Haque Integrated Farming Complex

Call Contact the business

Haque Integrated Farming Complex Agriculture with a new Skill.

🐄 গরু মোটাতাজা করার নিরাপদ ফিড ফর্মুলা (প্রাকৃতিক ও হিউম্যান-সেফ)🔹 প্রতি ১০০ কেজি ফিড মিশ্রণের জন্য উপাদান অনুপাতউপাদান ...
17/10/2025

🐄 গরু মোটাতাজা করার নিরাপদ ফিড ফর্মুলা (প্রাকৃতিক ও হিউম্যান-সেফ)
🔹 প্রতি ১০০ কেজি ফিড মিশ্রণের জন্য উপাদান অনুপাত
উপাদান পরিমাণ (কেজি) কাজ / উপকারিতা
ভাঙা ভুট্টা (Maize Broken) 40 কেজি শক্তি ও কার্বোহাইড্রেটের প্রধান উৎস
গমের ভূসি (Wheat Bran) 20 কেজি ফাইবার ও হজমে সহায়তা
ধানের কুড়া (Rice Bran) 15 কেজি তেল, ফ্যাট ও প্রোটিন সরবরাহ
সয়াবিন খল (Soybean Meal) 12 কেজি উচ্চমানের প্রোটিন
সরিষার খল (Mustard Cake) 5 কেজি প্রোটিন, ফ্যাট ও ভিটামিন
মাছের গুঁড়া (Fish Meal) 3 কেজি অ্যামিনো অ্যাসিড ও ক্যালসিয়াম
ক্যালসিয়াম (Limestone / MCP) 1 কেজি হাড় মজবুত করে
লবণ (Salt) 0.5 কেজি মিনারেল ব্যালান্স
ভিটামিন-মিনারেল প্রিমিক্স 0.3 কেজি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল
L-Lysine 0.1 কেজি মাংসপেশি গঠন
D.L. Methionine 0.1 কেজি প্রোটিন হজমে সহায়তা
Probiotic + Enzyme Mix 0.3 কেজি হজম শক্তি ও রোগ প্রতিরোধ
Toxin Binder 0.2 কেজি খাদ্যের বিষাক্ততা দূর করে
ভেজিটেবল ফ্যাট 2 কেজি শক্তি ও চকচকে চামড়া
সোডিয়াম বাইকার্বোনেট 0.5 কেজি রুমেন অম্লতা নিয়ন্ত্রণ
🧾 ব্যবহার পদ্ধতি
প্রতিদিন প্রতি গরুকে দেহের ওজনের ২–২.৫% হারে এই ফিড দেওয়া যায়।
👉 যেমন ৩০০ কেজি ওজনের গরুকে দিনে প্রায় ৬–৭.৫ কেজি ফিড।

সাথে শুকনা ঘাস (স্ট্র), সবুজ ঘাস ও পরিষ্কার পানি দিতে হবে।

প্রতিদিন নির্দিষ্ট সময় ফিড দিলে হজম ভালো হয়।

🌿 বিশেষ নির্দেশনা
✅ কোনো হরমোন বা অ্যান্টিবায়োটিক growth promoter ব্যবহার করা লাগবে না।
✅ সব উপাদান স্থানীয় বাজারে সহজলভ্য।
✅ নিয়মিত ওজন নিলে উন্নতি বোঝা যায় (সাধারণত মাসে ২০–২৫ কেজি পর্যন্ত বাড়তে পারে)।

22/05/2024

খামারের গরুর জন্য কাচা ঘাসের ব্যাবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ।
সবাইকে পেজ ভিডিও টা সেয়ার দিয়ে পেজটা ফলো করার জন্য বলা হল💕

16/04/2024

আলহামদুলিল্লাহ
যশোরের ভিতরে কারো ঘাস লাগলে যোগাযোগ করতে পারেন।
০১৯১০৩৩৬৮৫৩

আপনাদের মত বড় বড় খামারিরা যদি গরু কমায়ে ফেলার সিদ্ধ্যান্ত নেন, তাহলে প্রান্তিক খামারিদের কি হবে !? উত্তর হলো, প্রান্তিক ...
07/04/2024

আপনাদের মত বড় বড় খামারিরা যদি গরু কমায়ে ফেলার সিদ্ধ্যান্ত নেন, তাহলে প্রান্তিক খামারিদের কি হবে !?

উত্তর হলো, প্রান্তিক খামারিরা টিকে যাবে, কোন সমস্যা হবে না। প্রান্তিকের সংজ্ঞাটা আগে ভালভাবে বুঝে নিতে হবে। আপনি ঢাকার বাইরে থাকলেই প্রান্তিক নন।

দেশের উচ্চমূল্যের পশুখাদ্যের বাজারে ৩ ধরনের খামার টিকে থাকবে।

▶️ প্রান্তিক খামারি যারা ১-২ টা গরু পালে। লেবার, পানি বিদ্যুৎ খরচ নেই। আশেপাশে থেকে ঘাস লতাপাতা কুড়িয়ে আনে। দুধ বিক্রি করে যে টাকা আয় হয়, ২/৩ ভাগ টাকা দিয়ে কুড়া ভুষি কিনে আর ১ ভাগ নিজের জন্য। দেশের মোট চাহিদার দুধ ও মাংসের ৯৫% যোগান আসে প্রান্তিক পর্যায়ের খামার থেকে।

-▶️বড় দুধ ও মাংস প্রসেসিং খামারি- যাদের দুধ ও মাংস উতপাদনের পাশাপাশি ভ্যালু এডিশনের কাজ করেন। অর্থাৎ দুধ দিয়ে দুগ্ধজাত পন্য এবং মাংস প্রসেস করে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করে

▶️সৌখিন খামারি- যারা কোরবানীকে টার্গেট করে এক্সক্লুসিভ গরু পালে। যে গরুগুলো ওজনে নয় বরং সৌন্দর্য দেখে ক্রেতা দাম দিতে প্রস্তুত থাকে।

এর বাইরে যারা আছেন, সবাই লোকসান করবে। 🙏

গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে পাঁচটি ভুল করে থাকে। 1) বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটাতাজা হব...
04/04/2024

গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে পাঁচটি ভুল করে থাকে।

1) বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটাতাজা হবে এটা ভেবে অতিরিক্ত খাবার দেয়, এটা ভুল।
এতে করে খাদ্যের অপচয় ও খাদ্যের খরচ বৃদ্ধি পায়।

2) কাঁচা ঘাস বা UMS না খাওয়ানো। এবং শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা।
কাঁচা ঘাস না থাকলেও সমস্যা নেই কিন্তু এর বিকল্প হিসেবে UMS তৈরি করে খাওয়াতে হবে।

3) খাবারের পরিবেশ আরামদায়ক না হওয়া।
অনেকে গরুর জন্য ডাইনিং টেবিলের মত খাবার চারি তৈরি করে কিন্তু এতে খাবার গ্রহণ ক্ষমতা কমে যায়।

4) বেশি খাবার খাবে এই আশায় রাতে খাবার দেয় অথচ রাতে কখনো খাবার দেওয়া উচিত নয়।
পশুকে পর্যাপ্ত সময় দিতে হবে খাবার গ্রহণ ও সেই খাবার পরিপাক করার।

5) ভাত, জাউ এগুলো খাদ্য তালিকায় একেবাইরে রাখা যাবে না।
তবে Rice polish বা DORB খাওয়ানো যেতে পারে এতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে যা খুদের ভাতের থেকে আপনাকে ভালো রেজাল্ট দিবে।
ভাত, জাউ এর কারণে বিষক্রিয়া/ফুড পয়জনিং হতে পারে।

পোস্টা সবাই সবার প্রোফাইলে শেয়ার করে রেখে দিন যাতে নিজেদের কাজে লাগে এবং অন্যরা উপকৃত হয়!

09/02/2024

আলহামদুলিল্লাহ নতুন সদস্য 😍
কুরবানির জন্য প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ 🥰

07/02/2024

২৫-০৬-২০২৩ তারিখে ৮পিছে কেজি G3 রুইমাছের পোনা ছাড়া হয়েছিল।
০৬-০২-২৪ তারিখ (৮মাস পর) মাছে ওজন হয়েছে ৭০০-৯০০গ্রাম।

হক ইন্ট্রিগেটেড ফারমিং কম্পলেক্স এর মাছ দেখার সময় ধারণকৃত ভিডিও 😍

তারিখ: ০৬-০২-২৪

06/02/2024

গরুর খামার করার পরিকল্পনা করার আগে আপনাকে গরুর খামারে কাচা ঘাস এর ব্যাবস্থা করতে হবে।কাচা ঘাস ছাড়া লাভের মুখ চখে দেখা যায়না।কাঁচাঘাস একটি অত্যন্ত গুণকারী পশুর খাদ্য উপাদান, যা পশুদের পূর্ণাঙ্গ উন্নত স্বাস্থ্য ও উর্বরতা প্রদান করে। এটি পশুদের প্রোটিন, ভিটামিন, ও খনিজের উচ্চ উপাদানের এক ভাল উৎস। কাঁচাঘাস পশুদের ডাইজেস্টিভ সিস্টেমকে সক্ষম করে এবং তাদের মডিউলে একটি প্রাকৃতিক ভাবে ফাইবার সরবরাহ করে। এটি পশুদের অস্তিত্ব ও প্রজনন হরমোনগুলির সাম্যে সাহায্য করে, যা একটি সুস্থ ও সক্রিয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ।

হক ইন্ট্রিগেটেড ফারমিং কম্পলেক্স এর ডেইরী এবং ফ্যাটেনিং এর গরুর জন্য কাচা ঘাস লাগানোর ব্যাবস্থা করা হচ্ছে।
তারিখ: ০৬-০২-২৪

04/02/2024

নাম:গুগল (Google)
জাত:হলেস্টাইন ফ্রিজিয়ান (Holstein Friesian) মা ৫০% বাবা ১০০%
বয়স:১৭মাস
ওজন:N/A
হক ইন্ট্রিগেটেড ফারমিং কম্পলেক্স এর খামারের বাচ্চা
তারিখ: ০৪/০২/২৪
#গরু_মোটাতাজা


Address

Chachra Narayonpur
Jessore
7402

Telephone

+8801910336853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haque Integrated Farming Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haque Integrated Farming Complex:

Shortcuts

Share

Category