World History with pujoy

World History with pujoy আমাদের ইতিহাস আমাদেরকেই জানতে হবে �

31/07/2026

প্রাচীনকালের হিন্দু সমাজের কুসংস্কার গুলোর মধ্যে অন্যতম কুসংস্কার সতীদাহ প্রথা। সতীদাহ এর মূল কথা হচ্ছে ,কোন স্ত্রী লোকের স্বামী মারা গেলে স্বামীর সাথে একই চিতায় তাকে দাহ করা। অর্থাৎ মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা নীতিবিরুদ্ধ কর্মটি হচ্ছে সতীদাহ প্রথা। তবে তৎকালীন হিন্দু সমাজ এটি কে নারীর পরম পবিত্রতার পথ হিসেবে জ্ঞান করত। তবে ক্ষেত্র বিশেষ নারীদের পরকালের প্রলোভন দেখিয়ে এই অমানবিক কার্যটি সাধন করা হতো। নারীদের আর্তনাদ যেন কেউ শুনতে না পায়, তার জন্য উচ্চ শব্দের সৃষ্টি করা হতো বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে।

সতীদাহ কার্য ২ ভাবে সম্পূর্ণ করা হতো
১. অনুমরণ : অনুমরণ বলতে কোন স্ত্রীর স্বামী যদি অন্যত্র বা বিদেশে মৃত্যুবরণ করে তবে স্ত্রীকে আলাদা চিতা সাজিয়ে দাহ করাকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন স্ত্রী লোকের স্বামী ক নামক স্থানে মৃত্যুবরণ করেছে, তবে তার দেশের বাড়ি গ নামক স্থান, তার স্ত্রী গ নামক স্থানে বসবাস করে। এদিকে স্বামীকে ক নামক স্থানে দাহকার্য করা এবং স্ত্রীকে গ নামক স্থানে চিতা সাজিয়ে দাহ করাকে বোঝায়।
২. সহমরণ: সহমরণ বলতে স্বামীর সাথে একই চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারা কে সহমরণ বলে।

১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের অক্লান্ত প্রচেষ্টায় , এই প্রথা রদ হয়, এবং এক নতুন ধর্ম আন্দোলনের সূচনা হয় , যার মাধ্যমে হিন্দু সমাজ নতুনত্বের দিকে যাত্রা আরম্ভ করে।

পুজয় সাহা
সেশন: ২০২১ -২২
ইতিহাস বিভাগ,
সরকারি রাজেন্দ্র কলেজ ,,ফরিদপুর

27/03/2026

মাৎস্যন্যায় কি? মৎস্যন্যায় বলতে কী বোঝেন?

আসেন এর উত্তর একটু খোঁজার চেষ্টা করি।
আপনি হয়তো ভাবছেন মাৎস্যন্যায় বলতে মাছের শাসনকে বোঝায় , মাছ দ্বারা শাসিত সমাজ ব্যবস্থা । আসলে ব্যাপারটা এরকম নয় , চলুন বিষয়টা বুঝি।

সপ্তম শতকে ( অনেক ঐতিহাসিকের মতে সপ্তম শতকের মাঝামাঝি সময়ে) গৌড়ের অধিপতি রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় ( তখনকার সময় বাংলা বলতে, বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ) প্রায় ১০০ বছর যে অরাজগতাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছিল তাকে, মাৎস্যন্যায় বলা হয়। সমাজের রাজনৈতিক অবস্থা এমন ছিল যেখানে বিত্তশালী বা বলবান শ্রেণী, দরিদ্র বা দুর্বল শ্রেণীর মানুষদের ওপর জোরপূর্বক চরম নির্যাতন চালাতো , তাদের অর্থ সম্পদ গ্রাস করে নিত, যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে , এই চরম রাজনৈতিক অবস্থাকেই ইতিহাসে মাৎস্যন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়।

পূজয় সাহা
চতুর্থ বর্ষ ( ২০২১ - ২২ )
ইতিহাস বিভাগ
সরকারি রাজেন্দ্র কলেজ ,ফরিদপুর।

Address

Live In Faridpur
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when World History with pujoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World History with pujoy:

Shortcuts

Share

Category