BD Trade

BD Trade BD Trade Hub – Export • Import • Supply – All in One Platform

এতদিন সবাই দলে দলে চীনে গিয়েছেন কি ইমপোর্ট করা যায়, সেটা দেখতে... এখন সময় এসেছে চীনে কি রপ্তানি করা যায় সেটা দেখার।
03/08/2026

এতদিন সবাই দলে দলে চীনে গিয়েছেন কি ইমপোর্ট করা যায়, সেটা দেখতে... এখন সময় এসেছে চীনে কি রপ্তানি করা যায় সেটা দেখার।

অবশেষে চীনে... কাঁঠাল রপ্তানির অনুমতি মিলেছে। গতকাল চীনের কাস্টমস (GACC) তাদের ওয়েবসাইটে কাঁঠাল রপ্তানির অনুমদোন দিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে...

তবে অনুমদোন পেতে পূরণ করতে হবে প্ল্যান কোয়ারেন্টিন এর বেশ কিছু শর্ত।

প্রথম ও প্রধান শর্ত বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় কাঁঠালের বাগান ও প্যাকিং হাউস যাচাই করে... সেই বাগানের তালিকা GACC-এর কাছে পাঠাবে।

সেই ডাটা অনুযায়ী GACC অনুমোদন ও নিবন্ধন সম্পন্ন করবে। এরপর নিবন্ধিত বাগানের কাঁঠালই একমাত্র রপ্তানি করা পসিবল হবে।

এছাড়া বাগান ব্যবস্থাপনা, কীটপতঙ্গ পর্যবেক্ষণ, প্যাকিং হাউস, প্যাকেজিং সিস্টেম সম্পর্কে ও দিয়েছেন নির্দেশনা।

সো অবশেষে চীনে আম এবং কাঁঠাল রপ্তানির অনুমতি মিলেছে... এরপর চীনে পেয়ারার একটা সম্ভাবনা রয়েছে, আশা করছি সামনে এটা নিয়েও কাজ হবে।

জাহিদ ভাই... আপনি কি কি আইটেম প্রসেস করছেন স্যাম্পল লাগবে জাপানের জন্য। তবে প্যাকেজিং আরও সুন্দর করতে হবে।এছাড়া আমার লি...
24/07/2026

জাহিদ ভাই... আপনি কি কি আইটেম প্রসেস করছেন স্যাম্পল লাগবে জাপানের জন্য। তবে প্যাকেজিং আরও সুন্দর করতে হবে।

এছাড়া আমার লিস্টের কে কি আইটেম প্রসেস করছেন... ছবিসহ জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ

বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরে ইন্ডিয়া থেকে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলারের তেতুলের বিচি ইমপোর্ট করেছে..... টেক্সটাইল কালার এবং মশার কয়েল ইন্ডাস্ট্রির জন্য। (Export Genius Report)

এবং তার আগের বছর আমদানি ছিল ৫ মিলিয়ন ডলারের বেশি।

অথচ বাংলাদেশে প্রতিবছর গড়ে ২৫ মিলিয়ন ডলারের তেতুলের বিচি নষ্ট হচ্ছে।

এছাড়া গত অর্থবছরে ইন্ডিয়া থেকে ২৪.৫ মিলিয়ন ডলারের টমেটো কিনেছে বাংলাদেশ, অথচ গত বছর প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের টমেটো নষ্ট হয়েছে ।

আবার এগুলার দেশের বাহিরে যথেষ্ট চাহিদা থাকার পরেও আমরা এক্সপোর্ট করতে পারছি না... শুধুমাত্র প্রসেসিং না করতে পেরে এবং মার্কেট সম্পর্কে ধারনা না থাকায়।

বর্তমানে শুধুমাত্র এক টমেটোর মার্কেট ভ্যালু প্রায় ২২০ বিলিয়ন ডলার... যা ২০৩৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারে উন্নতি হবে ।

আর তেতুলের বিচির মার্কেট সাইজ প্রায় ২ বিলিয়ন ডলারের।

এদিকে আমাদের তেতুলের বিচির পুরোটাই নষ্ট হচ্ছে... এমনকি নিজ দেশেও হয়ত ব্যবহার করতে পারছি না।

কথা হইল এরকম আরও হাজারো পণ্য রয়েছে, যেগুলো আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন হওয়া সত্ত্বেও সামান্য প্রসেসিং, সংরক্ষণ ও শিল্পায়নের অভাবে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে.... ফলে একদিকে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতি বছর কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।

অথচ আমরা স্বপ্ন দেখছি বেশি বেশি রপ্তানির।

সো আমার মনে হয় সমস্যা উৎপাদনে নয়, সমস্যার মূল জায়গা Value Addition এবং Agro Processing।

সাম্প্রতিক দেখলাম আমাদের কিছু উদ্দোক্তা.. আম, লেবু সহ কিছু পন্যের প্রসেস করে ভ্যালু এডিশন করছেন । স্পেশালী জাহিদ ভাই অনেক গুলা আইটেম নিয়ে কাজ করছেন।

এগুলা রপ্তানি করা যায়... চায়না এটা নিয়ে হিউজ কাজ করছে। এমনকি ড্রাই ফ্রুটস, ফ্রুটস চিপসের বিশ্বব্যাপী একটা ভালো চাহিদাও রয়েছে। এটা নিয়ে আমি ‌অনেক আগেই বলেছি।

এবং জানেন কি না জানি না, চুয়াডাঙ্গার এক জাপান প্রবাসী ভাই জ্যাকফ্রুটস চিপস, পাইনআপেল চিপস, ড্রাইড ম্যাঙ্গো প্রোডাকশন করতেন এবং জাপানে রপ্তানি করতেন... যা আরও বছর চারেক আগের কথা।

এখন কথা হইল যদি কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং এবং শিল্পকারখানার সঙ্গে কৃষকের সংযোগ আরও শক্তিশালী করা যায়, তাহলে একই পণ্য দিয়েই আমদানি কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি—সবই সম্ভব।

বাংলাদেশের কৃষি শুধু কাঁচামাল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এখন সময় কৃষিকে শিল্পের সঙ্গে যুক্ত করে "Made in Bangladesh" ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরির।

কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।


Exporter & International Market Researcher

ছবিতে আমাদের জাহিদ ভাইয়ের প্রসেসিং কৃত ড্রাইড লেমন।

Love from BD Trade
03/07/2026

Love from BD Trade

11/06/2026
Need to plan for Global GAP
09/06/2026

Need to plan for Global GAP

ছবিতে যে আম দেখা যাচ্ছে... তার প্রতি কেজির দাম প্রায় ১০০০ টাকা।

আমদানি কারক সৌদির পান্ডা সুপার মার্কেট ।আম গুলো এসেছে ইয়েমেন থেকে অথ্যাৎ ইয়েমেন হচ্ছে এই আমের রপ্তানি কারক...

আর পান্ডা সুপার মার্কেট সম্পর্কে.. যারা সৌদি তে আছেন তারা খুব ভালো করেই জানেন ।পান্ডা একাধারে হাইপার মার্কেট এবং সুপারশপও বা সাধারণ সুপার মার্কেট ।

যেখানে ইয়েমেনের আম অথ্যাৎ প্রিমিয়াম ক্যাটাগরির আম... এত বেশি দামে বিক্রি হচ্ছে।

আর বাংলাদেশের আম বিক্রি হচ্ছে ইয়েমেনের আমের তিন ভাগের এক ভাগ দামে। এবং নরমাল ধরনের সুপারশপে সেগুলো বিক্রি হচ্ছে....

যার ক্রেতা আপনার আমার মত বাংলাদেশীরা... আর ইয়েমেনের আমের ক্রেতা সৌদির সবাই। সাথে সাথে সেটা স্থান পাচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটাগরির হাইপার মার্কেট.....

তাহলে কি দেখা যাচ্ছে... দাম নিয়ে মূলত কোন দেশে.. কোন কাস্টমারের অভিযোগ নাই, । এমনকি রেডিটে ইয়েমেনের আম নিয়ে অনেক কথা ও হয়...

সো সমস্যা মূলত দাম নিয়ে না... সমস্যা কোয়ালিটি তে।

বাংলাদেশে কিন্তু আম উৎপাদনে কোন দিক থেকে কোন কমতি নেই.... FAO এর পরিসংখ্যান অনুযায়ী উৎপাদনে আটতম ।বাট রপ্তানিতে একেবারে পিছিয়ে....

কোয়ালিটি তে আমাদের আম কম গেলেও আমাদের আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এর কোনো ভিন্নমত নেই। এবং উৎপাদনেও আমরা ঐসব দেশ থেকে এগিয়ে....

সো আমাদের পেইন পয়েন্ট হল কোয়ালিটি, প্যাকেজিং, সাইজ, কালার ... এছাড়া দেশের আমকে ব্রান্ডিং করা ।

গ্লোবাল গ্যাপ এর বিষয় গুলা ফলো করা, ইমপ্লিমেন্ট করা ।সামনে এমন দিন আসছে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড ফল /সবজি ছাড়া আমরা হয়ত রপ্তানি ও করতে পারব না...

সো আমাদের বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি বসে যাবে।

আমাদের দেশে ও কিন্তু গ্যাপ ফলো করা হয়, তবে সেটা বাংলা গ্যাপ। যেভাবেই হোক গ্লোবাল গ্যাপ এর মত বিষয় গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে.... না হলে আমাদের সবজি, ফল রপ্তানি তে ব্যাঘাত ঘটতে যাচ্ছে শীঘ্রই।



Exporter & International Market Researcher

টুপি রপ্তানি নিয়ে ভাবছেন কেউ?
27/05/2026

টুপি রপ্তানি নিয়ে ভাবছেন কেউ?

বাংলাদেশ থেকে গত ২৪-২৫ অর্থবছরে প্রায় ৭০০০ (সাত হাজার) কোটি টাকার টুপি বা হেড গিয়ার বা ক্যাপ রপ্তানি হয়েছে । আর আমাদের সবার পরিচিত মুসলিম টুপি যা হাতে বোনা, রপ্তানি হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকার ।

এদিকে গত অর্থবছরে দেশ থেকে টোটাল রপ্তানির পরিমাণ ছিল ৪৮.২৮ বিলিয়ন ডলার এরমধ্যে টুপি রপ্তানি ৬০০ মিলিয়ন, এই পরিসংখ্যান ইপিবির ডাটা অনুযায়ী....

আর গ্রান্ড ভিউ রিসার্চ এর ২০২৫ এর ডাটা অনুযায়ী বিশ্বে টুপির মার্কেট ভ্যালু প্রায় ৪০ বিলিয়ন ডলার, যা আমাদের প্রায় টোটাল রপ্তানির সমপরিমাণ.... এবং ২০৩৩ সালে যা ৬৩ বিলিয়ন ডলারে উন্নতি হবে।

উপরের ডাটা টা লেখার কারন হচ্ছে... আমরা এখনও রপ্তানির নিদিষ্ট কিছু সেগমেন্টেই পড়ে আছি কয়েকবছর।

এই টি শার্ট, শার্ট, ডেনিম, জিন্স, লেদার, কিছু কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ পন্য নিয়ে আপাতত বকবক করছি.... এইত।

তবে আমাদের ভিন্ন কিছু নিয়ে ভাবতে হবে, রপ্তানিতে বৈচিত্র্য আনতে । আমাদের শত বিলিয়নের টার্গেট পূরণ করতে...

যায়হোক উপরের যে টুপির কথা বলছিলাম এটা সাধারণত দুই সেগমেন্টে রপ্তানি হচ্ছে । একটা হচ্ছে হেড গিয়ার বা ক্যাপ এবং অন্যটি হচ্ছে ইসলামিক টুপি বা কুফি।

এখানে যেহেতু ইসলামিক টুপির ছবি দিয়েছি, তা নিয়‌েই বলি .... জেনে ভালো লাগবে এই ইসলামিক হাতে তৈরী টুপিরই মার্কেট সাইজ প্রায় ৩ বিলিয়ন ডলার ।

যা আমাদের নওগাঁ থেকেই সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে।

মূলত এই ধরনের টুপির চাহিদ মিডল ইস্ট বা ওমান, কাতার, বাহরাইন, সৌদি, দুবাই এবং কিছু পরিমাণে মালয়েশিয়া, উজ্বেকিস্থান, ইন্দোনেশিয়া বা আফ্রিকার দেশে ভালো চাহিদা রয়েছে।

আর একটা গুরুত্বপূর্ণ ইনসাইট হল হাতে তৈরি টুপি রপ্তানির জন্য উপযুক্ত দেশ হল আমার বাংলাদেশ, পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান আর স্পেশাল কিছু নিশে নর্থ আফ্রিকা.... এর বাইরে আপাতত হাতে বোনা টুপি তৈরী এবং রপ্তানির জন্য স্পেশাল কোনো দেশ দেখছি না।

এবং ডাটা অনুযায়ী এই তিনটা দেশই মূলত হাতে বোনা টুপি রপ্তানি করছে, তবে এখানে পাকিস্তান সবচেয়ে এগিয়ে ।

যেহেতু বর্তমানে এটার মার্কেট সাইজ প্রায় ৩ বিলিয়ন ডলার এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাড়ার সাথে সাথে সাথে যার চাহিদা ও বৃদ্ধি পাবে।

সো এখানে আমাদের কাজ করার আছে... কারন আমি যতটুকু জানি যে পরিমাণ চাহিদা বাংলাদেশের হাতে বোনা টুপি রপ্তানি কারকদের কাছে আছে, তারা সে পরিমাণে রপ্তানি করতে পারছে না।

শুধু মাত্র প্রোডাকশন এবং সাপ্লায়ারের জন্য...

আর তাছাড়া চাইলেই খুব সহজেই আমরা পাকিস্তানের সাথে কম্পিট করতে পারি বলে আমার ধারণা, কারন ব‌ঙ্গদেশে হাতে বোনা কোনো-কিছু তৈরীর জন্য আমাদের মা, বোনেরা বেশ দক্ষ।

সো এখন যদি আমরা প্রোপার মার্কেট প্ল্যান, কোয়ালিটি-ফুল প্রোডাক্ট নিয়ে আগাইতে পারি... আমাদের রপ্তানি পরিসংখ্যান টা বেড়ে যাবে বেশ।

কথা হইল আমাদের শুধুই কেন গার্মেন্টস, লেদার বা বর্তমান সময়ে ট্রেন্ডি সবজি নিয়েই আগাইতে হবে । ভিন্ন কিছু ও মার্কেটে আছে.. যা দিয়ে মিলিয়ন ডলার রপ্তানি আয়ও সম্ভব।

সো এবার ভিন্ন কিছু ভাবনা থেকেই, রপ্তানি হোক ভিন্ন কিছু... বেড়ে যাক রপ্তানি পরিসংখ্যান।

কমে যাক বেকারত্ব ।।



Exporter & International Market Researcher

Buyer Explain us which quality sunflower they want.....
25/05/2026

Buyer Explain us which quality sunflower they want.....

চীন, জাপান থেকে জানাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রস্তুত
24/05/2026

চীন, জাপান থেকে জানাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রস্তুত

বাংলাদেশ থেকে এখন জাপান, কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়ার মত দেশে আম রপ্তানির পথ সুগম হল.... এবং বলা যায় একটা সুযোগ ও তৈরি হল।

গতকাল গাবতলীতে অবস্থিত নতুন প্যাকেজিং হাউজ, যেখানে VHT প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল... সেটা ৩ টন আম প্রসেসিং এর মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

এতদিন আমরা জাপান, কোরিয়া বা চায়না তে চাইলেও আম রপ্তানি করতে পারতাম না... কারন তাদের প্ল্যান্ট কোয়ারেন্টিন আইন অনেকটা স্ট্রিক্ট, এখন VHT প্ল্যান্ট স্থাপনের ফলে এই বাঁধা টা কেটেছে।

আর তাছাড়া জাপানের মত মার্কেটে আম রপ্তানি করলে প্রাইস নিয়ে সেভাবে ভাবতে হয় না।

এক কথায় জাপান, কোরিয়া বা চায়না তে আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে ।

শুধু জাপান বা কোরিয়া তে কেন... এখন থেকে ইউরোপ, আমেরিকা বা এশিয়ার দেশগুলা আমাদের রপ্তানি করা আম আন্তর্জাতিক মানদন্ডের স্বীকৃতি দিবে ।

তারা ভালো ভাবে এটা একসেপ্ট করবে, সার্টিফিকেট সহজে ইস্যু হবে, আমরা মূল ধারার মার্কেট প্লেসে ঢুকতে পারব.. মূল্যটা সঠিক ভাবে পাব। আমাদের এক্সপোর্টের পরিমাণ বেড়ে যাবে...

এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে।

যায়হোক এই VHT প্ল্যান্টের কাজ হল.. নির্দিষ্ট তাপমাত্রায় গরম ভাপ ব্যবহার করা হয়, যা আমের ভেতরের ক্ষতিকর পোকা ও লার্ভা মেরে ফেলে। এবং অটোমেটিক্যালি Washing, Shorting এবং Cooling করা হয়.... এতে importing country নিরাপদ মনে করে।

এতে মূল ধারার মার্কেট প্লেসে প্রবেশ করা আমাদের জন্য সহজ হয়।

এছাড়া আমাদের হাতে এখন গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আমও রয়েছে ।

#দেশেররপ্তানি, বাড়বে আগামী

ছবিতে গতবছরের আমাদের রপ্তানি করা আম।


Exporter & International Market Researcher

21/05/2026

Training starting soon..

Address

Kalaroa
9410

Telephone

+8801703852184

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Trade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Trade:

Shortcuts

Share