06/09/2026
#অপরাধ
#নারী" শব্দটা সহজ,
আর তার উদারতা আকাশ ছোঁয়া,
কিন্তু কথার যন্ত্রণা নারীকে
হুট করেই কঠোর হতে বাধ্য করে!
কোমলতা লুকিয়ে শক্ত হওয়ার পথ তৈরী করে!
অহেতুক আবেগ বিলানো বন্ধ করে!
কিন্তু ভেতরে ভেতরে গুমরে মরে,,,
ক্ষত লুকিয়ে অঝোরে কেঁদে
সবার সামনে কঠিনতার খোলস পড়ে থাকা
কি যে ভয়ানক অভিনয়,
তা যদি শুধু একজনও বুঝতো
তবে নারীর নিজেকে কঠিনতায় মোড়াতে হতো না।
এই জগতে নারীর মহত্ত্বের কদর না থাকলেও
তার কোমল ভালোবাসাকে
সস্তা বলে আখ্যায়িত করা হয়!
কারণ নারী যে সহজ!
আর এই পৃথিবী সহজকে সস্তা ভাবে।🥀