One Ummah Agro

One Ummah Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from One Ummah Agro, Farm, Itna Hawor, Kishoreganj.

আপনার স্বপ্নের খামার,আমরা গড়ে দেই।
আপনার টাকায় আমরা খামার গড়ি।
Sharing real stories of farming, livestock, fisheries and sustainable agriculture in Bangladesh.

22/06/2026

🏡🐄🐑🦆🐟 এক নজরে দেখে নিন স্বপ্নের One Ummah Agro!
এই ভিডিওতে উঠে এসেছে হাওরের বুকে গড়ে ওঠা আমাদের স্বপ্নের প্রকল্পের পরিপূর্ণ দৃশ্য। বিস্তীর্ণ সবুজ মাঠ, প্রাকৃতিক পরিবেশে বিচরণরত গরু, ভেড়া ও ছাগল, বিলজুড়ে হাঁসের ঝাঁক, মাছে ভরা জলাশয় এবং প্রকৃতির কোলে নির্মিত নান্দনিক কুঁড়েঘর—সবকিছুই দেখতে পারবেন এক পলকে।
🌾 কৃষি
🐄 গরুর খামার
🐑 ভেড়ার খামার
🐐 ছাগলের খামার
🦆 হাঁস পালন
🐟 মাছ চাষ ও দেশি মাছ সংগ্রহ
🏡 ইকো রিসোর্ট
সব মিলিয়ে One Ummah Agro শুধু একটি খামার নয়, এটি হবে কৃষি, প্রকৃতি, পর্যটন ও নিরাপদ খাদ্যের এক অনন্য সমন্বয়।
হাওরের প্রকৃতি, খাঁটি খাদ্য আর গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য—সব একসাথে।
One Ummah Agro
🌿 From Haor to Home
💚 Natural • Halal • Sustainable

ভিডিও কার্টেসি: সাফা ❤️

22/06/2026

🎣 হাওরের বিল থেকে সদ্য ধরা দেশি মাছ...
এমন দৃশ্য দেখলেই মনটা অন্যরকম হয়ে যায়। টাটকা মাছ পানির উপর লাফাচ্ছে, জেলেরা জাল টানছে—দেখলেই ইচ্ছে করে নিজের হাতে মাছ ধরতে।
One Ummah Agro আপনাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়।
🌊 আমাদের নিজস্ব বিল ও জলাশয়ে আপনি নিজ হাতে মাছ ধরতে পারবেন।
🏡 মাছ ধরার পর আমাদের ন্যাচারাল কুঁড়েঘর ইকো-রিসোর্টে বসে সেই মাছ রান্না করে পরিবার ও বন্ধুদের সাথে উপভোগ করতে পারবেন।
📦 চাইলে হাওরের খাঁটি দেশি মাছ প্যাকেজ করে ঢাকায় বা নিজের গন্তব্যে নিয়ে যেতে পারবেন।
🐟 এছাড়াও আমাদের উৎপাদিত ও সংগ্রহকৃত দেশি মাছ দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
এটি শুধু মাছ ধরা নয়, এটি হবে হাওরের প্রকৃতি, ঐতিহ্য ও স্বাদের এক অনন্য অভিজ্ঞতা।
One Ummah Agro
🌿 From Haor to Home
🎣 Catch • Cook • Enjoy

ভিডিও কার্টেসি:সাফা ❤️

22/06/2026

🦆 One Ummah Agro-এর হাঁস পালন হবে প্রকৃতির নিয়মে, খাঁচার বন্দিত্বে নয়।
আমাদের হাঁসগুলো হাওরের বিল, খাল ও জলাভূমিতে অবাধে বিচরণ করবে। তারা নিজেরাই প্রাকৃতিকভাবে শামুক, ঝিনুক, পোকামাকড় ও ধানের ছিটে খুঁজে খাবে। ফলে কৃত্রিম খাদ্যের উপর নির্ভরতা কমবে, হাঁস থাকবে সুস্থ ও রোগমুক্ত, আর উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
আমাদের একজন প্রতিনিধি শুধু তাদের নিরাপত্তা ও দেখাশোনার দায়িত্বে থাকবে। প্রকৃতির মাঝে বেড়ে ওঠা এই হাঁস থেকেই আসবে নিরাপদ, হালাল ও পুষ্টিকর ডিম এবং মাংস।
One Ummah Agro
🌿 From Haor to Home
🦆 Natural • Halal • Sustainable

ভিডিও কার্টেসি: সাফা ❤️

22/06/2026

🐄🌿 খোলা মাঠে আমাদের খামারের গরু চড়ে বেড়াবে, নিজেদের মন মতো ঘাস খাবে।
প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠবে সুস্থ, তাজা ও শক্তিশালী গবাদি পশু।
এতে যেমন গরুর স্বাস্থ্য ভালো থাকবে, তেমনি উৎপাদন খরচও কমে যাবে।
One Ummah Agro – From Haor to Home. 💚

ভিডিও কার্টেসি: সাফা ❤️

22/06/2026

এই জায়গায় হবে আমাদের স্বপ্নের প্রজেক্ট টা। দেখতে আরো আকর্ষণীয় সুন্দর হবে কুঁড়েঘরটা।
ইনশাআল্লাহ আগামী বছরের শুরুতেই প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতে পারবেন সবাই। সারাদিন কৃষি কাজ করবেন,গরু ছাগল ভেড়াদের মাঠে ছড়িয়ে ঘাস খাওয়াতে পারবেন,বিলে মাছ ধরতে পারবেন। চাষের সবজি, নিজেদের ধরা মাছ, খামারের হাঁস/মুরগি দিয়ে মাঠে বসে খাবার খাবেন।আর রাতে হবে জীবন জুয়ার আসর, খামারের ভেড়া দিয়ে আস্ত ভেড়ার বারবিকিউ করবো যত ইচ্ছে খাইতে চান খাবেন,সাথে প্রজেক্টের পাশে তৈরি করা কুঁড়েঘরে রাতে থাকতেও পারবেন,সেই কুঁড়েঘরে বসে মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে যাবেন আর সকালে পশু পাখিদের ডাকে ঘুম ভাঙ্গবেন।আহা এইতো জীবন ✨❤️

মেইন প্রজেক্ট সেগমেন্টসমূহA. Livestock Zone (গরু–ছাগল–ভেড়া খামার)লোকেশন: কিশোরগঞ্জ/সুনামগঞ্জের হাওর এলাকামূল ফিচার:• ২০...
31/03/2026

মেইন প্রজেক্ট সেগমেন্টসমূহ

A. Livestock Zone (গরু–ছাগল–ভেড়া খামার)
লোকেশন: কিশোরগঞ্জ/সুনামগঞ্জের হাওর এলাকা
মূল ফিচার:
• ২০০–১,০০০ বিঘা খোলা চড় ও তৃণভূমিতে “Free-Grazing Farm”
• গরু প্রজাতি: স্থানীয় & Cross breed (Holstein, Sahiwal mix)
• ছাগল/ভেড়ার জন্য আলাদা সীমাবদ্ধ এলাকাসহ ন্যাচারাল গ্রেজিং
• Veterinary & Nutrition Center
• বায়োগ্যাস প্ল্যান্ট → ফিড, বিদ্যুৎ, সার উৎপাদনে ব্যবহার
• ডেইরি ইউনিট → দুধ → দই, মিষ্টি, ঘি, পনির ইত্যাদি উৎপাদন
বার্ষিক সম্ভাব্য উৎপাদন:
• দুধ: 5,000 – 50,000 লিটার/দিন (স্কেল অনুযায়ী)
• মাংস: 100–400 টন/বছর
• ঘি/পনির/দই: Outlets এ ব্র্যান্ডেড পণ্য হিসেবে বিক্রি
________________________________________
B. Crop Production Zone (ধান–ভুট্টা–আলু–মিষ্টি কুমড়া–পেঁয়াজ)
ফসলের ধরন ও সম্ভাবনা
• ধান – হাওরের প্রধান সম্পদ; Boro মৌসুমে উচ্চ উৎপাদন
• ভুট্টা – ফিড ইন্ডাস্ট্রি + খোলা বাজারে ডিমান্ড
• আলু ও পেঁয়াজ – দেশের বছরব্যাপী উচ্চ চাহিদা
• মিষ্টি কুমড়া – সহজ চাষ + রপ্তানি সম্ভাবনা
টেকনোলজি অ্যাড-অন:
• Solar irrigation
• Drone-based pesticide spraying
• Soil & water testing
• IoT sensor for crop health
________________________________________
C. Haor Fish Supply & Agro-Aqua Zone
১. প্রাকৃতিক হাওরের মাছ সংগ্রহ
• করিম/কাইন, বোয়াল, বাঘাইড়, চিতল, ট্যাংরা, রুই, কাতলা, ইত্যাদি
• Chill-chain সাপ্লাই মাধ্যমে ঢাকায় ও বিদেশে এক্সপোর্ট (Middle East, Malaysia)
২. বিল/খাল/ডুবোজমি মাছ চাষ
• Carp polyculture
• Tilapia (export grade)
• Pabda, Gulsha, Tengra intensive culture
• Duck-fish integrated model
o হাঁস → প্রাকৃতিক খাদ্য → খরচ কম
o হাঁসের মল → মাছের খাবার
o ধানক্ষেত → হাঁস → উৎপাদন বৃদ্ধি
এটি বিশ্বব্যাপী Best Practice হিসাবে পরিচিত।
________________________________________
D. Duck Farm (হাঁস খামার)
• হাওরে হাঁস পালন স্বাভাবিকভাবে লাভজনক
• খাবারের ৬০–৭০% হাওরের ধান/কীট/পোকা থেকে
• হাঁসের ডিম = ঢাকায় প্রিমিয়াম মার্কেটে সাপ্লাই
________________________________________
E. Dhaka Mega Outlet (Flagship Store)
এটি হবে “Farm to Home” কনসেপ্ট।
আউটলেটের জোন:
১. Dairy Zone
• দই, মিষ্টি, ঘি, পনির, গোল, খাঁটি দুধ
• Special: হাওরের মিষ্টি দই ব্র্যান্ডিং
২. Meat & Fish Zone
• ফ্রেশ গরু/ছাগল/হাঁস
• লাইভ মাছ
• প্রিমিয়াম কাট (Beef striploin, tenderloin, smoked fish)
৩. Agro Zone
• ধান, চাল, আটা
• ভুট্টা, কুমড়া, আলু
• দেশি পেঁয়াজ
৪. Ready Products Zone
• পিঠা
• গরুর দুধের রসমালাই
• চিজ-বার্গার/দই-আইসক্রিম (signature items)
________________________________________

31/03/2026

হাওর অঞ্চলকে কেন্দ্র করে একটি সামগ্রিক, আধুনিক, প্রযুক্তিনির্ভর কৃষি–পশুপালন–মৎস্য–ফুড রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলা, যা দেশীয় বাজারে “হালাল, অর্গানিক ও ন্যাচারাল” প্রোডাক্ট সরবরাহ করবে এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।

Address

Itna Hawor
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Ummah Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category