Arabi Elite Mart

Arabi Elite Mart ✨ আরাবী এলিট মার্ট - সুস্বাদু ও হালাল খাবারের নাম! ✨
১০০% হালাল ও স্বাস্থ্যকর বিশুদ্ধ ও সতেজ উপাদান
অনলাইনে অর্ডার করুন, বাসায় পৌঁছে যাবে!

01/07/2026

#জুলাই ফিরে দেখা

01/07/2026

জুলাই বনাম যমুনা টিভি

01/07/2026

জুলাই #জুলাই

খুলনায় চুইঝাল আজকের সংগ্রহের দৃশ্য। 🌿 খুলনার আসল দেশি চুই ঝাল 🌿একবার রান্না করলে শুধু স্বাদ না… মনে থাকবে তার ঘ্রাণও! 🔥🥩...
01/07/2026

খুলনায় চুইঝাল আজকের সংগ্রহের দৃশ্য। 🌿 খুলনার আসল দেশি চুই ঝাল 🌿
একবার রান্না করলে শুধু স্বাদ না… মনে থাকবে তার ঘ্রাণও! 🔥🥩
আমরা সরাসরি খুলনার বাগান থেকে বাছাই করা প্রাকৃতিক চুইঝাল সংগ্রহ করি।
তাই প্রতিটা টুকরোতেই থাকে আসল ঝাঁজ, ঘ্রাণ আর খাঁটি মানের নিশ্চয়তা। ✅
✔ রান্নায় আনে আলাদা দেশি ফ্লেভার
✔ মাংসের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়
✔ হজমে সহায়ক ও শরীরের জন্য উপকারী
✔ কোনো কেমিক্যাল বা ভেজাল ছাড়াই সংগ্রহ করা হয়
যারা একবার আমাদের চুইঝাল দিয়ে রান্না করেছেন, তারা জানেন—
এটা শুধু মসলা না, এটা খুলনার ঐতিহ্যের স্বাদ! ❤️
দেশের যেকোনো জায়গায় ডেলিভারি করা হয় 🚚
অর্ডার করতে নিচের “Order Now” বাটনে ক্লিক করুন

25/05/2026
💚🌸🌙ঈদ স্পেশাল -- থাকছে মজাদার সুস্বাদু ও লোভনীয় মাংসের ৬ধরনের রেসিপি -📌📌-------------🔸🔸বিফ কড়াই রেসিপি🔸🔸✍️উপকরণঃ-------...
25/05/2026

💚🌸🌙ঈদ স্পেশাল -- থাকছে মজাদার সুস্বাদু ও লোভনীয় মাংসের ৬ধরনের রেসিপি -📌📌
-------------
🔸🔸বিফ কড়াই রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️গরুর মাংস — ১ কেজি
▪️পেঁয়াজ কুচি — ২ কাপ
▪️টমেটো কুচি — ২টি
▪️আদা বাটা — ১ টেবিল চামচ
▪️রসুন বাটা — ১ টেবিল চামচ
▪️কাঁচামরিচ ফালি — ৬–৮টি
▪️দই — আধা কাপ
▪️লাল মরিচ গুঁড়া — ১ চা চামচ
▪️ধনে গুঁড়া — ১ চা চামচ
▪️জিরা গুঁড়া — ১ চা চামচ
▪️গোলমরিচ গুঁড়া — আধা চা চামচ
▪️গরম মসলা গুঁড়া — আধা চা চামচ
▪️লবণ — স্বাদমতো
▪️তেল বা ঘি — আধা কাপ
▪️ধনেপাতা কুচি — সাজানোর জন্য
------
🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
---------------
▪️কড়াইয়ে তেল বা ঘি গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন।
▪️আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
▪️এবার মাংস দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ভুনুন।
▪️সব গুঁড়া মসলা, লবণ ও দই দিয়ে আবার ভালোভাবে কষান।
▪️ঢেকে অল্প আঁচে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন।
▪️মাংস নরম হলে টমেটো ও কাঁচামরিচ যোগ করুন।
শেষে গোলমরিচ ও গরম মসলা ছিটিয়ে ৫ মিনিট দম দিন।
▪️ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
🍴পরিবেশন:
▪️নান, রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে দারুণ লাগে।
----------------------------
🔸🔸বিফ সাদা মাংস রেসিপি🔸🔸
😊এটি ঝাল-মসলার বদলে দুধ, দই ও হালকা মসলার স্বাদে তৈরি হয়। পোলাও, নান বা পরোটার সাথে খুব ভালো লাগে।
✍️উপকরণঃ
-------------
▪️গরুর মাংস – ১ কেজি
▪️টক দই – ½ কাপ
▪️তরল দুধ – ১ কাপ
▪️পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
▪️আদা বাটা – ১ টেবিল চামচ
▪️রসুন বাটা – ১ টেবিল চামচ
▪️কাজুবাদাম বাটা – ৩ টেবিল চামচ
▪️সাদা গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
▪️কাঁচামরিচ – ৬–৮টি
▪️তেজপাতা – ২টি
▪️দারুচিনি – ২ টুকরা
▪️এলাচ – ৩–৪টি
▪️ঘি – ২ টেবিল চামচ
▪️তেল – ½ কাপ
▪️লবণ – স্বাদমতো
-----
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️১. মাংস ধুয়ে দই, আদা-রসুন বাটা ও অল্প লবণ দিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।
▪️২. পাত্রে তেল ও ঘি গরম করে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিন।
▪️৩. পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজুন, তবে বেশি বাদামি করবেন না।
▪️৪. মেরিনেট করা মাংস দিয়ে ১০–১৫ মিনিট কষিয়ে নিন।
▪️৫. এবার কাজুবাদাম বাটা, দুধ ও সাদা গোলমরিচ মিশিয়ে দিন।
▪️৬. ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিন।
▪️৭. মাংস নরম হলে কাঁচামরিচ ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
🍴পরিবেশন টিপস:
▪️ওপরে একটু ফ্রেশ ক্রিম বা বাদাম কুচি ছড়িয়ে দিলে রেস্টুরেন্ট-স্টাইল লুক আসে।
---------------------
🔸🔸বিফ কোরমা রেসিপি🔸🔸
😊ঈদ স্পেশাল স্টাইল— ঘরে সহজে বানানোর রেসিপি।
✍️উপকরণঃ
------------
▪️গরুর মাংস – ১ কেজি
▪️পেঁয়াজ কুচি – ৩ কাপ
▪️টক দই – ½ কাপ
▪️আদা বাটা – ১ টেবিল চামচ
▪️রসুন বাটা – ১ টেবিল চামচ
▪️মরিচ গুঁড়া – ১ চা চামচ
▪️ধনে গুঁড়া – ১ চা চামচ
▪️জিরা গুঁড়া – ১ চা চামচ
▪️হলুদ – ½ চা চামচ
▪️গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
▪️দারুচিনি – ২ টুকরা
▪️এলাচ – ৪–৫টি
▪️তেজপাতা – ২টি
▪️কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
▪️ঘি – ২ টেবিল চামচ
▪️তেল – ½ কাপ
▪️লবণ – স্বাদমতো
▪️কাঁচামরিচ – ৪–৫টি
------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️১. মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, লবণ ও গুঁড়া মসলা মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।
▪️২. প্যানে তেল ও ঘি গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন।
▪️৩. পেঁয়াজ ভেজে হালকা বাদামি হলে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষান।
▪️৪. কাজুবাটা ও কাঁচামরিচ দিন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।
▪️৫. প্রয়োজনমতো গরম পানি দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
▪️৬. শেষে গরম মসলা ছিটিয়ে ৫ মিনিট দমে রাখুন।
🍴পরিবেশন:
▪️গরম পোলাও, নান বা পরোটার সাথে দারুণ লাগে।
----------------------
🔸🔸খুলনা স্টাইল গরুর চুইঝাল🔸🔸
😊খুলনার বিখ্যাত গরুর চুইঝাল এমন একটা রেসিপি, যেখানে মসলার চেয়ে চুইঝালের নিজস্ব ঝাঁঝ আর সুগন্ধটাই মূল আকর্ষণ।
✍️উপকরণঃ
-----------;
▪️গরুর মাংস — ১ কেজি (হাড়সহ হলে স্বাদ বেশি)
▪️চুইঝাল — ১৫০–২০০ গ্রাম (খোসা ছাড়িয়ে ২–৩ ইঞ্চি টুকরা)
▪️পেঁয়াজ কুচি — ২ কাপ
▪️আদা বাটা — ২ টেবিল চামচ
▪️রসুন বাটা — ১.৫ টেবিল চামচ
▪️জিরা বাটা — ১ টেবিল চামচ
▪️ধনে গুঁড়া — ১ টেবিল চামচ
▪️মরিচ গুঁড়া — ১–১.৫ টেবিল চামচ
▪️হলুদ — ½ চা চামচ
▪️দারুচিনি — ২ টুকরা
▪️এলাচ — ৪টি
▪️লবঙ্গ — ৪–৫টি
▪️তেজপাতা — ২টি
▪️লবণ — স্বাদমতো
▪️সরিষার তেল বা সাধারণ তেল — ½ কাপ
------
🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
---------------
▪️১. গরুর মাংস ধুয়ে আদা-রসুন বাটা, জিরা, ধনে, মরিচ, হলুদ ও লবণ দিয়ে ২০–৩০ মিনিট মেরিনেট করুন।
▪️২. কড়াইতে তেল গরম করে গরম মসলা ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভাজুন।
▪️৩. মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন।
▪️৪. মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে চুইঝালের টুকরা দিয়ে আরও ১০ মিনিট কষান।
▪️৫. প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১–১.৫ ঘণ্টা রান্না করুন।
▪️৬. মাংস নরম হয়ে তেল উপরে উঠে এলে ৫–৭ মিনিট ভুনা ভুনা করে নামিয়ে ফেলুন।
✨খুলনা স্টাইল টিপস:
▪️আসল স্বাদের জন্য চুইঝাল খুব বেশি দেবেন না। বেশি দিলে তিতা-ঝাঁঝালো হতে পারে। খুলনার অনেক রান্নায় শেষে কয়েক কোয়া আস্ত রসুনও দেওয়া হয়, এতে স্বাদ আরও গভীর হয়।
▪️এটা গরম ভাত, নান বা পরোটার সাথে ইদের মেনুতে দারুণ লাগে।
-------------------------
🔸🔸পেশোয়ারি বিফ রেসিপি🔸🔸
😊এই রেসিপির বিশেষত্ব হলো— মসলার ঝাঁজ কম, কিন্তু স্বাদ গভীর ও রিচ। নান, পরোটা বা পোলাওয়ের সাথে দারুণ লাগে।
✍️উপকরণঃ
------------
• গরুর মাংস – ১ কেজি
• পেঁয়াজ কুচি – ২ কাপ
• আদা বাটা – ১ টেবিল চামচ
• রসুন বাটা – ১ টেবিল চামচ
• টক দই – ১/২ কাপ
• কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ
• গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
• জিরা গুঁড়া – ১ চা চামচ
• ধনে গুঁড়া – ১ চা চামচ
• কাঁচামরিচ – ৫–৬টি
• দুধ – ১/২ কাপ
• ঘি – ২ টেবিল চামচ
• তেল – ১/২ কাপ
• লবণ – স্বাদমতো
-----
🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
---------------
▪️১. মাংসে আদা-রসুন বাটা, দই, লবণ ও অল্প গোলমরিচ মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।
▪️২. পাত্রে তেল ও ঘি গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন।
▪️৩. এবার মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট কষান।
▪️৪. জিরা, ধনে, গোলমরিচ গুঁড়া ও কাজুবাটা দিয়ে আরও কষাতে থাকুন।
▪️৫. মাংস থেকে পানি বের হলে ঢেকে দিন। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন।
▪️৬. মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে দুধ ও কাঁচামরিচ দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।
▪️৭. উপরে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
🍴পরিবেশন টিপ:
▪️ওপর থেকে ভাজা পেঁয়াজ আর একটু গরম মসলা ছিটিয়ে দিলে রেস্টুরেন্ট-স্টাইল স্বাদ আসে।
--------------------------
🔸🔸মুগডাল দিয়ে গরুর মাংস🔸🔸
✍️উপকরণঃ
------------
• গরুর মাংস – ১ কেজি (মাঝারি টুকরা)
• মুগডাল – ১ কাপ
• পেঁয়াজ কুচি – ২ কাপ
• আদা বাটা – ১ টেবিল চামচ
• রসুন বাটা – ১ টেবিল চামচ
• হলুদ গুঁড়া – ১ চা চামচ
• মরিচ গুঁড়া – ১½ চা চামচ
• ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
• জিরা গুঁড়া – ১ চা চামচ
• গরম মসলা গুঁড়া – ½ চা চামচ
• তেজপাতা – ২টি
• দারুচিনি – ২ টুকরা
• এলাচ – ৩টি
• কাঁচামরিচ – ৪–৫টি
• তেল – ½ কাপ
• লবণ – স্বাদমতো
• ধনেপাতা কুচি – সামান্য
------
🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
----------------
▪️১. প্রথমে মুগডাল শুকনা কড়াইয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর ধুয়ে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন।
▪️২. হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন।
▪️৩. আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে একটু পানি ছিটিয়ে মসলা কষিয়ে নিন।
▪️৪. গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে ১৫–২০ মিনিট ভালোভাবে কষান।
▪️৫. মাংস অর্ধেক সিদ্ধ হয়ে এলে ভেজানো মুগডাল দিয়ে নেড়ে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিন।
▪️৬. ঢেকে রান্না করুন যতক্ষণ না মাংস ও ডাল নরম হয়ে যায়। শেষে কাঁচামরিচ, গরম মসলা গুঁড়া ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
👉গরম ভাত, খিচুড়ি বা রুটির সাথে দারুণ লাগে। মুগডাল মাংসের সাথে মিশে হালকা ঘন, মাখামাখা স্বাদ তৈরি করে।
-----------------------------
🔸🔸বুটের ডালের গরুর মাংস🔸🔸
😊মজাদার, ঘরোয়া আর ভাত/রুটি—দুটোর সাথেই অসাধারণ লাগে এই রেসিপি।
✍️উপকরণঃ
-------------
▪️গরুর মাংস — ১ কেজি
▪️বুটের ডাল — ১ কাপ (২ ঘণ্টা ভিজিয়ে রাখা)
▪️পেঁয়াজ কুচি — ৩ কাপ
▪️আদা বাটা — ১ টেবিল চামচ
▪️রসুন বাটা — ১ টেবিল চামচ
▪️টক দই — ½ কাপ
▪️হলুদ গুঁড়া — ১ চা চামচ
▪️মরিচ গুঁড়া — ১½ চা চামচ
▪️ধনে গুঁড়া — ১ চা চামচ
▪️জিরা গুঁড়া — ১ চা চামচ
▪️গরম মসলা গুঁড়া — ১ চা চামচ
▪️তেজপাতা — ২টি
▪️দারুচিনি — ২ টুকরা
▪️এলাচ — ৩টি
▪️কাঁচামরিচ — ৫/৬টি
▪️সরিষার তেল বা সয়াবিন তেল — ১ কাপ
▪️লবণ — স্বাদমতো
▪️গরম পানি — প্রয়োজনমতো
------
👩‍🍳প্রস্তুত প্রনালীঃ
---------------
💠১️.মাংস কষানো:
▪️কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন।
▪️এরপর পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
▪️আদা-রসুন বাটা দিয়ে একটু নেড়ে মাংস দিন।
▪️সব গুঁড়া মসলা, লবণ ও দই দিয়ে মাঝারি আঁচে ১৫–২০ মিনিট ভালোভাবে কষান।
💠২️.ডাল যোগ করা:
▪️ভিজিয়ে রাখা বুটের ডাল ধুয়ে মাংসের সাথে মিশিয়ে দিন।
▪️এরপর গরম পানি দিন যেন মাংস ও ডাল ডুবে যায়।
▪️ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।
💠৩️.ফাইনাল টাচ:
▪️মাংস নরম হয়ে গেলে কাঁচামরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন।
▪️ঝোল একটু ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত, নান বা পরোটার সাথে পরিবেশন করুন।
▪️উপরে ভাজা পেঁয়াজ আর ধনেপাতা ছিটিয়ে দিলে স্বাদ হবে একদম রেস্টুরেন্ট স্টাইল!
☘️রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন। ❤️
Cp-

25/05/2026

ঈদুল আযহা উপলক্ষে পাইকারি চুইঝালের শেষ ডেলিভারি আজ।
ঈদ মোবারক

ঈদুল আযহা উপলক্ষে চুইঝালের শেষ সংগ্রহ।চারার জন্য ডাল সংগ্রহ করা হলো।
25/05/2026

ঈদুল আযহা উপলক্ষে চুইঝালের শেষ সংগ্রহ।
চারার জন্য ডাল সংগ্রহ করা হলো।

23/05/2026

📌ফলোয়ারের জায়গা দিতে
পারবে না 📌

Address

Dhaka
Gazipur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Elite Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share