25/10/2025
বউকে বলে গেলেন কাজে যাচ্ছি।
কিন্তু গেলেন তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।
সৈনিকটি ঐসময়েই বাড়ি ফিরলো, আপনি লুকিয়ে পড়লেন খাটের তলায়।
সৈনিক তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে।
তখনও আপনি খাটের তলায়।
আপনি শুনতে পেলেন, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে।
মহিলা এলো।
বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে।
দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো।
তখনও আপনি খাটের তলায়।
মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়।
দেখলেন সে আপনার বউ।
দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলো খরগোশের মতো।
একে, স্কুলে আমরা বলতাম— পুণর্মিলনী।
সামাজিক ক্ষেত্রে এর নাম— গেট্টুগেদার।
অঙ্কে একে আমরা বলি— সিমাল্টেনিয়াস ইকুয়েশন।
সাইকোলজিতে এই পরিস্থিতিকে বলা হয়— সবকিছু ফিরে আসে।
কেমিস্ট্রিতে এটি— চেইন রিয়েকশান।
ইকোনোমিক্সে একে বলে— ডিমান্ড এণ্ড সাপ্লাই।
ফিজিক্সে এরই নাম— নিউক্লিয়ার ফিউশান।