23/11/2024
*********************
তুলতুলে ডিনার রোল
*********************
উপকরনঃ
ময়দা: ৫০০ গ্রাম
লবণ: ১০ গ্রাম
চিনি: ৪০ গ্রাম
ইস্ট: ১৫ গ্রাম
ডিম: ১টি
দুধের গুঁড়া: ৪০ গ্রাম
পানি: ২৫০ গ্রাম (সীমিত পরিমাণে)
সয়াবিন তেল: ৪০ গ্রাম
প্রস্তুত প্রণালী (তৈরির পদ্ধতি):
প্রথমে ময়দা ছেঁকে নিয়ে একটি পাত্রে রাখতে হবে।
একটি বড় পাত্রে পানি, চিনি, ইস্ট, দুধের গুঁড়া, ডিম, সয়াবিন তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে তারপর ছেঁকে রাখা ময়দার সঙ্গে মিশিয়ে মাখতে হবে। মাখা শেষে নরম মসৃণ ডো তৈরি করতে হবে। এরপর ডো ঢেকে রেখে কিছুক্ষণ ফোলাতে হবে।
ডো ফুলে গেলে সেটি হালকা চাপ দিয়ে বাতাস বের করে ছোট ছোট রোলের আকারে কেটে নিতে হবে। তারপর প্রত্যেকটি রোল ট্রেতে রেখে তা আবার ঢেকে রাখতে হবে যাতে আকার আরও বড় হয়।
রোলগুলো ফুলে গেলে ওভেনে বেক করার জন্য প্রস্তুত করতে হবে। ওভেন প্রিহিট করে ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিট বেক করতে হবে।
বেক করার আগে রোলের উপরে ডিমের ব্রাশ করতে হবে যাতে রোলগুলো সুন্দর চকচকে দেখায়।
বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
টিপস:
রোলগুলো যাতে নরম হয় তার জন্য ডো ভালোভাবে মাখা খুব গুরুত্বপূর্ণ।
ওভেন না থাকলে চুলায় বা প্যানে স্টিম করেও বানানো যেতে পারে।