15/07/2026
এই ছবিটা সেই মুহূর্তের; যখন শুধু একটা অর্ডার নয়, অনেক মানুষের পরিশ্রম আর দায়িত্ব একসাথে রওনা দিচ্ছে।
একটা সময় ছিল, যখন নিজেরা খাওয়ার জন্য ৫–১০টা Chicken Cheese Ball বানাতাম। তখন কল্পনাও করিনি, একদিন হয়তো কোনো বড় সেমিনার বা প্রোগ্রামের জন্য একসাথে ৫০০ পিস বানিয়ে ডেলিভারি করতে হবে।
ছবিটা হয়তো অনেকের কাছে শুধু একটা বক্স আর একটা সাইকেল। কিন্তু আমাদের কাছে এটা একটা দীর্ঘ পথচলার গল্প।
গতরাতটা কেটেছে নির্ঘুম। প্রতিটা Cheese Ball হাতে হাতে তৈরি করা, একটার পর একটা কোটিং, গুছিয়ে রাখা, কোয়ালিটি চেক - একটাই লক্ষ্য ছিল, সকাল ৯টার আগেই যেন খাবারগুলো একদম ঠিকঠাক অবস্থায় পৌঁছে যায়।
আজ ভোরে, সকাল সাড়ে ৬টার মধ্যেই আমাদের টিমের একজন দায়িত্বশীল সদস্য আমাদের ডেলিভারি সহকর্মী চলে এসেছে। নিজের দায়িত্ব মনে করে বক্সগুলো শক্ত করে বেঁধে, বারবার দেখে নিয়েছে যেন রাস্তায় কোনোভাবেই খাবারের ক্ষতি না হয়। এই ছবিটা সেই মুহূর্তের, যখন শুধু একটা অর্ডার নয়, অনেক মানুষের পরিশ্রম আর দায়িত্ব একসাথে রওনা দিয়েছিল।
আজকের ৫০০ পিসের এই অর্ডারটা আমাদের কাছে শুধু একটা সংখ্যা নয়। এটা আমাদের ছোট্ট স্বপ্নটার আরেক ধাপ এগিয়ে যাওয়ার গল্প।
আলহামদুলিল্লাহ। 🤍
যারা শুরু থেকেই Butter & Beyond-এর ওপর বিশ্বাস রেখেছেন, ছোট-বড় প্রতিটি অর্ডার দিয়ে আমাদের পাশে ছিলেন, এই পথচলাটা আপনাদের ভালোবাসা আর আস্থার কারণেই সম্ভব হয়েছে।
আমাদের জন্য দোয়া করবেন, যেন সবসময় একই যত্ন, একই সততা আর একই ভালোবাসা নিয়ে আপনাদের জন্য খাবার তৈরি করতে পারি।
Butter & Beyond
Taste Beyond Boundaries. 💛