23/04/2025
হযরত আবু বকর রদিয়াল্লহু আ’নহু (أبىْ بكْر رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সেই কালিমাকে কবুল করিবে যাহা আমি আমার চাচা (আবু তালেবে)র নিকট (তাহার মৃত্যুর সময়) পেশ করিয়ছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করিয়ছিলেন, সেই কালেমা এই ব্যক্তির জন্য (মুক্তির) উপায় হইবে। (আহমাদ)