SAPPA AGRO

SAPPA AGRO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAPPA AGRO, Farm, Vill: Patchra, PO: Dombaria, PS: Laksam, Dis: Cumilla, Laksham.

21/04/2026

একটা অসভ্য জাতি আমাদের কপালে লেখা!
কি আর করা!
আজ ভোরে মাংস কিনতে গিয়েছিলাম। সকাল সকাল না গেলে পছন্দমতো মাংস পাওয়া যায় না। গিয়ে দেখলাম, কসাই গরু জবাই করবে আমার সামনে। ভাবলাম, ভালোই হলো, দেখে শুনে নেওয়া যাবে।
গরু জবাই হলো। জবাই করার সঙ্গে সঙ্গে কসাই ছুরির মাথা দিয়ে গলার ভেতর একটি খোঁচা দিলেন। সঙ্গে সঙ্গে গরু নড়াচড়া বন্ধ করে দিল, রক্ত পড়াও বন্ধ হয়ে গেল। এরপরই কসাই চামড়া ছাড়ানো শুরু করে দিলেন।
আমি কসাইকে বললাম, “রক্তগুলো বের হতে দেন, তারপর চামড়াটা ছাড়ান।”
কসাই এক গাল হেসে আমাকে উপেক্ষা করে চামড়া ছাড়াতেই থাকলেন। আমি নির্বাক তাকিয়ে রইলাম তার দিকে।
আমাদের দেশের অধিকাংশ কসাইখানায় গরুর মাংস টকটকে লাল দেখা যায়। এর কারণ হচ্ছে, কসাইরা গরু জবাই করার পর ছুরির মাথা দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা দেয়। এতে গরু ব্রেন স্ট্রোক করে দ্রুত নিস্তেজ হয়ে যায় এবং রক্ত তেমন বের হয় না।
একটি গরুর শরীরে প্রায় ২০–২৫ লিটার রক্ত থাকে। যত কম রক্ত বের হবে, তত ওজন বাড়বে,
আমাদের দেশের অনেক মানুষ অভিযোগ করে বলে, গরুর মাংস খেলে অ্যালার্জি হয়। এর মূল কারণ হচ্ছে এই রক্ত,, যা কসাইরা বের হতে দেয় না। অনেকেই গরুর মাংস খেলে এলার্জি হয়। বাস্তবে অনেক ক্ষেত্রে এর পেছনে কারণ হতে পারে, মাংসে জমে থাকা রক্ত।
রক্তে বিভিন্ন বর্জ্য পদার্থ (toxins), ইউরিয়া, এবং ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে। সঠিকভাবে রক্ত বের না হলে এগুলো মাংসে থেকে যেতে পারে, যা হজমে সমস্যা, এলার্জি বা চুলকানি
ও দ্রুত পচন হতে পারে । অনেকেই আবার বলেন, কোরবানির মাংস খেলে কোনো সমস্যা হয় না। এর মূল কারণ হলো, কোরবানির পশুর রক্ত বের হতে সময় দেওয়া হয়, তাই সমস্যা হয় না।
সামান্য লাভের আশায় মানুষ কত কিছুই না করে।
শহরে এমন একটি কসাইয়ের দোকানও নেই, যেখানে এই প্রক্রিয়া অনুসরণ করা হয় না। অথেনটিক গরুর মাংস বিক্রি করে, এমন দোকানও নেই বললেই চলে।
কসাইদের অভিযোগ, জবাইয়ের পর সময় দিলে চামড়া ছাড়ানো কঠিন হয়। এই কারণেই তারা দ্রুত চামড়া ছাড়িয়ে ফেলে। যদিও এই অভিযোগের তেমন কোনো ভিত্তি নেই। কারণ, চামড়া ছাড়ানোর সবচেয়ে ভালো পদ্ধতি হলো গরুকে ঝুলিয়ে চামড়া ছাড়ানো।
কিন্তু এখানেও একই সমস্যা, তাহলে রক্ত সব বের হয়ে যাবে।
সচেতনতা না বাড়লে, এই অবস্থা পরিবর্তন হবে না। এবং এটি শুধু গরু নয়, খাসি, মহিষ, ভেড়া সব একই সিস্টেম।

09/03/2026
23/01/2026

আজকের বিষয় : দানাদার খাবার ছাড়া, কিভাবে আমরা গরুকে প্রত্যেকদিন ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজন বৃদ্ধি করব, নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো।
****Ums এর অর্থ হলো ইউরিয়া মোলাসেস স্ট্র অর্থাৎ ইউরিয়া সার, চিটাগুড়,এবং খর দিয়ে যে খাদ্য টি তৈরি করা হয়, তাকে ইউরিয়া মোলাসেস স্ট্র বলে। নিচে এটি তৈরীর নিয়ম দেয়া হলো।
**** এটি তৈরি করতে ৪ টি জিনিসের প্রয়োজন, খড়,পানি, চিটাগুড়, এবং ইউরিয়া সার।
**** প্রথমে আমরা ১ কেজি খড় নেবো,এবং খড় এর অর্ধেক পানি নেবো, পানির অর্ধেক চিটাগুড় নেবো এবং ৩০ গ্রাম ইউরিয়া সার নেবো।
অর্থাৎ এক কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে গেলে, সর্বপ্রথম আমাকে ১ কেজি খড় নিতে হবে, খড়ের অর্ধেক অর্থাৎ ৫০০ গ্রাম পানি নিতে হবে, পানির অর্ধেক ২৫০ গ্রাম চিটাগুড় নিতে হবে,এবং সর্বশেষ ৩০ গ্রাম ইউরিয়া সার নিতে হবে। এই চারটি উপাদান সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এক থেকে দুই ঘণ্টা পলিথিন বা অন্য কোন কাগজ দিয়ে ডেখে রাখতে হবে, তারপর গরুর বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে। ১০০ কেজি একটা বডি ওয়েটের গরু কে ১ কেজি ইউরিয়া মোলাসেস দিলেই যথেষ্ট,অর্থাৎ বড় ধরনের একটা গরুকে সারাদিনে তিন থেকে ৪ কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র দিতে পারবেন।
**** এভাবে ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করে খাওয়ালে, গড়ে একটা গরু প্রত্যেকদিন ৪০০ থেকে ৫০০ গ্রাম লাইভ ওয়েট বৃদ্ধি পাবে।
**** উপরের নিয়ম অনুযায়ী আপনারা যত কেজি তৈরী করবেন সবকিছুই একই নিয়মে বাড়িয়ে নিতে হবে।
**** অর্থাৎ যদি ১০ কেজি তৈরি করেন, তাহলে ১০ কেজি খড়, ৫ কেজি পানি, আড়াই কেজি চিটাগুড় এবং ৩০০ গ্রাম ইউরিয়ার সার নিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়ানোর এক ঘণ্টা আগে এবং খাওয়ানোর এক ঘণ্টা পরে গরুকে পানি খাওয়াতে পারবেন না। তাহলে পেটে সমস্যা হতে পারে।

19/10/2025

🥩 **সর্বনিম্ন দামে ১০০% ফ্রেশ গরুর মাংস!** 🥩

✅ **কোনো অগ্রিম টাকা লাগবে না** – অর্ডার করুন, বাসায় ডেলিভারি নিন, তারপর মূল্য পরিশোধ করুন।
✅ বাজারে যেখানে মাংসের দাম আকাশছোঁয়া, আমরা সেখানে দিচ্ছি **সাশ্রয়ী দামে গরুর মাংস।**

👉 কিভাবে সম্ভব?
কারণ আমরা **কোনো মধ্যস্বত্বভোগী নই!**
আমাদের **নিজস্ব খামারের গরু** নিজেরাই জবাই করি এবং সারা সপ্তাহ জুড়ে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই।

🙏 আমাদের একটাই ইচ্ছা – “দুর্মূল্যের বাজারেও যেন সবার ঘরে মাছ-মাংস থাকে।” তাই আমরা লাভ কম হলেও আপনাদের জন্য সেরা মানের মাংস দিচ্ছি।

✨ **মাংসের কোয়ালিটি**
আমরা জবাইয়ের পর পুরো মাংস ভালোভাবে কেটে পিছ করে, **হাড় ও গোশতের সঠিক রেশিও বজায় রেখে** এক কেজি করে প্যাকেট করি। ফলে আপনি পান পরিমাণমতো হাড় ও মাংস একসাথে।

📦 এখনই অর্ডার করুন:
📲 কল করুন: 01621-282248
অথবা ইনবক্সে আপনার **লোকেশন (ফ্ল্যাট/হাউজ নম্বর, এরিয়া)** ও **মোবাইল নম্বর** দিন।

🥩 ফ্রেশ মাংসের নিশ্চয়তা, বিশ্বাসের সাথে — Sappa Agro

15/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

06/10/2025

আসসালামু আলাইকুম
সবুজ ঘাস, সুষম দানাদার ও বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধায়নে পালিত উন্নত মানের দেশী, শাহীওয়াল ও ফ্রিজিয়ান গাভীর দুধ পাওয়া যায়।
মূল্য ৮০ টাকা লিটার
মিনিমাম অর্ডার ৫ লিটার
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী

ফার্ম থেকে গিয়ে দুধ আনলে আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে ইনশাআল্লাহ।

আপনার অর্ডারটি কনফার্ম করতে দয়া করে সম্পূর্ণ ঠিকানাটি প্রদান করুন মোবাইল নাম্বার সহ।

☎ ০১৬২১-২৮২২৪৮

শুভেচছান্তে
সাপ্পা এগ্রো,
পেচরা, ডোমবাড়ীয়া, লাকসাম কুমিল্লা।

https://www.facebook.com/share/1BCDNCAxmi/

Farm

03/10/2025

গাভী বা বকনাকে দ্রুত সময়ের মধ্যে হিটে আনার উপায়ঃ
1) প্রথমেই এ আই কর্মী ডেকে জরায়ু ওয়াশ করতে হবে।
2) নাইট্রোনেক্স ইনজেকশন প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 4মিলি চামড়ার নিচে পুশ করতে হবে।
3) 10-15 দিন পর এনডেক্স/রেনাডেক্স প্রতি 50 কেজির জন্য একটা+ বাড়তি একটা সকালে খালি পেটে খাওয়াবেন, 2ঘন্টা কিছুই খেতে দিবেন না।
4) এর 10দিন পর এমেক্টিন প্লাস ইনজেকশন প্রতি 100 কেজি ওজনের জন্য 4মিলি চামড়ার নিচে পুশ করতে হবে।
5) জিসভেট সিরাপ 100 মিলি করে 15-20 দিন।
6) ভিটাএডি3ই ইনজেকশন বড় হলে 20 মিলি, মাঝাড়ি ও ছোট হলে 15 মিলি করে 5 দিন পরপর 4বার দিতে হবে।
7) ভিটাফস ইনজেকশন বড় হলে 20মিলি, মাঝাড়ি ও ছোট হলে 15 মিলি করে 5দিন পরপর 4বার দিতে হবে।
8) ওরাক্যাল ভেট সিরাপ রোজ 100 মিলি 15-20 দিন খাওয়াতে হবে।
9) প্রচুর পরিমানে ঘাস খাওয়াতে হবে।
10) 200 গ্রাম ভেজানো ও অংকুরিত ছোলা বুট / 15-20দিন খাওয়াতে হবে।
11) 20 দিন পর থেকে এনোক্স-ডি 4টা করে দিনে 1বার 2পোট ও ফসক্যাল ডিবি 2 টা করে দিনে 1বার 1পোট খাওয়াতে হবে।
12) গাভী বা বকনার শরীর শুকনো মনে হলে, শরীরে বল-শক্তি না থাকলে এমাইনোভেট প্লাস সিরাপ দিনে 100 মিলি করে খাওয়াতে হবে।
13) 3--4টা করে কলা 10-15 দিন খাওয়াতে হবে।

উল্লেক্ষিত ব্যবস্থায়াদি সঠিক ভাবে মেনে চললে আপনার গাভী ও বকনা খুব দ্রুত সময়ের মধ্যে হীটে আসবে ইনশাআল্লাহ্!
🐄তথ্য ও পরামর্শ পেতে পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ।🐄👑🐄🖤

সাপ্পা এগ্রো
০১৬২-১২৮২২৪৮

28/09/2025

সাপ্পা এগ্রোর (Sappa Agro) https://www.facebook.com/share/1BCDNCAxmi/ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা

আমাদের এখানে খাঁটি দুধের নিশ্চয়তায় দুধ বিক্রি করা হয়
প্রতি কেজি মাত্র ৮০ টাকা কমপক্ষে পাঁচ কেজি।
পাইকারীভাবে ক্রয়ের ও ব্যবস্থা আছে।
লাকসাম ও তার আশেপাশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে।

খামারের লোকেশন পেচরা দক্ষিণ পাড়া, নরপাটি, লাকসাম, কুমিল্লা।
মোবাইল নাম্বার ০১৬২১২৮২২৪৮

Farm

08/09/2025

সাপ্পা এগ্রোর পক্ষ থেকে আগামী শুক্রবার একটা দেশী গরু জবাই করা হবে।
প্রতি ভাগা মাংসের দাম মাত্র ১৪০০ টাকা
ওজন ২ কেজি +

ইনশাআল্লাহ আপনাদের যথাযথ সহযোগিতা পেলে প্রতি সপ্তাহে একটি করে গরু জবাই এর ইচ্ছে আছে।

বুকিং এর নিয়ম
১০০ টাকা জমা দিয়ে দেশি গরুর মাংসের বুকিং নিতে হবে।
বা শুক্রবার সকালে এসে সরাসরি গরু দেখে মাংস নিতে পারবেন।

আমরা একসপ্তাহে সবোচ্চ ২০০ কেজির বুকিং নিতে পারবো তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নিতে হবে।

গরু দেখতে চাইলে নিন্মের নাম্বারে ভিডিও কলে দেখতে পারবেন।

শুক্রবার সকাল আটটার সময় আসলে আমাদের ফুলপ্রসেস দেখতে পারবেন।
যেকোন প্রয়োজনে
০১৬২১২৮২২৪৮ ফোন ও হোয়াটসাপ, ইমু।

লোকেশন: গ্রাম: পেচরা দক্ষিণপাড়া, নরপাটি গ্রামের এর পুবে, লাকসাম, কুমিল্লা ।

07/09/2025

সাপ্পা এগ্রোর পক্ষ থেকে আগামী শুক্রবার একটা দেশী গরু জবাই করা হবে।
প্রতি ভাগা মাংসের দাম মাত্র ১৪০০ টাকা
ওজন ২ কেজি +

ইনশাআল্লাহ আপনাদের যথাযথ সহযোগিতা পেলে প্রতি সপ্তাহে একটি করে গরু জবাই এর ইচ্ছে আছে।

বুকিং এর নিয়ম
১০০ টাকা জমা দিয়ে দেশি গরুর মাংসের বুকিং নিতে হবে।
বা শুক্রবার সকালে এসে সরাসরি গরু দেখে মাংস নিতে পারবেন।

আমরা একসপ্তাহে সবোচ্চ ২০০ কেজির বুকিং নিতে পারবো তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নিতে হবে।

গরু দেখতে চাইলে নিন্মের নাম্বারে ভিডিও কলে দেখতে পারবেন।

শুক্রবার সকাল আটটার সময় আসলে আমাদের ফুলপ্রসেস দেখতে পারবেন।
যেকোন প্রয়োজনে
০১৬২১২৮২২৪৮
লোকেশন: গ্রাম: পেচরা দক্ষিণপাড়া, নরপাটি গ্রামের এর পুবপাশেই, লাকসাম, কুমিল্লা ।

Address

Vill: Patchra, PO: Dombaria, PS: Laksam, Dis: Cumilla
Laksham
3705

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAPPA AGRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category