্ছি শুধু মাত্র টিএসপি বদলে ডিএপি সার ক্রয় ও জমিতে প্রয়োগের ফলে ।
ধান চাষে ডিএপি সার ব্যবহারের ফলে বিঘা প্রতি ৫ কেজি ইউরিয়া সার কম লাগে।

২) ডিএপি সার অতিদ্রুত পুরোপুরি পানিতে মিশে যায়,পুরো উপাদানের রেজাল্ট মাটি পেয়ে থাকে। কিন্তু

অপরদিকে, টিএসপি সারের অসুবিধাঃ

১) টিএসপির ক্ষেত্রে পুরোপুরি পানিতে দ্রবীভূত হয় না ।
কিছু অংশ ক্ষুদ্র ক্ষুদ্র দানা অবস্থায় মাটির উপরিভাগে জমা হয়ে থাকে। সারের অপচয় হয়।

উত্তরঃ পরিশেষে বলা যায়, ডিএপি সার টিএসপি সারের থেকে নিঃসন্দেহে ভালো। ডিএপি সার ব্যবহারের ফলে ফলন বাড়ে।

সর্তকতাঃ ধান চারা রোপনের ২০ দিন পরে ডিএপি সার ব্যবহার করা যাবে না । ব্যবহারে ফলে ধানের গোড়া পচা রোগ সৃষ্টি হতে পারে ।তাই, ২০ দিন বয়সের পূর্বে ব্যবহার করবো । ২০ দিন বয়সের পরে ক্ষেত্র বিশেষে টিএসপি সার ব্যবহার করবো ।

মোঃ মাসুদ রানা
উপসহকারী কৃষি কর্মকর্তা
হাতিবান্ধা, লালমনিরহাট।

Address

Pakerhat, Khansama
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category