Tababil Shop

Tababil Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tababil Shop, Sonadanga, Khulna.

আমাদের কাছে পাবেন; নিজস্ব মেশিনে গুড়া করা যাবতীয় হলুদ, মরিচ, জিরা এবং গরম মশলা। এছাড়াও রয়েছে সরিষার তেল এবং সিজনের মধু ও খেজুরের গুড়।

ধন্যবাদ আমাদের পেজটি ভিজিট করার জন্য🥰

লোকে কি ভাববে এইটা ভাবলে-আপনার কথা আপনি কখনওই ভাবতে পারবেন না।
27/05/2026

লোকে কি ভাববে এইটা ভাবলে-
আপনার কথা আপনি কখনওই ভাবতে পারবেন না।

ব্যবসায়িক কাজে বরিশাল যাই। দোয়ায় রাখবেন। আল্লাহ যেন প্রতিটা কাজে বারাকা দান করেন।
21/05/2026

ব্যবসায়িক কাজে বরিশাল যাই। দোয়ায় রাখবেন। আল্লাহ যেন প্রতিটা কাজে বারাকা দান করেন।

তুমি গরিব কারণ তুমি কাজ কর তবে তোমার চেষ্টা নেই !প্রতিদিন তুমি কাজ করো, কিন্তু কেউ জানে না তুমি কী পারো। ভালো কাজ করো, ক...
07/05/2026

তুমি গরিব কারণ তুমি কাজ কর তবে তোমার চেষ্টা নেই !

প্রতিদিন তুমি কাজ করো, কিন্তু কেউ জানে না তুমি কী পারো। ভালো কাজ করো, কিন্তু কেউ চেনে না তোমাকে। মাথায় হাজারটা আইডিয়া আছে, কিন্তু কাউকে বলো না।
কেন? লোকে কী বলবে।

ভাই, লোকে এখনো কিছু বলছে না — কারণ লোকে তোমাকে চেনেই না।
তোমার পাশে যে মানুষটা তোমার চেয়ে কম জেনেও বেশি কামাচ্ছে, সে একটাই কাজ করে যা তুমি করো না। সে মুখ খোলে। সে তার কাজের কথা বলে। সে ফেসবুকে লেখে, মানুষকে শেখায়, নিজের গল্প বলে।

সেরা শিক্ষকরা সবচেয়ে বেশি বেতন পায় না। সবচেয়ে পরিশ্রমী মানুষ সবচেয়ে ধনী হয় না। যে নিজেকে সামনে আনতে পারে — সে জেতে।

রাসূলুল্লাহ ﷺ এর কথা মনে করো। পুরো আরব তাঁকে চিনতো, বিশ্বাস করতো — সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় সম্পদ।
তোমার স্কিল আছে কিন্তু পরিচয় নেই — এটা অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর পোশাক পরার মতো। কেউ দেখবে না।

আজকে একটাই কাজ করো। একটা পোস্ট লেখো। দুনিয়া লুকিয়ে থাকা মানুষকে খোঁজে না।

ছবি লোকেশন: পিরোজপুরের, আল্লামা সাঈদী ফাউন্ডেশন।

মানুষ কি কখনো কল্পনা করেছিল যে, সাহারা মরুভূমির ধুলো ৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ উড়ে গিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে...
03/05/2026

মানুষ কি কখনো কল্পনা করেছিল যে, সাহারা মরুভূমির ধুলো ৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ উড়ে গিয়ে

আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমাজন রেইনফরেস্টের মাটিতে গিয়ে পড়ে এবং আমাজনের মাটিকে উর্বর করে তোলে?

আমাজন বনভূমি প্রচণ্ড বৃষ্টির কারণে পুষ্টি উপাদান হারিয়ে ফেলে।

আর সেই ঘাটতি পূরণ করে সাহারার এই ধুলো।

ফলে বনটি সবুজ শ্যামল থাকে।

আমাজন রেইনফরেস্ট টিকে থাকার জন্য সাহারা মরুভূমির ধুলোর ওপর অনেকটাই নির্ভরশীল

(বিশেষ করে পশ্চিম সাহারা ও পূর্ব আফ্রিকার অঞ্চল থেকে আসা ধুলো)।

শক্তিশালী বায়ুপ্রবাহ প্রতি বছর আনুমানিক ২৭.৭ মিলিয়ন টন ধুলো সাহারা থেকে আটলান্টিক পেরিয়ে আমাজন অববাহিকায় নিয়ে যায়।

এই ধুলোর সঙ্গে যে ফসফরাস আসে, তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে।

তার পরিমাণ বছরে প্রায় ২২,০০০ টন।

যা প্রায় সমান সেই পরিমাণের, যা আমাজন বন প্রতি বছর বৃষ্টির কারণে হারায়।

সুবহানাল্লাহ!

এতো নিখুঁত ও প্রজ্ঞাপূর্ণ প্রকৃতি কি স্রষ্টা ছাড়া এমনি এমনিই হ‌ওয়া সম্ভব?

একজন ঈমানদারের জন্য এগুলো তো আল্লাহর নিখুঁত সৃষ্টির একেকটি নিদর্শন।

#প্রকৃতি #বিজ্ঞান #পৃথিবী

"কুজবারা সুইট ফ্রেস"কেন খাবেন?
02/05/2026

"কুজবারা সুইট ফ্রেস"
কেন খাবেন?

আউযু বিকালিমাতিল্লাহি মিং শাররি মা খলাক্ব।বেশ কিছু মধু এবং কুজবারার অর্ডার ছিলো। গত দুদিন ধরে জ্বরে বিছানা ছাড়তে পারিনি।...
28/04/2026

আউযু বিকালিমাতিল্লাহি মিং শাররি মা খলাক্ব।
বেশ কিছু মধু এবং কুজবারার অর্ডার ছিলো। গত দুদিন ধরে জ্বরে বিছানা ছাড়তে পারিনি।

আজ ভোরে শরীর কিছুটা ভালো লাগায় তাকে
প্রোডাক্ট গুলো দিতে গিয়ে দেখলাম, অনেক মালের চাপে একটা মধুর বয়ম ফেটে গেছে। বেশকিছু মধুও ব্যগে পড়েছে। এসব যদিও সেই কাস্টমার দেখেনি। চাইলেই রেখে আসা যেত। কিন্তু বিবেক সায় দেয়নি। কখনও এমন করিওনি। সর্বদা নিজের একটু লস করে হলেও কাস্টমারের সুবিধা আগে খেয়াল করি। কখনও কখনও কাস্টমারের হাতে নস্ট হওয়া প্যাকেট বা বয়মও হাসি মুখে রিপ্লেস করে দেই।

এটা সাময়িক কোন ঘটনা নয়। এটাই আমার ব্রান্ডের নীতি, আলহামদুলিল্লাহ।

কাস্টমারের খুশিতেই আমরা খুশি থাকতে চাই।
-তাবাবীল

27/04/2026

ডাক্তারকে টাকা দেওয়া বন্ধ করুন

৫ টি ব্যবসার গোপন সিক্রেট
27/04/2026

৫ টি ব্যবসার গোপন সিক্রেট

25/04/2026

ব্যবসা ভালো চলছে না? এই টেকনিকটি ফলো করতে পারেন।

আপনি যদি মোটিভেশন চান তবে, পৃথিবীর প্রতিটি সৃস্টি থেকেই তা নিতে পারবেন। দরকার শুধু উপযোগী চোখ এবং একটি ভাবুক হৃদয়।মাঝে ম...
25/04/2026

আপনি যদি মোটিভেশন চান তবে, পৃথিবীর প্রতিটি সৃস্টি থেকেই তা নিতে পারবেন। দরকার শুধু উপযোগী চোখ এবং একটি ভাবুক হৃদয়।

মাঝে মাঝে এই ছবিটার দিকে তাকাই। তখন অনেক সাহস পাই। ক্লান্ত হৃদয় টা আবারও চাঙ্গা হয়, ওঠে।

কি কারণে এবং কেন এই ছবিটি আমার কাছে মোটিভেশনাল হয়ে উঠেছে- চলুন সেটা বলি।

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, উনি মুফতি হাবিবুর রহমান মিসবাহ। শুরু থেকেই উনার কথা, লেখনি, দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা আমার বেশ ভালো লাগে।

এই খড়ের গাদাটি মিসবাহ সাহেবের প্রতিষ্ঠিত ৩১৩ প্রোজেক্টের মাঝে অবস্থিত। মিসবাহ সাহেব, প্রোজেক্টের ভিডিও করার জন্য প্রোজেক্ট ইনচার্জ কে খড়ের গাদার উপর উঠতে বলেছিলেন। কিন্তু এত উচু খাড়া গাদায় উঠতে তিনি সাহস করেননি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিসবাহ সাহেব অনায়েসে এই খড়ের গাদার চূড়ায় উঠে গেলেন। পিছন থেকে ছবি টা দেখুন, এত উচ্চতা তাকে সামান্য বিচলিত করেনি। মনে হচ্ছে খুব স্বাভাবিক ভাবে নিশ্চিন্তমনে ভিডিওগ্রাফি করছেন।

গ্রামের ছেলে হিসেবে অনেকেই বলবেন এটা স্বাভাবিক। কিন্তু ভারি স্বাস্থ্য এবং লুঙ্গি জুব্বা পড়ে এখানে অনেকেই উঠতে সাহস করবে না। অন্তত আমি তো করবো না😀

আসল কথা, লক্ষ্য পূরণে কেউ সঙ্গী না হলেও সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে একাই উঠে যেতে হবে চূড়ায়।

-আহমাদ আবুবকর
তাবাবিল শপ

Address

Sonadanga
Khulna
9100

Telephone

+8801862043624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tababil Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share