Rasy's Entertainment

Rasy's Entertainment রান্না, কবিতা আবৃত্তি, ভ্রমন অভিজ্ঞতা, দর্শনীয় স্থান নিয়ে প্রতিবেদন ইত্যাদি
(9)

26/07/2026

রুই মাছে পুঁইশাক দিয়ে
রান্না সহজ সোজা
রুই মাছে পুঁইশাক দিয়ে
খেতে দারুণ মজা।
গরমের প্রখরতা আজ
আমি যাবো ভাই ভুলে
যত শান্তি হালকা মসলায়
রুই পুঁইযের ঝোলে।
——-নুসরাত রেসি

25/07/2026

একলা বসে জানালার কোনে ভাবছি রাধবো কি?
সরষে ইলশের পাতুরি নয়কো করবো ভাতুরি।
ফরিদপুরের বিখ্যাত খাবার নামটা জানো কি?
শ্রাবণের ঢলে কাঁচা ইলশের খায় যে ভাতুরি।
———-নুসরাত রেসি
পছন্দ হলে ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ।

24/07/2026

বৃষ্টির পড়ে টাপুর টুপুর
খাবো পোলাও গোস্ত
তার সাথে করছি ভাজি
ইয়া পটল মস্ত ।
শীত শ্রাবণে খাও বেশি ঝাল
অতি গরমে ঝাল খেওনা
পাড়তে হবে ফাল।😆
——নুসরাত রেসি

23/07/2026

আহা কি মজা কি মজা
আজকে খাবো ইলিশ ভাজা
সাথে আর কি কি পাবো?
কাবুলি বুটের খিচুড়ি খাবো।
আহা কি মজা কি মজা
ইলিশ খেতে দারুণ মজা।
——- নুসরাত রেসি

22/07/2026

বেগুন ইলিশের পাতলা ঝোল
জিভে পানি টলমল ।
দেশি মুরগির ভুনা
খেতে নাই মানা।
——নুসরাত রেসি

21/07/2026

আহারের সময় হলে
সবজি খাও থালা ভরে।
ডোবাও হাতের কব্জি
ভাত কম খাও বেশি খাও সবজি।।

20/07/2026

টান নুন টান ঝাল
তার উপরে কাঁঠের জ্বাল
তারপরে আবার মাটির হাঁড়ি
আমি কি বসে থাকতে পারি !
—-নুসরাত রেসি

19/07/2026

শুভেচ্ছা নিরন্তর।

18/07/2026

রক্তের হিমোগ্লোবিন কমে গেলে
গরুর কলিজায় আয়রণ মিলে
নিয়ম করেছে ডাক্তার
কলিজা খাওয়া দরকার।
——-নুসরাত রেসি

17/07/2026

সপ্তাহে হোক একদিন ভুড়ি ভোজ
বাকি দিনে মেনু ঠিক রেখে খেও রোজ।
মনে রেখো স্বাস্থ্য সকল সুখের মূল
খাদ্য মেনু ঠিক রাখতে কর না ভুল।
———নুসরাত রেসি

Address

Sadarpur
Faridpur
7820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasy's Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasy's Entertainment:

Shortcuts

Share