24/07/2026
রোনিতা ফুডের গল্প : ঐতিহ্যের স্মৃতি, আধুনিক মানের প্রতিশ্রুতি
এক সময় গ্রামের মানুষ ঘানিতে সরিষা ভাঙিয়ে তেল তৈরি করতেন। সেই ঘানির চারপাশে ছিল মানুষের গল্প, বিশ্বাস আর আন্তরিকতা।
আমার নানা কুটি শাহ ছিলেন সেই সময়ের পরিচিত ঘানি চালকদের একজন। তাঁর হাত ধরেই অসংখ্য মানুষ নিজেদের সরিষা ভাঙিয়ে খাঁটি তেল নিয়ে বাড়ি ফিরতেন। সেই স্মৃতি আজও আমাদের পরিবারের গর্ব।
সময় বদলেছে। আজ উৎপাদনে এসেছে আধুনিক প্রযুক্তি। আমরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সরিষার তেল উৎপাদন করি। কারণ বর্তমান সময়ে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তিই উপযোগী।
তবে বদলায়নি আমাদের মূল্যবোধ। ভালো কাঁচামাল নির্বাচন, পরিচ্ছন্ন উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের আস্থা অর্জনের চেষ্টা আজও আমাদের পথচলার মূল ভিত্তি।
রোনিতা ফুড কোনো অতিরঞ্জিত দাবি করে না। আমরা শুধু চাই, প্রতিটি বোতল তেল এবং প্রতিটি প্যাকেট মসলা আমাদের সততা ও দায়িত্বশীলতার পরিচয় বহন করুক।
আমি কৃষকের বন্ধু এসএম জামাল এবং আক্তার হোসেন ভাই এর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা রোনিতা ফুড এর খাঁটি পণ্য আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
বিশ্বাস এবং আস্থার প্রতীক হিসেবে রোনিতা ফুড আপনার পাশে।
এসএম জামাল
রোনিতা ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ লি:
কুষ্টিয়া বাংলাদেশ।
01719-634585