Rafa's FOOD FAME

Rafa's FOOD FAME Rafa's Food Fame is here for all homemade foods you love at your doorstep. Restaurant foods are not healthy .

In our Kitchen we prepare our foods at home as we exactly know the ingredients. You can take our home-cooked food which is good for your health. আসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
কাজ করছি হোম মেইড ফুড নিয়ে

মেহমান আসলো বাসায় কি করবেন গল্প, গুজব, আড্ডা , মাস্তি নাকি রান্না বান্না - এক্ষেত্রে হোম মেইড ফুড হতে পারে আপনার প্রথম পছন্দ কারন হোম মেইড ফুড হাইজেনিক, সুস্বাদু ও আপনার পছন্দ

নির্ভর, কোনো প্রকার কেমিকেল ব্যাবহার করা হয়না ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে @@

ঝাল বেশি বা কম, গোশতে আলু হবে বা হবে না, অসুস্থ হলে তেল কম হালকা মসলা, আবার কারো জন্য একটু স্পাইসি, সবজি তে ধনেপাতা দিবেন না 😀😀 হোম মেইড ছাড়া কিভাবে সম্ভব ??

হোমমেইড খাবার বিশেষ করে চাকরিজীবি মা ও মেয়েদের জন্য খুব উপযোগী । ব্যাস্ততার কারনে হয়ত সময় করে নিজের বা বাচ্চাদের বা আত্মীয় স্বজনের জন্য মনমতো রান্নাগুলো করা হয় না। আবার বাইরের দোকানের খাবারে ও ভয়, কারণ অস্বাস্থ্যকর পরিবেশ , কমদামি মসলার ব্যাবহার, ডালডা ও পামওয়েল এর ব্যাবহার ইত্যাদি ইত্যাদি

সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাকস ও রাতের ডিনার -- সব এক ছাদের নিচে

ইনশাআল্লাহ আপনাদের নির্ভরতার জায়গা
রাফাস ফুড ফেম

ভালো খাবেন ভালো থাকবেন রাফাস ফুড ফেমের সঙ্গে থাকবেন
দোয়া করবেন আমাদের জন্য।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 🙋‍♂️🙋‍♀️​আজ আপনাদের সাথে চমৎকার একটি কেক অর্ডারের গল্প শেয়ার করছি! 🥰সম্...
18/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 🙋‍♂️🙋‍♀️

​আজ আপনাদের সাথে চমৎকার একটি কেক অর্ডারের গল্প শেয়ার করছি! 🥰

সম্প্রতি আমাদের কাছে ৩ পাউন্ডের একটি ভ্যানিলা কেকের অর্ডার ছিল। সম্মানিত কাস্টমার আমাদের একটি নির্দিষ্ট কেকের ছবি (স্যাম্পেল) দিয়ে হুবহু সেইরকম করে কাস্টমাইজড কেক তৈরি করার অনুরোধ জানান।

​সত্যি বলতে, এই ধরণের নিখুঁত কাস্টমাইজড কেক তৈরি করা যেমন চ্যালেঞ্জিং, তেমনই কিছুটা খরচ সাপেক্ষও বটে। কারণ স্যাম্পেল কেকের ডিজাইন ও থিম ফুটিয়ে তুলতে অনেক নতুন নতুন মেটেরিয়ালস ও উপকরণ আলাদাভাবে সংগ্রহ করতে হয়।

​সবচেয়ে বড় বিষয় ছিল, আমাদের এই কেকটি যাবে গাজীপুরে! কাস্টমারের ১ম বিবাহ বার্ষিকী (Anniversary) উপলক্ষে কেকটি ওনারা ঢাকা থেকে এতদূর নিয়ে যাচ্ছিলেন। তাই দূরত্বের কারণে কেকটি ঠিকঠাক থাকবে কি না এবং দেখতে ও খেতে কেমন হবে—এসব নিয়ে কাস্টমার বেশ চিন্তিত ছিলেন।
​কিন্তু আলহামদুলিল্লাহ, ওনাকে নিরাশ হতে হয়নি!

❣️ আমরা অত্যন্ত যত্ন সহকারে কেকটি তৈরি করেছিলাম। আর 'রাফাস ফুড ফেম' (Rafas Food Fame)-এ আমরা সবসময় কোয়ালিটির ওপর সর্বোচ্চ জোর দিই। আমাদের কেক তৈরিতে আমরা বাজারের সেরা ব্র্যান্ডের হুইপ ক্রিম এবং প্রিমিয়াম মালেশিয়ান চকলেট ব্যবহার করি। ফলে স্বাদে ও মানে আমাদের কেক সবসময়ই সেরা।

​আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আরও মধুর ও স্মরণীয় করে তুলতে আপনিও যদি এমন প্রিমিয়াম কোয়ালিটির স্বাস্থ্যকর কেক ও হোমমেড খাবারের স্বাদ নিতে চান, তবে দেরি না করে আজই আমাদের ইনবক্স করুন।

​ধন্যবাদ সবাইকে! ❤️🌹

Jahirul Islam special thanks ☘️🍀

 #ডেলিভারিপোষ্টআসসালামু আলাইকুম 🙋🏻‍♂️বুটের ডালের হালুয়া আর চিকেন ফ্রাই 🐓সম্মানিত কাস্টমার হালুয়াতে মিষ্টি কম বলেছিলেন, আ...
15/05/2026

#ডেলিভারিপোষ্ট

আসসালামু আলাইকুম 🙋🏻‍♂️

বুটের ডালের হালুয়া আর চিকেন ফ্রাই 🐓

সম্মানিত কাস্টমার হালুয়াতে মিষ্টি কম বলেছিলেন, আলহামদুলিল্লাহ সেই ভাবেই হালুয়া তৈরি করে দিয়েছি

🌹 আপনার কেমন হালুয়া পছন্দ
মিষ্টি কম নাকি
মিষ্টি বেশি

আপনাদের পছন্দ ই আমাদের প্রচেষ্টা


#রাফাসফুডফেম

📞 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন এখনই 01626 948 111

08/05/2026

আসসালামু আলাইকুম 🙋‍♀️

নল্লির গাছ লাগাইলাম 🥰😁

কার কার নল্লি পছন্দ 👀😎

🥘 রান্নার স্বাদ কি শুধু রাঁধুনির হাতে, নাকি মশলার জাদুতে? ​আসসালামু আলাইকুম 🙋‍♀️নানি-দাদিদের মুখে একটা কথা প্রায়ই শোনা য...
03/05/2026

🥘 রান্নার স্বাদ কি শুধু রাঁধুনির হাতে, নাকি মশলার জাদুতে? ​

আসসালামু আলাইকুম 🙋‍♀️

নানি-দাদিদের মুখে একটা কথা প্রায়ই শোনা যায়— “রান্না কি আর মজা হয় রাঁধুনির গুণে? রান্না মজা হয় মশলার গুণে!” 👵✨ ​
কথাটি একদমই ফেলে দেওয়ার মতো নয়। রান্নায় সঠিক উপাদানের সঠিক সমন্বয় না থাকলে, যতোই যত্ন করা হোক না কেন, সেই কাঙ্ক্ষিত স্বাদ বা ঘ্রাণ কিন্তু পাওয়া যায় না।
বিশেষ করে কাজুবাদাম, কিশমিশ, গাওয়া ঘি, আলু বোখরা কিংবা বিশেষ মশলার ব্যবহার খাবারের আভিজাত্য বহুগুণ বাড়িয়ে দেয়। 🥜🍯 ​

📉 বাজারের বর্তমান প্রেক্ষাপট ও আমাদের অবস্থান ​বর্তমানে মশলার বাজারমূল্য যে হারে লাগামহীন হচ্ছে, তাতে অনেকেই রান্নায় মশলার ব্যবহার কমিয়ে দিচ্ছেন। কেউ কেউ তো খরচ বাঁচাতে নামেমাত্র সামান্য মশলা ব্যবহার করেন। ​

কিন্তু সত্যি বলতে কি: ​স্বাদ ও ঘ্রাণ: মশলার সঠিক প্রয়োগ ছাড়া খাবারের সেই অতুলনীয় স্বাদ ও সুগন্ধ আনা অসম্ভব। ​কোয়ালিটি: পরিমাণ কমিয়ে দিলে খাবারের গুণগত মান বজায় থাকে না। ​রাফাস ফুড ফেম (Rafa's Food Fame) সবসময় বিশ্বাস করে খাবারের শ্রেষ্ঠত্বে। তাই দামের সাথে আপস করে রান্নার স্বাদ নষ্ট করা আমাদের অভিধানে নেই। মশলার চড়া দামের মাঝেও আমরা বজায় রাখছি সঠিক পরিমাপ এবং খাঁটি মান।

আমাদের কাছে আপনার তুষ্টি এবং খাবারের কোয়ালিটিই সবার আগে।

অনেকে এখন চড়া দামের কারণে রান্নায় মশলা এড়িয়ে চলছেন। আপনার কি মনে হয় এতে খাবারের সঠিক স্বাদ বজায় রাখা সম্ভব?

আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান! 👇 ​​💬

02/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🙋‍♂️

আজ ১২ জনের জন্য চিকেন বিরিয়ানির একটি অর্ডার সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ 🤍

Rafas Food Fame-এ আমরা সবসময়ই হাইজিন ও কোয়ালিটির ব্যাপারে আপোষহীন।
🍗 বাজার থেকে মুরগি সংগ্রহের পর আমরা তা একাধিক ধাপে (মিনিমাম ৪ স্টেপ) ভালোভাবে পরিষ্কার করি, যাতে রক্ত বা অপ্রয়োজনীয় অংশ সম্পূর্ণরূপে দূর হয়।

কারণ আমরা বিশ্বাস করি—
👉 যতই দামি মসলা ব্যবহার করা হোক না কেন, খাবার যদি পরিষ্কার না হয়, তাহলে তার আসল স্বাদ ও মান কখনোই বজায় থাকে না।

🏠 ঘরোয়া পরিবেশে, যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি প্রতিটি খাবার আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করি।

আমাদের লক্ষ্য শুধু খাবার ডেলিভারি নয়, বরং আপনাদের জন্য বিশ্বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত খাবারের অভিজ্ঞতা তৈরি করা।
✨ ভালো খাবেন, ভালো থাকবেন — ইনশাআল্লাহ
আপনাদের আস্থাই আমাদের শক্তি 💛

📌 অর্ডার করতে ইনবক্স করুন
📌 Rafas Food Fame-এর সাথে থাকুন
01626948111 WhatsApp

01/05/2026

মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রাফাস ফুড ফেমের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ❤️
আপনাদের পরিশ্রমেই প্রতিদিন তৈরি হয় আমাদের জীবনের স্বাদ।
ভালোবাসা ও যত্নে তৈরি প্রতিটি খাবার নিয়ে আমরা আছি আপনাদের পাশে।
শুভ মে দিবস 🌹
— Rafas Food Fame

🌟 আসসালামু আলাইকুম 🙋‍♀️বিফ টিকিয়া কি শুধু কাবাব? না, এটা একটা স্বাদের বিস্ফোরণ! 🔥এক কামড়েই যেখানে মুখে পানি চলে আসে, নরম...
01/05/2026

🌟 আসসালামু আলাইকুম 🙋‍♀️

বিফ টিকিয়া কি শুধু কাবাব?
না, এটা একটা স্বাদের বিস্ফোরণ! 🔥

এক কামড়েই যেখানে মুখে পানি চলে আসে, নরম নরম মাংস যেখানে জিভে গলে যায়, আর প্রতিটা কামড়ে খাঁটি মাংসের জুস আর সুগন্ধ যেখানে ঝড় তুলে — সেটাই আমাদের বিফ টিকিয়া / শামি কাবাব 🤤❤️

রাফাস ফুড ফেমে আমরা কখনো সস্তা বা পানি মেশানো মাংস ব্যবহার করি না। আমরা ব্যবহার করি শুধুমাত্র দেশি ষাঁড়ের রানের তাজা, প্রিমিয়াম কোয়ালিটির মাংস 🥩✨

এক কেজি মাংস থেকে আমরা ৭০০ গ্রাম মতো সলিড মাংস নেওয়া হয় 🐂🐃 ফলে যা পান — ✅ অসাধারণ জুসিনেস ✅ মখমলের মতো নরম টেক্সচার ✅ একদম খাঁটি মাংসের অপূর্ব স্বাদ

অনেক জায়গায় দেখতে হয়তো একই রকম লাগে, কিন্তু চাপ দিলেই ঝুরঝুর হয়ে যায়। কিন্তু আমাদের টিকিয়ায় চাপ দিলে জুস বের হয় আর মুখে দিলে গলে যায়! 😍
✨ রাফাস ফুড ফেম — যেখানে কোয়ালিটি কখনো আপস করা হয় না ✨

একবার খেলে আর ভুলতে পারবেন না। একবার ট্রাই করলেই বারবার খেতে ইচ্ছে করবে, ইনশাআল্লাহ 🫶

📩 এখনই ইনবক্স করে অর্ডার করুন তাজা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🙋‍♂️সবুজ আর সতেজতায় ঘেরা পুষ্টিকর স্বাদ! 🥗✨​কথায় আছে, খাবারের স্বাদ নেওয়...
29/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🙋‍♂️

সবুজ আর সতেজতায় ঘেরা পুষ্টিকর স্বাদ! 🥗✨

​কথায় আছে, খাবারের স্বাদ নেওয়ার আগেই চোখ 👀তার মান বিচার করে। আমাদের এই ফ্রেশ সবজি ভাজির রঙের উজ্জ্বলতা আর সতেজতা দেখে কি বুঝতে পারছেন এটি কতটা সুস্বাদু হতে পারে?

​Rafa's Food Fame-এ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর খাবার মানেই বিস্বাদ কিছু নয়। বরং সঠিক উপাদান আর সঠিক উপায়ে রান্না করলে তা হতে পারে অমৃত!
​কেন আমাদের সবজি আপনার পছন্দের তালিকায় থাকবে?

🥦 ​🥕 🍅 বাজারের সেরা উপাদান: প্রতিদিনের টাটকা ও বাছাইকৃত সবজি দিয়ে প্রস্তুত।

🧩 ​স্বাস্থ্যকর ও হাইজেনিক: ঘরোয়া পরিবেশে অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে রান্না করা।

🥰 ​মমতার ছোঁয়া: ঠিক যেন মায়ের হাতের রান্নার সেই চিরচেনা স্বাদ ও ভালোবাসা।

☘️ ​প্রাকৃতিক পুষ্টি: আমরা সবজির গুণাগুণ আর রঙ বজায় রেখে রান্না করি, যা আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

​আপনার প্রতিদিনের খাবারকে আরও রঙিন এবং পুষ্টিকর করতে আজই আমাদের সাথে যুক্ত হোন। সতেজতা আর স্বাদের এক দারুণ মিশেল পেতে অর্ডার করুন আপনার পছন্দের মেনু!
​"রাফাস ফুড ফেম - যেখানে প্রতিটি লোকমায় পাবেন ঘরোয়া আভিজাত্য।"

​📌 আপনার প্রিয় খাবারটি পেতে ইনবক্স করুন অথবা আমাদের পেজে চোখ রাখুন।

25/04/2026

Address

Khalishpur
Khulna

Telephone

+8801626948111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafa's FOOD FAME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafa's FOOD FAME:

Share