18/08/2026
"রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে অদ্য ১৮ আগস্ট ২০২৬ খ্রি. মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরবর্তীতে উপজেলার জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সদস্যবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।