Zed-H Farming

Zed-H Farming আধুনিক কৃষি, মাটি ও মানুষের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

ডিগ্রি হাতে, মাটি মনে — এটাই আমার যাত্রা”অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন— “মাস্টার্স কমপ্লিট করে এসে শেষমেশ চাষাবাদ করতে না...
23/11/2025

ডিগ্রি হাতে, মাটি মনে — এটাই আমার যাত্রা”

অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন— “মাস্টার্স কমপ্লিট করে এসে শেষমেশ চাষাবাদ করতে নামলে?”
তাদের সংশয়— “কোন চাকরি হলো না? এত লেখাপড়া করে কী লাভ?”
এই কথা শুনলে হয়তো একটু ব্যথা লাগে, কিন্তু আমার ভিতরের সত্যিটা তাদের বোঝানো যায় না।

সত্যি কথা বলতে, এক বছর আগে যখন বাসায় ফিরে জমির মাটিতে হাত দিলাম, তখন আমার হাতে কিছু সঞ্চয় ছিল। আজ তা নেই—হাত একদম শুন্য।
কিন্তু আমার মন, আমার বিশ্বাস কখনো শুন্য হয়নি।
আমার শিক্ষা, আমার স্কিলস—আমি জানি, চাইলে আজও একটা ভালো চাকরি ম্যানেজ করতে পারব।
ইচ্ছে করলে ঘরে বসেই মাসে ২০-৫০ হাজার উপার্জন করতে পারি।
তাতে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার ভয় নেই, রোদের তাপে শরীর পুড়বে না, মানুষের কটু কথা শুনতে হবে না।
এত এত ট্রাজেডি সামনে আসবে না।

কিন্তু দিনশেষে…
যখন আমি আমার সবুজ ফসলের দিকে তাকাই,
যখন আমি গাছের নতুন পাতা দেখি, মাটির ভেজা গন্ধ পাই—
আমার বুকের ভেতর যে শান্তি নেমে আসে,
তা কোনো টাকার, কোনো চাকরির, কোনো আরামের সঙ্গে তুলনা চলে না।

মাঠে সারাদিন রোদে কাটিয়ে বাড়ি ফিরলে,
ক্লান্তি থাকে না—
থাকে শুধু একটা অদ্ভুত তৃপ্তি,
একটা শান্ত নিরাময়,
যা আমাকে ডিপ্রেশন থেকে দূরে রাখে।

হ্যাঁ, আমার টাকার প্রয়োজন আছে—
কিন্তু তার চাইতে অনেক বেশি প্রয়োজন মানসিক প্রশান্তির।

আমার শিক্ষাই আমাকে শিখিয়েছে—
মানুষের কটু কথার জবাবে নরম থাকতেও হয়,
প্রতি আঘাতে ভেঙে না পড়ে দাঁড়াতে হয়।
আর এই শিক্ষা, এই জ্ঞান—
আমার অনাড়ি হাতকে মাঠের রুক্ষ মাটির জন্য আশীর্বাদ করে তোলে।
যেন মাটি আমাকে চেনে, আর আমিও মাটির ভাষা বুঝি।

এই মাটি আমাকে টানে।
এই মাটি আমার মা—
আমার মাতৃভূমি।
এখন যদি এর থেকে দূরে চলে যাই,
আমি জানি আমার মন ভেঙে যাবে,
আমি ভীষণ কষ্টে ভুগবো।

কারণ আমার জীবনের লড়াই, আমার শান্তি, আমার স্বপ্ন—
সবই এই মাটির বুকের ওপর দাঁড়িয়ে।

কিন্তু দিনশেষ- ঐ যে বলেছিলাম- যে ঘর একবার ছেড়েছিলাম, সেই ঘরে ফেরা হবেনা আর কোনদিনই ঘরের ছেলে হয়ে। ফিরতে হবে অতিথি হয়ে। সময় ফুরাচ্ছে অতিথির।

#মাটিরডাকে_ফিরে #চাষিইনাম #মাটিরমানুষ #ডিগ্রি_থেকে_মাঠে #মাটিরশান্তি #কৃষকের_গর্ব #মাটিরগন্ধ #কৃষিজীবন #চাষাবাদের_স্বপ্ন #আত্মসম্মান #জীবনের_শান্তি

আলহামদুলিল্লাহ — নিজের হাতে রোপণ করা গাছগুলো ফল দিচ্ছে।থোকায় থোকায় সুমিষ্ট সফেদা, আর মিষ্টি ও হালকা টক স্বাদের কামরাঙা— ...
05/11/2025

আলহামদুলিল্লাহ — নিজের হাতে রোপণ করা গাছগুলো ফল দিচ্ছে।
থোকায় থোকায় সুমিষ্ট সফেদা, আর মিষ্টি ও হালকা টক স্বাদের কামরাঙা— এ প্রাপ্তি অত্যাধিক সুন্দর।

সারাবছরই ফল ও ফুলে ভরে থাকে এই গাছগুলো।
নিজের পরিশ্রমের এমন প্রতিদান প্রকৃতির কাছ থেকে পাওয়া সত্যিই এক বিশেষ তৃপ্তি।

#নিজেরচাষ #ফলগাছ #সফেদা #কামরাঙা

28/05/2025

আখের ক্ষেতের বর্তমান অবস্থা!

৩ মাস পর আখের বর্তমান অবস্থা। #আখ াষ #ব্ল্যাক_ফিলিপাইন #কালো_আখ #সবচেয়ে_মিষ্টি_জাতের_আখ
06/04/2025

৩ মাস পর আখের বর্তমান অবস্থা।
#আখ
াষ
#ব্ল্যাক_ফিলিপাইন
#কালো_আখ
#সবচেয়ে_মিষ্টি_জাতের_আখ

20/02/2025

নিজের ছাদে ফল-ফুল-ঔষধি গাছের রাজ্য গড়ে তুলুন

ফল-ফুল-ঔষধি চাষ করে ছাদকে সবুজ করুন
ছাদ বাগান: সুস্থ জীবনের একধাপ এগিয়ে!
অল্প জায়গায় বেশি ফলন: ছাদ বাগানের জাদু

ছাদ বাগান
ফল চাষ
ফুল চাষ
ঔষধি গাছ
অর্গানিক গার্ডেনিং
পরিবেশবান্ধব জীবন
শহুরে কৃষি
গাছের যত্ন
কম খরচে বাগান
ছাদে জল সংরক্ষণ

#ছাদ_বাগান #অর্গানিক_গার্ডেন ুল_চাষ #গাছ_পালন #সবুজ_বাংলা #প্রকৃতি #গার্ডেনিং_টিপস #ঘরোয়া_কৃষি

19/02/2025

ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে সেচ ও সার ব্যবস্থাপনা:
সঠিক সেচ ও সার প্রয়োগে ফিলিপাইন ব্ল্যাক আখের উৎপাদন বাড়ান!
উই দমনে কার্যকর কীটনাশক প্রয়োগ: ফসল বাঁচান, উৎপাদন বাড়ান!

#ফিলিপাইন_ব্ল্যাক_আখ াষ #সেচ_পদ্ধতি #সার_ব্যবস্থাপনা #উচ্চফলন #কৃষি_প্রযুক্তি #বাংলাদেশ_কৃষি #টেকসই_কৃষি #কীটনাশক_প্রয়োগ ুরক্ষা #কৃষি_পরামর্শ

12/02/2025

সন্ধ্যাবেলা হালকা পানি সেচ!
#আখ

20/01/2025

আখের চারা গুলো বের হতে শুরু করেছে।

04/01/2025

Lovebirds for sale.

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Zed-H Farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category