orthi evan

orthi evan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from orthi evan, Grocers, .

ওসমান হাদী ভাই যেদিন মারা গেলেন, সেদিনই দেশে ঘটে গেছে একটা ন্যাক্কারজনক ঘটনা, হাদি ভাইয়ের মৃত্যুর নিউজের কারনে যেটা ভাইর...
21/12/2025

ওসমান হাদী ভাই যেদিন মারা গেলেন, সেদিনই দেশে ঘটে গেছে একটা ন্যাক্কারজনক ঘটনা, হাদি ভাইয়ের মৃত্যুর নিউজের কারনে যেটা ভাইরাল হয়নি।

দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টসকর্মী যে কিনা BA পাশ করছেন, শিক্ষিত হওয়ার কারনে তার প্রমোশন হয়। যেটা সহ্য হয়নি তারই সহকর্মীদের। যেহেতু গার্মেন্টসকর্মীটা হিন্দু মানুষ তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য এক ন্যাক্কারজনক হত্যাকান্ডের পরিকল্পনা করে তারা, তার লোকটার উপর মিথ্যা অপবাদ দেয় রাসূল সা কে অপমানের। এরপর তারা লোকটিকে হত্যা করে তার মৃত দেহে আগুন ধরিয়ে দেয় দলবল বেধে।

যেই নবী সা. এর নামে আপনারা মানুষ মারলেন, কোনো প্রকার যাচাই করারও চেস্টা করলেন না আদৌও এমন কিছু ঘটছে কিনা, সেই নবী সা এর পথে যারা কাটা বিছাতেন নবী সা. তাদেরও খোজ খবর রাখতেন। উনাকে যখন আহত করা হয় তখনও তিনি মানুষের জন্য দোয়া করছেন। বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।

যেই নবী সা এর নামে আপনারা মানুষকে পুড়িয়ে মারলেন সেই নবী সা নিজে বলছেন, আমার উম্মতদের মাঝে কেউ যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমের একটা গাছের ডালও ভাঙে, হাশরের ময়দানে আমি সেই অমুসলিমের পক্ষে সাক্ষী হবো"

এই রাস্ট্রের কাছে বিচার আশা করা বোকামি। আফগানিস্তানের মতো একটা ব্যার্থ(?) রাস্ট্র ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেও বাংলাদেশের মতো একটা শুশীল, চেতনায় উজ্জীবিত রাস্ট্র সেটা করতে পারে না। ওসমান হাদী ভাই যেখানে একজন বড় নেতা হওয়া সত্বেও তার খুনিরা পালিয়ে যেতে পারে, সেখানে একজন সামান্য গার্মেন্টস কর্মীর পক্ষে ন্যায়বিচার আশা করাও বোকামি। দুদিন পরে নতুন ইস্যুর নিচে সব ঢাকা পড়ে যাবে।

এই দুনিয়ায় এই বিচার হবে না জানি, কিন্ত রোজ হাশরের ময়দানে আল্লাহ এর বিচার করবেনই। তিনি ন্যায়বিচারক, সেদিন আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন আমার নবী সা.।

সেদিনের অপেক্ষায়, যেদিন একটা মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপরাধের জন্য আল্লাহ পাকড়াও করবেন, যার আদালতে অন্যায় বিচারের কোনো সুযোগ নেই।

ভালো লাগছে আমার টাইমলাইনে সবাই এইঘটনাটার প্রতিবাদ করছেন, আওয়াজ তুলুন, অন্তত এদের যাতে গ্রেফতার করা হয়।
এটা কোন ব্যক্তি নয় এরা দেশ এবং মানুষের শত্রু।প্রশাসন এবং আইন থাকতে যারা হাতে এভাবে অপরাধ তুলে নিতে পারে তারা সন্ত্রাসী ছাড়া আর কিছু হতে পারে না!

Address


KHULNA

Website

Alerts

Be the first to know and let us send you an email when orthi evan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share