Beauty’s Spice & Slice

Beauty’s  Spice & Slice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty’s Spice & Slice, Food Delivery Service, Alamdanga, Kushtia.

বিউটির স্পাইস অ্যান্ড স্লাইস-এ স্বাগতম! 🌶️🍽️

মজার খাবার আর রেসিপির জগতে ঢুকে পড়ুন! সুলতানা পারভীন বিউটির সাথে ঘরোয়া এবং আধুনিক রান্নার সহজ উপায় শিখুন। মশলা থেকে শুরু করে মজার সব স্লাইস – খাবারের নানান স্বাদের জন্য ফলো করুন আমাদের!

30/03/2025

৩ কেজি মাংস ও ৩ কেজি চাল দিয়ে খিচুড়ি রান্নার জন্য উপকরণ ও পরিমাণ দেওয়া হলো—
উপকরণ:
চাল – ৩ কেজি ( ভাতের চাল)
মসুর ডাল – ৫০০ গ্রাম
মুগ ডাল – ৫০০ গ্রাম
গরুর মাংস – ৩ কেজি (হাড়সহ)
পেঁয়াজ – ১ কেজি (কুচি করা)
আদা বাটা – ১০০ গ্রাম
রসুন বাটা – ১০০ গ্রাম
টমেটো – ৫০০ গ্রাম (কুচি করা)
হলুদ গুঁড়া – ১.৫ টেবিল চামচ
মরিচ গুঁড়া – ২ টেবিল চামচ
ধনে গুঁড়া – ১.৫ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
তেজপাতা – ৮-১০ টি
দারুচিনি – ৩-৪ টুকরা
এলাচ – ৫-৬টি
লবঙ্গ – ৫-৬টি
শুকনা মরিচ – ৫-৬টি (ঐচ্ছিক)
কাঁচা মরিচ – ২০-২৫ টি
লবণ – পরিমাণমতো
ঘি/তেল – ৮০০ গ্রাম
পানি – ৮ লিটার (ঝোল পছন্দ অনুযায়ী)
রান্নার পদ্ধতি:
১. ডাল ও চাল প্রস্তুত:
মুগ ও মসুর ডাল হালকা ভেজে নিতে হবে।
চাল ধুয়ে রাখতে হবে।
2. মাংস রান্না:
হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে।
আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিতে হবে।
টমেটো দিয়ে ভালোভাবে কষাতে হবে।
মাংস দিয়ে নেড়ে ১৫-২০ মিনিট কষাতে হবে।
3. ডাল ও চাল যুক্ত করা:
মাংস কষানো হলে তাতে ভাজা ডাল ও চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
লবণ ও গরম মসলা দিয়ে নেড়ে দিতে হবে।
4. সিদ্ধ করা:
পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।
মাঝারি আঁচে ৩০-৪০ মিনিট রান্না করতে হবে।
মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না ধরে।
5. পরিবেশন:
খিচুড়ি হয়ে গেলে উপর থেকে ঘি ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।
এভাবে ১৫-১৮ জনের জন্য মজাদার গরুর মাংসের খিচুড়ি তৈরি করতে পারবেন!

26/03/2025

🛑🍁স্পেশাল বিফ তেহারি রেসিপি
🌹উপকরণ:

📌 পোলাও চাল: ৫০০ গ্রাম
📌 গরুর মাংস: ৭০০ গ্রাম
📌 টকদই: ১/২ কাপ
📌 আদা বাটা: 2 টেবিল চামচ
📌 রসুন বাটা: 2 টেবিল চামচ
📌 পেঁয়াজ কুচি: ১ কাপ
📌 কাঁচা মরিচ: ৮-১০টি
📌 সরিষার তেল: ১/২ কাপ
📌 ঘি: ২ চা চামচ
📌 চিনি ১ টেবিল চামচ
📌বাদাম বাটা ১ টেবিল চামচ
📌 কিসমিস: পরিমাণমতো
📌 লবণ: স্বাদমতো
📌• দারুচিনি: ২ টুকরা
📌• কালো গোলমরিচ: ৭-৮টি
📌• জয়ত্রী: ২টি
📌• কাবাব চিনি: ৫টি
📌• সাদা গোলমরিচ: ৭-৮টি
📌• শাহ জিরা: ১/2 চা চামচ
📌• এলাচ: ৬-৮টি
📌• লবঙ্গ: ৪টি
📌• জিরা: 1/2 চা চামচ
📌• ধনেপাতার গুঁড়ো: 1/2 চা চামচ
📌• জায়ফল গুঁড়ো: 1/2 চা চামচ

🌹🌹প্রস্তুত প্রণালী:
📌মশলা মিশ্রণ প্রস্তুতি: উপরোক্ত মশলা উপকরণগুলি একটি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে মশলা মিশ্রণ তৈরি করে রাখুন।

📌মাংস মেরিনেশন: একটি পাত্রে ছোট টুকরা করা গরুর মাংসে টকদই, আদা বাটা, রসুন বাটা, মশলা মিশ্রণ এবং লবণ যোগ করে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
📌মাংস রান্না: কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে ১ মিনিট ভাজুন। এরপর মেরিনেট করা গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন, যতক্ষণ না মাংসের পানি শুকিয়ে যায়। এরপর মাংস সেদ্ধ জন্য পরিমাণ মত গরম পানি দিয়ে রান্না করে নিন।। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে তেল উঠে আসলেই নামিয়ে ফেলুন।।
📌পোলাও রান্না: কড়াইয়ে পানি ও গুঁড়ো দুধ (অথবা তরল দুধ) গরম করে ফুটান। এতে চাল ও মাংস মিশিয়ে দিন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ৫ মিনিট উচ্চ তাপে রান্না করুন। এরপর মাংস ও চাল মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে ১০ মিনিট রান্না করুন।
📌দম দেওয়া পরবর্তীতে কাচা মরিচ ও কিসমিস দিয়ে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ১০ মিনিট দমে রাখুন। তারপর চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট ঢাকনা বন্ধ রেখেই রাখুন।
উপর থেকে ঘি আর বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন 💖💖

চিয়া সীডস (Chia Seeds) একটি সুপারফুড হিসেবে পরিচিত, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এর কিছু গুরুত্বপূর্ণ উপকা...
24/03/2025

চিয়া সীডস (Chia Seeds) একটি সুপারফুড হিসেবে পরিচিত, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হলো:

পুষ্টিতে সমৃদ্ধ: চিয়া সীডসে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি (ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড), ভিটামিন এবং মিনারেল (যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা) থাকে।

ফাইবারে ভরপুর: চিয়া সীডস অনেক ফাইবারের উত্স, যা হজমের প্রক্রিয়া উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং দীর্ঘ সময় ধরে পেট ভর্তি রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো: চিয়া সীডসের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে।

হাড়ের স্বাস্থ্য: চিয়া সীডসে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো উপকারী উপাদান থাকে, যা শক্তিশালী এবং সুস্থ হাড় তৈরি করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ: চিয়া সীডসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, ফলে দীর্ঘস্থায়ী রোগ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়ক।

রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য: চিয়া সীডসের উচ্চ ফাইবারের পরিমাণ রক্তের শর্করা স্তরের নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি।

হাইড্রেশন: চিয়া সীডস তাদের নিজের ওজনের অনেক গুণ জল শোষণ করতে পারে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ওজন কমানোর জন্য সহায়ক: চিয়া সীডস পানি শোষণ করে পেটে ফুলে যায়, যার ফলে আপনি অনেক সময় পেট ভর্তি অনুভব করবেন, যা ক্ষুধা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

চিয়া সীডস আপনি স্মুদি, দই, ওটমিল বা চিয়া পুডিং তৈরি করে খেতে পারেন। তবে চিয়া সীডস খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ, কারণ সেগুলি জল শোষণ করে।

🇧🇩

__বয়সেরা শুকনো পাতা হয়ে ঝড়ে যায়..🍂স্মৃতিরা জমে‚ডায়রির প্রতি ভাজে‚😊🌺___প্রিয়রা‚ধীরে ধীরে মিলিয়ে যায় দূরের আকাশে!💜ডায়েরির ...
20/03/2025

__বয়সেরা শুকনো পাতা হয়ে ঝড়ে যায়..🍂
স্মৃতিরা জমে‚ডায়রির প্রতি ভাজে‚😊🌺

___প্রিয়রা‚ধীরে ধীরে মিলিয়ে যায় দূরের
আকাশে!💜

ডায়েরির মলাটেও শুরু হয়__ধুলোবালির
বসবাস!'💔🥀

উপাদানগুলি1. গুরা দুধ 2 টে চামচ2. 3 কাপ পানি3. এলাচ 1 টি গুরা করা4. দারচিনি আধা ইন্চি গুরা করা5. 4 চা চামচ চিনি6. চা পাত...
20/11/2024

উপাদানগুলি
1. গুরা দুধ 2 টে চামচ
2. 3 কাপ পানি
3. এলাচ 1 টি গুরা করা
4. দারচিনি আধা ইন্চি গুরা করা
5. 4 চা চামচ চিনি
6. চা পাতা 1 টে চামচ

রান্নার নির্দেশ
1. প্রথমে 3 কাপ পানিতে দুধ গুলে চুলায় বসাব,দুধ ফুটিয়ে দুই কাপ করে নিব,চিনি দিয়ে নেরেচেরে 1 টে চামচ চা পাতা ও এলাচ ও দারচিনি গুরা করে দিয়ে দিব বলক আসলে নেরেদিব,তারপর 1 মিনিট জ্বাল করে নিব

2. নামিয়ে ছেকে পরিবেশন করব।

19/11/2024

মাত্র ৫ মিনিটে শাপলার ঐতিহ্যবাহী স্বাদ"
গ্রামবাংলার ঐতিহ্যবাহী শাপলার সহজ ও সুস্বাদু একটি রেসিপি, যা আপনার রান্নাঘরকে মাত্র ৫ মিনিটেই মুগ্ধকর স্বাদে ভরিয়ে তুলবে!

খাবার ভালো রাখতে হলে কিছু টিপস ফলো করতে পারেন :*ঘরের বাইরে খাবার নেওয়ার সময় স্বাদ-গন্ধ অটুট রাখতে হলে কিছু কৌশল অবলম্বন ...
15/11/2024

খাবার ভালো রাখতে হলে কিছু টিপস ফলো করতে পারেন :

*ঘরের বাইরে খাবার নেওয়ার সময় স্বাদ-গন্ধ অটুট রাখতে হলে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

1. কখনই গরম খাবার বক্সে নেওয়া যাবে না, এতে খাবার গন্ধ হয়ে যেতে পারে,
2. পোলাও, খিচুড়ি, ভাতণ্ডএসব খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই টিফিন বক্সে খাবার নিয়ে বেরোনোর আগে বাতাসে ঠাণ্ডা করে নিতে হবে,
3. যদি খাবার ঠাণ্ডা করার সময় না থাকে, তাহলে গন্তব্যে যাওয়ার পর খাবারের বক্সটাকে একটু খুলে রাখতে হবে, যাতে গরম ভাপ বের হয়ে যায়,
4. কতক্ষণ সময়ের জন্য খাবার নেওয়া হচ্ছে, সে বিষয়টার ওপর গুরুত্ব দিয়ে খাবার সংরণের পদ্ধতি নির্বাচন করতে হবে,
5. কখনই টিসু পেপার দিয়ে খাবার মুড়িয়ে নেওয়া যাবে না, তাতে খাবারে আঠালো ভাব চলে আসে,
6. চিকেন ফ্রাই, চিকেন রোলণ্ডএসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে নিলে খাবার নষ্ট হবে না,
7. ভ্রমণে শুকনো খাবার নেওয়াটাই ভাল। শুকনো খাবার অনেকক্ষণ ভালো থাকে,
8. কোল্ড পটে ঠাণ্ডা জাতীয় খাবার নিলে তা ঠাণ্ডা থাকবে।

NB:চাইলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন

#রেসিপি ゚

রাতে হালকা ক্ষুধা মেটাতে বাসার যা ছিল তা দিয়েই ঝটপট পাস্তা বানালাম।উপাদানসমূহ২ কাপ পাস্তা১টি ডিম১/৪ কাপ রান্না করা মাংস...
09/11/2024

রাতে হালকা ক্ষুধা মেটাতে বাসার যা ছিল তা দিয়েই ঝটপট পাস্তা বানালাম।

উপাদানসমূহ
২ কাপ পাস্তা
১টি ডিম
১/৪ কাপ রান্না করা মাংস বা সিদ্ধ সবজি
১ প্যাকেট মিনি টমেটো সস
১/২ স্লাইস পনির
১ প্যাকেট পাস্তা মসলা
১ চা চামচ চাট মশলা
২ চা চামচ মেয়নিজ
তেল ও লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
পাস্তা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
ডিমে লবণ দিয়ে হালকা ভেজে নিন। রান্না করা মাংস বা সবজিতে চাট মশলা মিশিয়ে শুকনো করে ভেজে নিন। এগুলো তুলে একটি পাত্রে রাখুন।
ফ্রাইপ্যানে তেল গরম করে পাস্তা, ডিম, মাংস/সবজি, পনির, পাস্তা মসলা, সস, মেয়নিজ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়ুন।
কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Address

Alamdanga
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty’s Spice & Slice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share