05/07/2026
কিছুদিন আগে একজন কাস্টমারের সাথে প্রথমে ফোনে, পরে হোয়াটসঅ্যাপে কথা হয়। ভদ্রলোক থাকেন ইউরোপের একটি দেশে, দেশে এসেছিলেন কিছুদিনের জন্য।
কথায় কথায় জানালেন, দেশে ফিরে বিভিন্ন পেজ থেকে পনির অর্ডার করেছেন — কিন্তু কোথাও টাটকা পনিরের স্বাদ পাননি। অনেকটা হতাশ হয়েই খুঁজছিলেন আসল, ফ্রেশ অষ্টগ্রামের পনির।
তখনই তিনি আমাদের ভিডিও দেখেন। বললেন — "আপনাদের ভিডিও দেখে মনে হলো, এখানে সত্যিই টাটকা আর ফ্রেশ অষ্টগ্রাম পনির পাওয়া যাবে।"
তিনি আরও জানালেন, যদি সত্যিই ফ্রেশ পনির পান, তাহলে বেশি পরিমাণে অর্ডার করবেন এবং সাথে করে দেশের বাইরেও নিয়ে যাবেন — তার মতো প্রবাসী ভাইবোনদের জন্য।
আমরা তাকে আশ্বস্ত করেছিলাম — "স্যার, চিন্তা নেই। যেদিন পনির তৈরি হবে, ঠিক সেদিনকার ফ্রেশ সফট পনিরই আপনি পাবেন।"
তিনি হেসে বললেন, টাটকা পনির যত নরম আর সফট হয়, খেতে ততই অসাধারণ লাগে।
এই ছোট্ট কথোপকথনটাই মনে করিয়ে দেয় — কেন আমরা "টাটকা ও ফ্রেশ" এই কথাটা এত গুরুত্ব দিয়ে বলি। কারণ প্রবাস থেকে আসা মানুষগুলোর কাছে এই এক টুকরো পনির শুধু খাবার নয়, দেশের মাটির স্বাদ। 🧀🇧🇩
অর্ডার করতে 01340-189928 আমাদের কল করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে ওয়েবসাইটে ডিসকাউন্ট চলছে www.bdrawfood.com
#অষ্টগ্রামপনির