M S M Singara Point

M S M Singara Point “Quality is the best business plan”

ঢাকা স্টেডিয়ামে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে লাল ও সবুজ দলের মধ্যে  প...
17/08/2026

ঢাকা স্টেডিয়ামে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৩-০ গোলে জয় লাভ করে সবুজ দল । এই খেলায় অংশগ্রহণ করেন আমাদের মোকামিয়ার সন্তান সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জনাব ফিরোজ মাহমুদ হোসেন টিটু ।

এই মেঠোপথে তখন ছিলো নিয়মিত যাতায়াত, তখন একটা বল-টেপ কেনার টাকা একা দিতে পারতাম না ঠিকই কিন্তু ৪ টাকার এন্ট্রি ফি ২ টাকার...
05/05/2026

এই মেঠোপথে তখন ছিলো নিয়মিত যাতায়াত, তখন একটা বল-টেপ কেনার টাকা একা দিতে পারতাম না ঠিকই কিন্তু ৪ টাকার এন্ট্রি ফি ২ টাকার বল ব্যাট ফি এবং ২ টাকা বদলি ফি ৩৬ টাকায় চ্যাম্পিয়ন পুরুষ্কারের টুর্নামেন্ট পরিচালনা করেছি।

মনে আছে বন্ধুদের সেই দিনগুলি? তারপর আমরা কত বড় হয়ে গেলাম?

রুমা ম্যাম বেঞ্চ গোল করে ক্লাসে বসিয়ে রচনা মুখস্থ করিয়ে লিখিয়ে ক্লাস শেষ করতেন। মাধুরি ম্যাম তো মায়ের মতো স্নেহ করতেন।

মাধুরি ম্যাম কোথায় আছে জানা নেই; তখন ফেসবুক এত জনপ্রিয় থাকলে হয়তো যোগাযোগ থাকতো। ফোন নাম্বার থাকলেও তখন গুগল কন্টাক্টস অত জানাশোনা ছিলো না। হারিয়ে ফেলেছি কোন একটা পৃষ্ঠার ভাঁজে লিখে রাখা সেই নাম্বার।

রুমা ম্যাম তো বিষখালী নদীর পাড়ঘেঁষা সেই শহরেই আছেন। আবার একদিন যদি পারতাম ম্যামের ক্লাস করতে! এবার আর ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেটের টুর্নামেন্টের ম্যাচ খেলতাম না। এবার মনোযোগ দিয়ে ক্লাস করতাম। এবার আর ক্লাস ফাঁকি দিয়ে মারবেল খেলার জন্য (মরহুম) আনোয়ার স্যার দৌঁড়ানি দিতে পারতো না।

আমার বড্ড ইচ্ছে হয় আবারও একটা লুঙ্গি পড়ে স্কুলের মাঠে মার্বেল নিয়ে বসি। আচ্ছা কেন পারি না?

এই বারান্দায় কত দেখছি বৃষ্টির ফোঁটা, তখন হাতে মুঠোফোন ছিলো না। দু'চোখে তাকিয়ে দেখেছি গাছের সবুজ পাতায় বৃষ্টির বড় একটা ফোঁটা পরতেই পাতা কয়বার দোল খায়। আজ দেখি ক্যামেরার লেন্সে কোন ফোঁটা সুন্দর লাগে!

চমৎকার একটা সময়কে আমরা ভবিষ্যতে আগাতে গিয়ে সঠিক ভাবে উপভোগ করি না, তারপর গভীর আক্ষেপ নিয়ে লিখি— আবার যদি ফিরতে পারতাম শৈশবে। আমি বলি— একবার যদি ফেরত পেতাম রুমা ম্যামের সেই ক্লাসরুম।

শৈশব

লিখছেন: Sayful Islam
https://www.facebook.com/sayfulonline

শোক সংবাদ মোকামিয়া ৩ নং ওয়ার্ড নিবাসী  রায়হান দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আজ ভোর ৪টায় না ফেরার দেশে চলে গেছেন।ই...
01/05/2026

শোক সংবাদ

মোকামিয়া ৩ নং ওয়ার্ড নিবাসী রায়হান দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আজ ভোর ৪টায় না ফেরার দেশে চলে গেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

Address

Mokamia Bazer Road
Mokamia
8740

Website

Alerts

Be the first to know and let us send you an email when M S M Singara Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share