19/07/2025
'সবুজ পাতার গল্প' - প্রকৃতির কোলে এক টুকরো শান্তি।
🍃 গাছগাছালি ঘেরা, পাখির ডাক আর ঠাণ্ডা হাওয়ার মাঝে 'সবুজ পাতার গল্প' এমন এক রেস্তোরাঁ, যেখানে শুধু খাবারই নয়—প্রকৃতিও যেন মেন্যুর অংশ!
বেতের ঝুঁড়ি, বাঁশ-কাঠের টেবিল, আর গ্রাম্য ছোঁয়ায় সাজানো পরিবেশ একধরনের মানসিক প্রশান্তি এনে দেয়।
নিয়েছিলাম 'চিকেন সালাদ' এবং 'মালাই চা ও পোড়া রুটি'।যখন স্বাদ, স্বাস্থ্য আর স্টাইল একসাথে আসে—তখনই তৈরি হয় এমন এক প্লেট চিকেন সালাদ! 😍
সফট চিকেন, ক্রাঞ্চি সবজি, আর ক্রিমি ড্রেসিংয়ের মেলবন্ধন 💚
লাঞ্চ বা লাঞ্চের সাইড ডিশ বা বিকাল/সন্ধ্যার হালকা খাবার হিসেবে একেবারে পারফেক্ট।
মালাই চা আর পোড়া রুটি গতানুগতিক।