Taznur Rahman

Taznur Rahman "I’m a student of literature । Dreamer। Nature lover�"



"আমি একজন শিক্ষার্থী। সাহিত্যের প্রেমিক। প্রকৃতিপ্রেমী ��"

01/08/2025

খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, কম্পিউটার কাম অফিস সহকারী MCQ পরীক্ষা নিজ জেলাতে হবে।

গল্পটা যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না,,ভাগ্যে যা লেখা আছে  তা আমরা কখনো পরিবর্তন করতে পারি না,, এই গল্পে,সোফোক্লি...
17/07/2025

গল্পটা যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না,,ভাগ্যে যা লেখা আছে তা আমরা কখনো পরিবর্তন করতে পারি না,, এই গল্পে,সোফোক্লিস তাই বলছে

অবশেষে First year a ঈদের দাওয়াত দিলো😅👌 আমাদেরটা Pending a আছে😅😅
17/07/2025

অবশেষে First year a ঈদের দাওয়াত দিলো😅👌 আমাদেরটা Pending a আছে😅😅

12/07/2025

আমরা কি এই রকম দেশ চাই ছিলাম, যার জন্য হাজারো মানুষ শহিদ হয়েছে, কি হবে ভাই এতো মিছিল, সমাবেশ করে যদি সাধারণ জনগণ বিচারি করতে না পারে,,

08/07/2025
একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন...
07/07/2025

একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ এতকিছুর মধ্যেও ঘুম কেমন করে আসে লোকটার?

জানালা নামিয়ে তিনি এগিয়ে গিয়ে ডাকলেন, "এই যে শুনছেন?"

ধড়মড় করে উঠে লোকটি বলে, "কি হয়েছে স্যার?"

- এই গরমে, এই জায়গায় ঘুমোচ্ছেন কেন? ঘর নেই তোমার?

লোকটি হেসে জবাব দেয়, "ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ক্লান্ত ছিলাম, তাই একটু চোখ লেগে গিয়েছিল।

ব্যবসায়ী জানতে চান, "আজ কেমন বিক্রি হলো?"

- দেড়শো টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি, কিছু টাকা আসে। দুইয়ে মিলে সংসার চলে যায় কোনমতে। মেয়েটা আমার কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না!

ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বলেন, "এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও।

লোকটি টাকা নিতে অস্বীকার করে বলে, "এমনি এমনি টাকা নেব কেন? আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন। এই পেনে খুব সুন্দর গন্ধ আছে।"

লোকটির আত্মসম্মানবোধ দেখে ব্যবসায়ী মুগ্ধ হন। একটু ভেবে বলেন, "তুমি সৎ মানুষ। আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব। তখন দোকান দিতে পারবে।"

লোকটি বিস্মিত হয়ে বলে, "আপনি তো আমাকে চেনেন না, তবুও আমাকে এত টাকা দেবেন?"

ভদ্রলোক হাসেন, "এই সামান্য টাকায় আমার কিছু যায় আসে না। কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য!"

এরপর কয়েক বছর কেটে গেছে।

সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে তিনটি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে।

— এই যে ভাই! তুমি এখানে ?

— স্যার, কিছু চেকআপ করতে এসেছি। ব্লাড সুগার, প্রেশার ধরেছে। ঘুম হয় না মোটেও।

ভদ্রলোক মুচকি হেসে বললেন, "সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে! আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না?"

পেনওয়ালার চোখে ক্লান্তি, "সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল না। এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল। এখন অনেক আত্মীয়, বন্ধুবান্ধব। সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল-ভাতে চলত, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন বড় বড় জিনিসেও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কীভাবে?

ভদ্রলোক শান্ত গলায় বললেন, "আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার এক শিক্ষক বললেন, "একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে। ঘুম আসবে। সুস্থ থাকবে।"

পেনওয়ালার চোখে বিস্ময়, "তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন?"

ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল, তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।

07/07/2025

I have no sorrow, what I have is only mistakes
আমার কোন দুঃখ নেই, যা আছে তা কেবল ভুল।

07/07/2025

Bangladesh jamate Islami

Address

Dangpara Bazar, Dinajpur
Hakimpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taznur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category