Tripty's social outlet

Tripty's social outlet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tripty's social outlet, Lakshmipur, Lakshmipur.

প্রকৃতির সানিধ্যে থাকাটাই বড্ড প্রিয়..🌷💗✨
23/12/2025

প্রকৃতির সানিধ্যে থাকাটাই বড্ড প্রিয়..🌷💗✨

18/12/2025

গান:মনের বাগানে শব্দ কলি।

শিল্পী:সাবরিনা চৌধুরী তাজ

18/06/2025

অভিমানের ভাষা সবাই বোঝে না।

অভিমানে যে মানুষটা নীরব থাকে, নিজেকে গুটিয়ে নেয়, তার যন্ত্রণা সবাই বোঝে না। অভিমানে নীরব থাকাটা মানুষকে তীব্র যন্ত্রণা দেয়! দিন যত যায়, অভিমানের মাত্রা বাড়তে থাকে। আর অভিমান বেড়ে গেলে অনুভূতিরাও অসহায় হয়ে পড়ে!❤️‍🩹

05/06/2025

চাওয়া সীমিত হলেই হয়, জীবন অনেক হালকা হয়ে উঠে। কম চাওয়া মানে নিজের কাছে থাকা জিনিসগুলোর কদর করা, প্রতিদিনের ছোট ছোট সুখগুলো উপভোগ করা। বিকেলের নরম আলো, প্রিয় মানুষের হাসি, অথবা নিজের শান্ত মনের প্রশান্তি—এইসব ছোট্ট পাওয়া তখন বিশাল হয়ে ওঠে। তখন আর কোনো কৃত্রিম আনন্দের দরকার পড়ে না, কারণ মন ভরে থাকে কৃতজ্ঞতায় আর সন্তুষ্টিতে।💜💌

04/06/2025

আমাদের জীবনটা সুখ-দুঃখের সমষ্টি। এ জীবনে শুধু দুঃখ থাকবে, তা নয়। শুধুই সুখ থাকবে, তাও নয়। সুখ-দুঃখের সমন্বয়েই আমাদের জীবনটা গড়া। জীবনের বিভিন্ন পর্যায়ে একটার পর একটা ধাক্কা আসবে। এসব ধাক্কায় আমরা কষ্ট পাব, তীব্র যন্ত্রণা ভোগ করব, টপটপ করে চোখের পানি ফেলব, সবই ঠিক আছে। কিন্তু কোনভাবেই ভেঙে পড়া যাবে না, অনৈতিক কাজ করা যাবে না, জীবনের প্রতি অনীহা আসতে দেয়া যাবে না। যত কষ্টই হোক, আমাদের এই বলে মনকে বোঝাতে হবে যে, ধাক্কাটা আমার জীবনেরই একটা অংশ। এই ধাক্কা সামলে ওঠতে পারলে সামনের দিনগুলোতে আমি অবশ্যই ভালো একটা প্রতিদান পাব। একটা ধাক্কা কাটিয়ে ওঠতে পারলে ভবিষ্যতের অনেকগুলো ধাক্কা আসার পথটা রুদ্ধ হয়ে যাবে। দুঃখের পরেই তো জীবনে সুখ আসে। দুঃখ আছে বলেই তো সুখ এতটা উপভোগ্য! আমার জীবন তো শেষ হয়ে যায়নি। আমার তো সামনের দিনগুলোতেও ভালো কিছু করার সুযোগ আছে।💜💌

18/05/2025

সময় খুব অদ্ভুত, এই সময়ের পরিবর্তনে মানুষ পরিবর্তন হয়, আচরন পরিবর্তন হয়, ভালোবাসা পরিবর্তন হয়, সময় হচ্ছে সব থেকে বড় শিক্ষক, যতটা শিখতে পারবেন, জীবনে তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।💜

08/05/2025

🍁 কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।

🍁 তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।💜🌸

07/05/2025

সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন – সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই।❤️‍🔥💚

02/05/2025

মেনে নেয়া আর মানিয়ে নেয়ার কোন শেষ নেই!!

আর যে একবার বুঝে যাবে আপনি মানিয়ে নেয়া শিখে গেছেন ঠিক এরপর থেকে প্রতিটা মুহুর্তে আপনাকে মানিয়ে নিতে বাধ্য করবে!💜💌

Address

Lakshmipur
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Tripty's social outlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripty's social outlet:

Share