09/12/2025
"Carrot Milk Cake"
" গাজর ও দুধ কেক"
শীতকাল চলে এসেছে। বাজারে গাজরের দামটাও এখন তুলনামূলক কম।
বিটা ক্যারোটিনে ভরপুর গাজর ত্বক ,চুল, চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বাসায় বসে সহজে বানিয়ে নেয়া যাক ঘরে তৈরি স্বাস্থ্যকর গাজরের মিল্ক কেক,,,,,
উপকরণসমূহ:
১. ময়দা: দেড় কাপ
২. বেকিং পাউডার: ১ চা চামচ
৩. খাবার সোডা (বেকিং সোডা): ১/২ চা চামচ
৪. ডিম: তিনটি (৩টি)
৫. তেল (সাধারণ সাদা তেল): ১/৪কাপ
৬. চিনি (গুঁড়ো করা): ১/২ কাপ
৭. গাজর (গ্রেট করা বা ঝুরি করা): ১কাপ
৮. দারচিনি গুঁড়ো: এক চা চামচের চার ভাগের এক ভাগ
৯. এলাচ গুঁড়ো: এক চা চামচের চার ভাগের এক ভাগ
১০. নুন (লবণ): সামান্য এক চিমটি
১১. বাটার/ঘি: ১/৪ কাপ
প্রস্তুত পদ্ধতি:
১. প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, খাবার সোডা, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং নুন একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিন। এই কাজটি দু-তিন বার চালাচালনি করে নিলে ভালো হয়।
২. অন্য একটি বড় পাত্রে ডিম তিনটি নিয়ে ভালো করে ফেটাতে থাকুন। এটি প্রায় পাঁচ মিনিট ধরে ফেটানো দরকার, যতক্ষণ না ডিমের মিশ্রণটি হালকা ও ফোলা হয়।
৩. ফেটানো ডিমের মধ্যে চিনি গুঁড়ো যোগ করুন এবং আবার মেশান। তারপর তেল ,বাটার ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে দিন।
৪. এখন, শুকনো উপকরনের মিশ্রণটি (১ নম্বর ধাপে তৈরি) অল্প অল্প করে ডিম ও তেলের মিশ্রণের মধ্যে ঢেলে আলতো হাতে মিশিয়ে দিন। খুব বেশি জোরে মেশাবেন না।
৫. সবশেষে গ্রেট করা গাজর মিশ্রণটির মধ্যে যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে দিন।
৬. কেক তৈরির পাত্রে সামান্য তেল মাখিয়ে তার উপর সামান্য ময়দা ছড়িয়ে দিন (অথবা তেল দিয়ে কাগজ বিছিয়ে দিন)।
৭. তৈরি করা কেকের মিশ্রণটি পাত্রে ঢেলে দিন।
৮. ওভেন ১৮০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট করে নিন
৯. কেকের পাত্রটি ওভেনে ঢুকিয়ে প্রায় ২৫-৩০ মিনিট ধরে কেকটি তৈরি হতে দিন। একটি পরিষ্কার কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দেখে নিন এটি পরিষ্কার বেরোচ্ছে কি না। যদি পরিষ্কার বের হয়, তবে কেক হয়ে গেছে।
১০. কেক তৈরি হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে উপরে গাজর কুচি ছিটিয়ে পরিবেশন করুন।
তৈরি হয়ে গেল সুস্বাদু কাজরে কেক,,,,,,