Kazi Haor Agro

Kazi Haor Agro হাওরের মাটি, পানি ও পরিশ্রমের সমন্বয়ে নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদনে কাজ করছি।

20/04/2026

আলহামদুলিল্লাহ, বিগত সময়ের চেয়ে এবার ফলন ভালো আসছে।
মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীর প্রতি শুকরিয়া জানাই।

15/04/2026

সন্ধ্যা লগ্নে 🌒

14/04/2026

যেই বৈশাখ আমাদের! 🖤

13/04/2026

মহান সৃষ্টিকর্তা, শিলাবৃষ্টি থেকে আমাদের হাওরের ফসল কে রক্ষা করুন৷

13/04/2026

মাটি থেকেই শুরু হোক। 🖤

মানুষ কী বলবে—এটা ভেবে ভেবেই জীবন পার করে দিচ্ছি। অথচ হঠাৎ একদিন মসজিদের মাইক থেকে বলা হবে: “আকরাম ইন্তেকাল করিয়াছে। ইন্...
07/04/2026

মানুষ কী বলবে—এটা ভেবে ভেবেই জীবন পার করে দিচ্ছি। অথচ হঠাৎ একদিন মসজিদের মাইক থেকে বলা হবে: “আকরাম ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তাই মানুষ কী ভাববে, কী বলবে এটার চিন্তা আর করছি না। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহর রহমতে ভালোভাবেই গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, তারপরও শিকড় যেহেতু মাটিতে, তাই মাটির সাথেই মিশে থাকার প্রবল চেষ্টা করছি।

বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে যদি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট-এ আইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাই, তবে সেটাও অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এছাড়া আমি কমবেশি প্রতিটি সেক্টরে নিজেকে যুক্ত করেছি। মাসের পর মাস কেটে গেছে সূর্যের সাথে সাক্ষাৎ হয়নি, এমন জীবনও পার করে এসেছি।
ঘড়ির কাঁটার মতো এই চক্রাকারে চলা জীবিকায় নিজেকে অন্তর্ভুক্ত করার ইচ্ছে একদমই নেই।

বিলাসিতার স্বপ্ন যেহেতু নেই, সেহেতু পকেট ভর্তি টাকা থাকবে এই ইচ্ছেও নেই। আপাতত একদম ক্ষুদ্র পরিসরে কৃষি দিয়ে শুরু করছি তবে অদূর ভবিষ্যতে সেটাকে ব্যবসায় পরিণত করার প্রচেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।

চেনাজানা শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রত্যাশা করছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে খেতে-খামারে কাজ করা নিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্ন না করার জন্য বিনীত অনুরোধ করছি।

Address

Mithamain, Kishorganj
Kishoreganj
2371

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Haor Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category