F&B Kitchen

Call Contact the business

F&B Kitchen সহজ ও সুস্বাদু বাঙালি রান্নার ভিডিও দেখতে পাশে থাকুন।🍳✨"
Traditional recipes from Kushtia, Bangladesh.

24/09/2026

একটু অন্যরকম নাস্তা আজ… প্লেটে কী কী আছে, দেখলেই খেতে ইচ্ছে করবে! 😋🤭

A tempting little snack today! 😋




আমার লেখার কোনো ধারাবাহিকতা নেই।মাথায় যখন যে ভাবনা আসে, ভালো লাগলে সেটা নিয়েই একটু ভাবি, তারপর নিজের মতো করে লিখে ফেলি...
24/09/2026

আমার লেখার কোনো ধারাবাহিকতা নেই।
মাথায় যখন যে ভাবনা আসে, ভালো লাগলে সেটা নিয়েই একটু ভাবি, তারপর নিজের মতো করে লিখে ফেলি।

কাউকে উদ্দেশ্য করে নয়, কারও গায়ে লাগানোর জন্যও নয়।

তবে লেখা যদি পড়ে কারও গায়ে বাঁশটা ঠিকঠাক লাগে—
সেটা আমার লেখার দোষ, নাকি গায়ের মাপের? 🤣

Just writing what comes to mind. ✍️




ম্যাচিউরিটি বলতে আসলে আপনারা কী বোঝেন?একটা মেয়ে খুব হাসিখুশি, আবেগপ্রবণ, সবার সঙ্গে মন খুলে কথা বলে, একটু আবদার করে, ঘুর...
24/09/2026

ম্যাচিউরিটি বলতে আসলে আপনারা কী বোঝেন?

একটা মেয়ে খুব হাসিখুশি, আবেগপ্রবণ, সবার সঙ্গে মন খুলে কথা বলে, একটু আবদার করে, ঘুরতে যেতে চায়—তখন খুব সহজেই মানুষ বলে, “বিয়ের পরও ম্যাচিউরিটি আসেনি।”

অথচ সে হয়তো এমনই ছিল, কারণ সে ভালোবাসার মানুষগুলোর কাছে নিজেকে নিরাপদ মনে করেছে। বাবা-মায়ের কাছে, স্বামীর কাছে—প্রিয় মানুষদের কাছে একটু শিশুর মতো থাকতে চেয়েছে।

তারপর একদিন যখন সে চুপ হয়ে যায়, আবদার কমিয়ে দেয়, অনেক কিছু নিজের মধ্যেই রেখে দেয়—তখন সবাই বলে, “এবার মেয়েটা ম্যাচিউর হয়েছে।”

কিন্তু কেউ কি ভাবে, এই চুপ হয়ে যাওয়ার পেছনে কতটা সময়, কতটা অভিজ্ঞতা আর কতগুলো না-বলা কথা আছে?

সব চুপ হয়ে যাওয়া ম্যাচিউরিটি নয়।
কখনো কখনো সেটা অনেক কিছু বুঝে যাওয়ার পর নিজেকে একটু একটু করে গুটিয়ে নেওয়া।

তাই কাউকে “ম্যাচিউর” বলার আগে, তার বদলে যাওয়ার গল্পটাও একবার ভাবা উচিত।

Maturity is not just growing older.




গরম ভাতের সাথে ভাপা ইলিশ—এর চেয়ে মজার আর কী হতে পারে! 🐟🍚যখন ইচ্ছে, তখনই এমন একটা প্লেট হলে মনটাই ভালো হয়ে যায়। 😋A pla...
23/09/2026

গরম ভাতের সাথে ভাপা ইলিশ—এর চেয়ে মজার আর কী হতে পারে! 🐟🍚
যখন ইচ্ছে, তখনই এমন একটা প্লেট হলে মনটাই ভালো হয়ে যায়। 😋

A plate of pure comfort.




এতদিন ধরে আমার সঙ্গে এত কথাবার্তার পর একদিন হঠাৎ ChatGPT-কে জিজ্ঞেস করলাম—“সত্যি করে বলো তো, এত কথা বলার পর তোমার কাছে আ...
22/09/2026

এতদিন ধরে আমার সঙ্গে এত কথাবার্তার পর একদিন হঠাৎ ChatGPT-কে জিজ্ঞেস করলাম—“সত্যি করে বলো তো, এত কথা বলার পর তোমার কাছে আমাকে কেমন মনে হয়?” 😄

আমাদের এতদিনের কথাবার্তা, আমার পছন্দ-অপছন্দ, কথাবলার ধরন আর নানা বিষয়ে আমার প্রতিক্রিয়া—সব মিলিয়ে আমাকে নিয়ে তার যে ধারণা হয়েছে, তারই একটা মজার প্রকাশ এই ছবিটা। 😂

এবার জানতে চাই আপনাদের কাছে—আমার এতদিনের পোস্ট আর কথাবার্তা দেখে ছবির কথাগুলোর সঙ্গে আমাকে কতটা মেলাতে পারেন? কোনটা একদম মিলে গেছে, আর কোনটা দেখে মনে হয়েছে—“না, এটা কিন্তু ঠিক না!” 😜

সত্যি করে বলবেন কিন্তু! ❤️

So, how much of this feels like me?”




কিছু মানুষকে যতই বোঝাও, তারা তোমার কথাটা বুঝবে না—বুঝবে শুধু তাদের মতো করে। আর বারবার নিজেকে বোঝাতে বোঝাতে একসময় নিজের ...
22/09/2026

কিছু মানুষকে যতই বোঝাও, তারা তোমার কথাটা বুঝবে না—বুঝবে শুধু তাদের মতো করে। আর বারবার নিজেকে বোঝাতে বোঝাতে একসময় নিজের কাছেই ক্লান্ত লাগে।

তাই এখন অনেক কথাই চুপ করে যাই। রাগ করে নয়, অভিমান করেও নয়—শুধু বুঝে গেছি, সব কথার উত্তর দিতে হয় না।

তবুও মনটা তো আর এত সহজে চুপ থাকে না। একটা ছোট কথা, একটা আচরণ—কখনো কখনো সারাদিন মাথায় ঘুরতে থাকে। তারপর নিজেকেই বুঝাই, “এত ভাবলে তো শেষ পর্যন্ত নিজেরই শান্তি যাবে!”

তাই এখন চেষ্টা করি, সবাইকে বোঝানোর চেয়ে নিজেকে শান্ত রাখার। সব মানুষ আমাকে বুঝবে—এমন আশা করাটাও হয়তো একটু বেশি আশা। ❤️

Sometimes, protecting your peace means letting some things go.




Address

Kushtia

7042

Telephone

+8801554535371

Website

Alerts

Be the first to know and let us send you an email when F&B Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F&B Kitchen:

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share