Opsora's Life

Opsora's Life “I believe everything happens by Allah’s plan.” 🌙

29/08/2026

27/08/2026

কিছু কথা খুব গভীরে আঘাত করে
একজন মেয়ের কাছে বিয়ের পর সবচেয়ে বড় পাওয়া হয়তো শ্বশুরবাড়ি থেকে পাওয়া কোনো জিনিস নয়—স্বামীর ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা।

তবুও যখন স্বামী রাগে-অভিমানে বারবার বলে, “তোমার বাবার বাড়ি থেকে তো কিছুই পেলাম না”, তখন কথাটা শুধু কানে লাগে না, মেয়েটার হৃদয়ে গিয়ে লাগে।
কারণ সে তো নিজেকে নিয়ে আসেনি কোনো হিসাবের খাতা হাতে। সে এসেছে ভালোবাসা নিয়ে, স্বপ্ন নিয়ে, নিজের পুরো জীবনটা একজন মানুষের হাতে তুলে দিয়ে।
বাবার বাড়ি হয়তো অনেক কিছু দিতে পারেনি, কিন্তু মেয়েটাকে তো দিয়েছে—তার শৈশব, তার শিক্ষা, তার ভালোবাসা, তার যত্ন, আর সবচেয়ে বড় কথা, তাদের সবচেয়ে আদরের সন্তানটাকে।

একজন স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে কী পেল সে হিসাব দিয়ে বিচার না করে, সে তোমার জীবনে কী নিয়ে এসেছে—একবার সেটা দেখো।
হয়তো সে টাকাপয়সা আনেনি, কিন্তু এনেছে ভালোবাসা।
হয়তো দামি উপহার আনেনি, কিন্তু এনেছে সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি।

যে মেয়েটা তোমাকে তার সবকিছু ভেবে এসেছে, তাকে বারবার “তোমার বাড়ি থেকে কিছুই পাইনি” বলা—তার জন্য খুব কষ্টের।
কারণ কিছু কথা মুখে বলা সহজ, কিন্তু যার হৃদয়ে লাগে, তার সেই কষ্টটা অনেকদিন থেকে যায়। 🥀

অভিনেত্রী মৌসুমী হামিদ এক পডকাস্টে নিজের প্রথম বিয়ে ভাঙ্গার বিষয়ে কথা বলেন।তিনি সেখানে উল্লেখ করেন,আমার বিয়ের এক দেড় বছর...
26/08/2026

অভিনেত্রী মৌসুমী হামিদ এক পডকাস্টে নিজের প্রথম বিয়ে ভাঙ্গার বিষয়ে কথা বলেন।
তিনি সেখানে উল্লেখ করেন,আমার বিয়ের এক দেড় বছরে, I didn't feel beautiful.আমার নিজেকে কুৎসিত মনে হতো।এমনকি আমি আয়নায় নিজেকে দেখাও ছেড়ে দিয়েছিলাম।শুধুমাত্র শ্যুটিংয়ে গিয়ে আয়না দেখতে হতো।এটা অনেক কষ্টের।আর আমি আকর্ষণীয় নই,সুন্দর নই।এগুলো আমাকে ফিল করিয়েছে আমার জীবনসঙ্গী।

তবু আমি আশা নিয়ে সংসার করছিলাম।যে কোনদিন হয়তো সব ঠিক হবে। কিন্তু যার ইচ্ছাই নাই সংসার করার,নিয়ত ভালো না! আমি কি করবো?তখন সে এমন সবকাজ করতে লাগলো যাতে আমি বাধ্য হয়ে তাকে ছেড়ে যাই।

অভিনেত্রীর কথাগুলো শুনে ভাবলাম,তার অভিনয়ের বা চেহারার নিশ্চয়ই ভক্তরা আছে।তাকে ভালো লাগে এমন মানুষও আছে।কিন্তু যার নয়নে তার সৌন্দর্য, মায়া, কিংবা আকর্ষণ সে দেখতে চেয়েছিলো।সে সেটা পায়নি।

একজন মানুষকে প্রতিনিয়ত কালো বলা, মোটা বলা , আকর্ষণ হীন বলা,অসুন্দর বলা মানে তার আত্মবিশ্বাস ভেঙ্গে দেওয়া।এটা শুধু সেলিব্রিটির জীবনে নয়,অনেক সাধারণ নারীর জীবনেও ঘটে।যেখানে তাকে অনুভব করানো হয় সে কদাকার,সে কোন কাজের না।

আমি মনে আত্মবিশ্বাস বড় সম্পদ।কে কি বললো,সেটায় ফোকাস না করে,নিজেকে ভালোবাসতে হবে।নিজের যত্ন নিতে হবে।সেই উক্তিটার মতো কোন কিছুই একজন নারীকে এতোটা সুন্দর বানায় না,যা তাকে বানায় তার আত্মবিশ্বাস যে সে সুন্দর!💕


#মৌসুমি_হামিদ

উপস্থাপক বলছিলেন- "আচ্ছা আপনি তো অনেক সুন্দরী, শিক্ষিত, তবুও আপনার ডিভোর্স হলো কেন?"🙂উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে 'নাবি...
26/08/2026

উপস্থাপক বলছিলেন- "আচ্ছা আপনি তো অনেক সুন্দরী, শিক্ষিত, তবুও আপনার ডিভোর্স হলো কেন?"🙂

উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে 'নাবিলা হাসান' তাঁর সাবেক স্বামী সম্পর্কে বলেন- "সন্তান জন্ম দেওয়ার পর আমার শারীরিক পরিবর্তন মেনে না নিয়ে আমার স্বামী প্রতিনিয়ত বডি শেমিং-য়ের পাশাপাশি ওজন কমানোর চাপ দিত এবং ঔ সময়ে আগের মতো স-ঙ্গমে আনন্দ না পাওয়ার অজুহাতে প-র-কীয়ায় মেতে ওঠে।''😅

এই চরম বিশ্বা-স-ঘাতকতায় আমি স্লি--পিং পি**ল খেয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলেও, সেই নি**র্লজ্জ স্বামী উপহাস করে বলেছিল- "আমাকে থ্যাংকস দাও, তোমাকে শুকাতে হেল্প করছি।"😅

অতিরিক্ত ওষু**ধ সেবন ও খাওয়া বন্ধ থাকায় মাত্র ছয় দিনে চার কেজি এবং অল্প সময়ে আমার ওজন ৭৭ থেকে ৫৮ কেজিতে নেমে এলেও সেই পাষণ্ডের মনে কোনো অনুশোচনা জন্মায়নি।

সন্তানের জন্য তৈরি হওয়া একজন মায়ের শারীরিক পরিবর্তনকে তুচ্ছ করে যে পুরুষ একজন নারীকে এমন চরম দুর্গতির মুখে ঠেলে দেয়, সে মূলত মানসিকভাবে অসুস্থ এবং যৌ**ন কামুক রোগী। এমন মূ**র্খ ও অকৃতজ্ঞ পুরুষদের চিরতরে বর্জন করা উচিত, যারা ভালোবাসার চেয়ে শরীরের মাপকাঠিতে একটি পবিত্র সম্পর্ককে বিচার করে।

-copy post

Good morning 🌸🌿
25/08/2026

Good morning 🌸🌿

24/08/2026

— তাকদীরের ওপর ভরসা রাখুন 🌸
যেটা আপনার জন্য লেখা আছে, সেটা পৃথিবীর কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যেটা আপনার জন্য লেখা নেই, সেটা পাওয়ার জন্য পুরো পৃথিবী এক হলেও আপনি পাবেন না।

তাই আফসোস নয়, অভিযোগ নয়—শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন। 🤍

আপনার রিজিক, আপনার সুখ, আপনার প্রাপ্য—সবই ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ। 🌙✨

24/08/2026

মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত…! 🥺

ছোটবেলায় বাবার বাড়ি, একটু বড় হলে বিয়ের চিন্তা—তারপর স্বামীর বাড়িকে নিজের বাড়ি করে নেওয়ার চেষ্টা। অথচ কতবার মনে হয়, “আমার নিজের বাড়ি কোনটা?”
মেয়েরা নিজের সুখের চেয়ে অন্যের সুখকে বেশি গুরুত্ব দেয়। হাসিমুখে অনেক কষ্ট লুকিয়ে রাখে, অভিমান গিলে ফেলে, নিজের ইচ্ছেগুলোকে কতবার যে বিসর্জন দেয়—তার হিসাব কেউ রাখে না।

একটা মেয়ে শুধু একটু ভালোবাসা, সম্মান আর নিরাপদ একটা জায়গা চায়। যেখানে তাকে বোঝা মনে করা হবে না, যেখানে তার চোখের পানি লুকাতে হবে না, যেখানে সে নির্ভয়ে বলতে পারবে—“এটাই আমার ঘর।”

মেয়েদের জীবন সহজ নয়। তাই প্রতিটি মেয়ের প্রতি একটু সহানুভূতি, একটু সম্মান আর একটু মায়া রাখুন। ❤️

23/08/2026

Address

Khulna
9220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opsora's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share