Mecca Madina

Call

Mecca Madina আলহামদুলিল্লাহ

30/09/2026

রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
তোমরা মানুষের জন্য দ্বীনকে সহজ করো, কঠিন করো না; মানুষকে সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না।

(সহীহ বুখারী: ৬৯,সহীহ মুসলিম: ১৭৩৪)

30/09/2026
29/09/2026

কুরআন তিলাওয়াত করো এবং কাঁদো। যদি কাঁদতে না পারো,তবে কাঁদার চেষ্টা করো।
সুনান ইবনে মাজাহ ১৩৩৭( হাসান )

27/09/2026

প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়াঃ

হযরত আবু তালহা (রা.) ছিলেন মদিনার আনসারদের মধ্যে অন্যতম ধনী সাহাবী। মসজিদে নববীর ঠিক সামনেই তাঁর "বাইরুহা" নামের একটি অতি প্রিয় ও সুন্দর খেজুর বাগান ছিল, যার পানি স্বয়ং রাসূলুল্লাহ (সা.) পান করতেন।

যখন কুরআনের এই আয়াত নাজিল হলো:

_“তোমরা কখনোই প্রকৃত পুণ্য (বা কল্যাণ) লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে (আল্লাহর রাস্তায়) খরচ করবে।” (সূরা আল-ইমরান: ৯২)_

তখন আবু তালহা (রা.) কালবিলম্ব না করে সোজা আল্লাহর রাসূল (সা.)-এর কাছে ছুটে এলেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, "ইয়া রাসূলুল্লাহ! আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ এই 'বাইরুহা' বাগানটি। আল্লাহর এই আয়াত শোনার পর আমি এটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে দিলাম। আমি আল্লাহর কাছে এর সওয়াব ও সঞ্চয় আশা করি।"

রাসূলুল্লাহ (সা.) অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, "চমৎকার! এটি তো অতি লাভজনক একটি সম্পদ!" এরপর তিনি আবু তালহা (রা.)-কে পরামর্শ দিলেন এটি তাঁর নিকটাত্মীয় ও অভাবী আত্মীয়দের মধ্যে বণ্টন করে দিতে, আর আবু তালহা (রা.) তা-ই করলেন। (সহিহ বুখারি)

26/09/2026

রাসূল (সাঃ) বলেছেন, যে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা(আস্তাগফিরুল্লাহ ) প্রার্থনা করে, আল্লাহ তার প্রত্যেক কষ্টের সুপথ বের করে দেন। প্রত্যেক চিন্তা ভাবনা দূর করে দেন এবং তাকে এমন ভাবে রিজিক দান করেন, যা সে ধারণা ও করেনি।
(আবু দাউদ ১৫১৮)

24/09/2026

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় কর এবং কোন মন্দ কাজ হয়ে গেলে তার পেছনে পেছনে ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে আর মানুষের সাথে সুন্দর আচরণ করো।
(তিরমিজি -১৯১৬,আহমদ-২১৩৫৭)

23/09/2026

যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রতিটি শীষে একশত দানা।
সূরা আল-বাকারা ২:২৬১

23/09/2026

আমলের পাল্লায় কালিমার ওজন

হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) এক অদ্ভুত ও হৃদয়স্পর্শী ঘটনার বর্ণনা দিয়েছেন।

কেয়ামতের দিন এক ব্যক্তিকে মহান আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তার সামনে তার গুনাহের ৯৯টি বিশাল খাতা বা রেজিস্টার খুলে ধরা হবে, যার প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত! তার পাপের বহর দেখে সে হতাশ হয়ে পড়বে এবং ভাববে আজ তার রক্ষা নেই।

তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, "আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না। আমার কাছে তোমার একটি ভালো আমল জমা আছে।"

এরপর কাগজের একটি ছোট টুকরো বের করা হবে। সেখানে লেখা থাকবে— ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু...’ (চতুর্থ কালিমা/তাওহীদ)।

লোকটি অবাক হয়ে বলবে, "হে আল্লাহ! পাপের এত বড় বড় খাতার সামনে এই ছোট কাগজের টুকরোটির কী মূল্য?"

তখন সেই কালিমার কাগজটিকে দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখা হবে এবং ৯৯টি পাপের খাতাকে অন্য পাল্লায় রাখা হবে। সাথে সাথে কালিমার পাল্লাটি এত ভারী হয়ে যাবে যে পাপের খাতাগুলো বাতাসের মতো উঁচুতে উঠে যাবে! (জামে আত-তিরমিজি)

22/09/2026

নজিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের নারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে।
(বাইহাকি - ১৩২৫৬)

20/09/2026

যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর মনোযোগ দিয়ে 'কালিমা শাহাদাত' পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হয়; সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। (সহিহ মুসলিম)

Address

Mujgunni Kazi Para, Khalishpur
Khulna

Telephone

+8801917829194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mecca Madina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share