Shopna,s Vlogs

Call

Shopna,s Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopna,s Vlogs, Mirzapur Town, Mirzapur.
(4)

আহ!জী"বন....................................... শুনলাম মেয়েরা নাকি বাবা ভক্ত হয় কিন্তু এই ঘ'টনা শুনে অবাক হলাম! লো'কটার ...
22/09/2026

আহ!জী"বন....................................... শুনলাম মেয়েরা নাকি বাবা ভক্ত হয় কিন্তু এই ঘ'টনা শুনে অবাক হলাম! লো'কটার নাম মুন্নাফ মোল্লা। নিতান্ত গরি'ব মানুষ। বাড়ি টাঙ্গাইলে। মির্জাপুর থা/না/র বানাইল গ্রামে। স্ত্রী নে/ই। বাসায় একা থাকেন ভদ্রলোক।

তার কোনো ছেলে নেই। তিনটি মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছে। টাকা-পয়সা খরচ করেছেন। এখন তারা স্বামীর সংসারে থাকে।

মেয়েদের শশুর বাড়ি বিভিন্ন স"ম"স্যা দেখা দেয়। তিনি তার একখণ্ড জমি বি"ক্রি করে ২০ লক্ষ টা'কা দিয়েছেন মেয়েদের জন্য।জমি বি'ক্রির পুরো টাকাই দিয়েছেন আদরের মেয়েদের।



কিছুদিন পরে মুন্নাফ মিয়া অ"সুস্থ হন। চিকিৎসা প্রয়োজন, কিন্তু টাকা নে'ই। তিনি মেয়েদের দ্বা"রস্থ হন। কিন্তু মেয়েরা তাকে কোনো টাকা দিতে পারেনি। তার চিকিৎসা আর 'হ'য়নি।

মুন্নাফ মিয়া বাড়িতে একাই থাকে। একাকী কষ্ট হত, কিন্তু কিছু করার ছিল না। তার সময় কাটতে চাইত না। বসে বসে তাই মৃ'*ত্যুর প্রহর গুণত।

একসময় ঠিকই তার মৃ'*ত্যু হলো। কিন্তু কেউ জানল না। তার মেয়েরাও না। এতদিন যোগাযোগ বি'চ্ছি'ন্ন, কিন্তু কেউ খবর নিলো না।

প্রতিবেশীরা বেশ কয়েকদিন পরে খবর পেল বি/শ্রী গ*ন্ধে। ঘর ভে_ঙে বাস্তবতা দেখতে পেল। ততক্ষণে লা*শ পঁ"চে-গলে গেছে। মহা দু'র্গ'ন্ধ ছড়াচ্ছে।

মেয়েদেরকে আবার খবর দেওয়া হলো।এবারো তারা কেউ এলো না।এলাকাবাসী রাতেই লা'শ দা"ফনের ব্যবস্থা করল। মেয়েরা এলো লা"শ দা"ফনের পরেরদিন, বাকী সম্পত্তি বু'ঝে নিতে।

আল্লাহ যেন সবাইকে না'ফরমান ছেলেমেয়ে থেকে হেফাজতে রাখেন আমীন।
:
:
:
:
:
:
#বাবা_মায়ের_ভালোবাসা
#বাবা_মায়ের_দায়িত্ব
#বাবা_মায়ের_কদর_করুন
#বাবা_মা_অমূল্য
#সন্তানের_দায়িত্ব
#মা_বাবার_প্রতি_দায়িত্ব
#বাবার_ত্যাগ
#বাবার_ভালোবাসা
#অবহেলা_নয়
#মানবতা
#মানবিকতা
#বাস্তবতা
#জীবনের_বাস্তবতা
#শিক্ষণীয়_পোস্ট
#একটু_ভাবুন
#আল্লাহ_আমাদের_হেফাজত_করুন
#আল্লাহ_সকলকে_হেদায়েত_দিন
#আমিন 🤲

শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে দূরে রেখে স্কুলে ফেরানোর লক্ষ্য নিয়ে ঘানায় প্রায় ১ কোটি ডলার ব্যয়ে একটি পূর্ণাঙ্গ গ্রাম গড়ে...
22/09/2026

শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে দূরে রেখে স্কুলে ফেরানোর লক্ষ্য নিয়ে ঘানায় প্রায় ১ কোটি ডলার ব্যয়ে একটি পূর্ণাঙ্গ গ্রাম গড়ে তুলেছেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে ‘মিস্টারবিস্ট’ নামে পরিচিত।

১৯ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওতে তিনি ‘আবনা ডাকওয়া ভিলেজ’ নামের এই প্রকল্প তুলে ধরেন। প্রকল্পটিকে তার এ যাবৎকালের সবচেয়ে বড় মানবিক উদ্যোগগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে।

প্রায় ১ বছর পরিকল্পনার পর ৮ মাস ধরে নির্মাণকাজ চলে। আগে অনুন্নত অবস্থায় থাকা জায়গাটিতে গড়ে তোলা হয়েছে ৩০০ জনের বেশি শিশুর পড়াশোনার উপযোগী স্কুল, শিক্ষকদের জন্য ১০টি বিনামূল্যের বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি বাজার, বিশুদ্ধ পানির জন্য দুটি বড় পানির টাওয়ার এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা। খাদ্য উৎপাদনে সহায়তার জন্য কৃষি অবকাঠামো ও মাছ চাষের ব্যবস্থাও রাখা হয়েছে।

শিশুরা যাতে আবার কাজে ফিরে না গিয়ে স্কুলে থাকে, সেজন্য আগামী পাঁচ বছর প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এ উদ্যোগে সহায়তা করেছে রকফেলার ফাউন্ডেশন।

প্রকল্পটির সঙ্গে মিস্টারবিস্টের চকলেট ব্র্যান্ড ‘ফিস্টেবলস’-এর নৈতিকভাবে কোকো সংগ্রহের প্রচারণারও যোগসূত্র রয়েছে। ভিডিওতে তিনি বড় চকলেট কোম্পানিগুলোর কোকো সরবরাহ ব্যবস্থায় শিশুশ্রমের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ঘানা ও আইভরি কোস্টের কোকো উৎপাদনকারী অঞ্চলে শিশুশ্রম দীর্ঘদিনের সমস্যা। ২০১৮-১৯ সালের একটি বড় গবেষণায় দুই দেশে কোকো উৎপাদনের সঙ্গে যুক্ত শিশুশ্রমিকের সংখ্যা প্রায় ১৫ লাখ ৬০ হাজার বলে হিসাব করা হয়েছিল।

‘ওয়ান বিলিয়ন অ্যাক্টস অব কাইন্ডনেস’ কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে ১ বিলিয়ন ফলোয়ার্স সামিট, ভারকি ফাউন্ডেশন ও মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভসসহ বিভিন্ন সংস্থা যুক্ত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১০ জন কনটেন্ট ক্রিয়েটরও ঘানায় গিয়ে প্রকল্পের কাজে অংশ নেন।

এর আগেও ২০২৬ সালে ঘানায় স্কুল পুনর্নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শিক্ষকদের আবাসন তৈরিতে প্রায় ১০ লাখ ডলার ব্যয়ের একটি উদ্যোগে যুক্ত ছিলেন মিস্টারবিস্ট। ওই কাজের পর স্থানীয়ভাবে তাকে সম্মানসূচক ‘চিফ অব ডেভেলপমেন্ট’ উপাধি দেওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।








বিবাহবিচ্ছেদ সাধারণত একটি গুরুতর ও আবেগঘন বিষয়। কিন্তু নাইজেরিয়ার একটি আদালতে এমনই এক অদ্ভুত ঘটনা সবার নজর কেড়েছিল।প্...
22/09/2026

বিবাহবিচ্ছেদ সাধারণত একটি গুরুতর ও আবেগঘন বিষয়। কিন্তু নাইজেরিয়ার একটি আদালতে এমনই এক অদ্ভুত ঘটনা সবার নজর কেড়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, এক দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে আদালতে হাজির হন। কিন্তু আদালতে পৌঁছানোর পর দেখা যায়, স্বামী-স্ত্রী দুজনেই প্রায় একই ধরনের পোশাক পরে এসেছেন। ফলে তাদের দেখে মনে হচ্ছিল, বিচ্ছেদের শুনানিতে নয়, বরং কোনো বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন!

বিষয়টি বিচারকেরও নজর এড়ায়নি। একই ধরনের পোশাক পরা দম্পতিকে দেখে বিচারক তাদের সম্পর্কটি সত্যিই শেষ করতে চান কি না—এমন প্রশ্ন তোলেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের মন্তব্য ও হাস্যরস। কেউ মজা করে লিখেছেন, “বিচ্ছেদ করতে এসেছেন, কিন্তু ম্যাচিং পোশাক ছাড়েননি!” আবার কেউ বলেছেন, “সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত হলেও ফ্যাশনের মিলটা ঠিকই রয়ে গেছে!”

তাদের কান্ড দেখে বিচারক নাকি তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এবং “বিষয়টি গুরুত্বপূর্ণ হলে ফিরে আসতে” বলে।

#সম্পর্কেরজটিলতা #ম্যাচিংআউটফিট

৯৪ বছর বয়সী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনা কেন বেনবো স্ত্রী অ্যাডাকে হারানোর পরও তার স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। ৭...
21/09/2026

৯৪ বছর বয়সী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনা কেন বেনবো স্ত্রী অ্যাডাকে হারানোর পরও তার স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। ৭১ বছরের দাম্পত্যজীবনের সঙ্গীকে হারানোর পর প্রতিরাতে তিনি স্ত্রীর ফ্রেমে বাঁধানো ছবি বালিশের পাশে রাখতেন এবং সেটি জড়িয়ে ঘুমাতেন।

এক তরুণ কেয়ারগিভার বিষয়টি খেয়াল করেন। তিনি বুঝতে পারেন, ছবিটি কেনকে মানসিক শান্তি দিলেও শক্ত ফটোফ্রেম বুকে নিয়ে ঘুমানো নিশ্চয়ই অস্বস্তিকর।

তাই তিনি কেনের জন্য একটি বিশেষ নরম বালিশ তৈরি করান, যার ওপর ছাপানো ছিল অ্যাডার ছবি।

এরপর থেকে কেন রাতে স্ত্রীর ছবিওয়ালা সেই বালিশ জড়িয়ে ঘুমাতে পারতেন। ছোট্ট এই উদ্যোগটি তাকে গভীর স্বস্তি দেয় এবং ঘটনাটি সামাজিক মাধ্যমেও মানুষের মন ছুঁয়ে যায়।

দীর্ঘ জীবনের শেষে মানুষ অনেক কিছু হারালেও ভালোবাসার স্মৃতি হারায় না। আর কখনো কখনো খুব ছোট একটি মানবিক উদ্যোগও কারও একাকিত্বে বড় সান্ত্বনা হয়ে উঠতে পারে।








21/09/2026

🌿🖤 সে এখন বাপের বাড়ি গেছে এইটা কোন কথা 🤣🤣
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:

🌿🖤 অলিরও কথা শুনে বকুল হাসে,অলি বোঝে কি সেই হাসির আভাসে? 🦋::::::::::::
21/09/2026

🌿🖤 অলিরও কথা শুনে বকুল হাসে,
অলি বোঝে কি সেই হাসির আভাসে? 🦋
:
:
:
:
:
:
:
:
:
:
:
:

20/09/2026

🌿🖤💙 চোখ খারাপ হওয়া ভালো না কি মাথা খারাপ হওয়া ভালো 😜😜
:
:
:
:
:
:
:
:
:

🌿💙🖤 আসলে আমরা দেখাই জীবনটা অনেক রঙিন…কিন্তু একটু গভীরে তাকালে বুঝি,মূলত সবার জীবনই সাদা-কালো—শুধু কেউ রঙের আড়ালে গল্প লু...
19/09/2026

🌿💙🖤 আসলে আমরা দেখাই জীবনটা অনেক রঙিন…
কিন্তু একটু গভীরে তাকালে বুঝি,
মূলত সবার জীবনই সাদা-কালো—
শুধু কেউ রঙের আড়ালে গল্প লুকিয়ে রাখে,
আর কেউ নীরবে সেই গল্প বয়ে বেড়ায়। 🖤💙
:
:
:
:
:
:
:
:
:
:
:
:

Address

Mirzapur Town
Mirzapur
1940

Telephone

01734063161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopna,s Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share