11/11/2024
মাস কালাই ভুষি।
গাভী গরুর প্রিয় খাদ্য এবং গাভীর দুধ বৃদ্ধি করতে ১০০% কার্যকারি একটি ডালের ভুষি। গাভীর শরীর ব্যালেন্স ঠিক রাখতে মাস কালাই ভুষির কোনো বিকল্প মনে হয় না আছে। অন্যসব ভুষির সাথে মাষকলাই ভুষির পার্থক্য হচ্ছে এতে আছে প্রচুর পরিমানে মিনারেলস। প্রতি কেজি মাষকলাই ভুষিতে আছে ৮ গ্রাম ক্যালসিয়াম এবং ২ গ্রামের উপরে ফসফরাস। মিনারেলের উপস্থিতি ই মাষকলাই ভুষিকে অন্য সব ভুষি থেকে পৃথক করেছে। এছাড়া মাষকলাই ভূষিতে প্রচুর পরিমানে লাইসিন নামক এমাইনো এসিড রয়েছে যা দুধের গরুর জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে মাষকলাই ভূষিতে ক্রুড ফ্যাটের পরিমান তুলনামূকভাবে কম।
মাষকলাই ভুষির পুষ্টি উপাদান :-
ড্রাই ম্যাটার : ৯০.১ %
ক্রুড প্রোটিন : ১৯%
ক্রুড ফাইবার : ২৪%
ক্রুড ফ্যাট (ইথার এক্সট্রাক্ট) : ০.৭%
নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার : ৫৫%
এসিড ডিটারজেন্ট ফাইবার : ৩৪%
লিগনিন : ৯%
অ্যাশ (ছাই) : ১১%
গ্রস এনার্জি : ১৭.৮ মেজুল/কেজি
মিনারেলস (খনিজ উপাদান) :-
ক্যালসিয়াম : ৭.৮ গ্রাম/কেজি
ফসফরাস : ২.১ "
পটাসিয়াম : ৭.১ "
মাত্রা ও সতর্কতা : দানাদার খাদ্যের ৩০% পর্যন্ত পরিবেশন করা যেতে পারে, যদিও ইন্ডিয়াতে মহিষকে ৫০% মাষকলাই ভুষি খাওয়ানো হয়।
অনলাইনে প্রোডাক্ট কিনতে অনেকেই ভয় পান। একরকম পিকচার দিয়ে অন্য রকম প্রোডাক্ট দেয় বলে অনেকেই কমপ্লেইন করেন। সে ক্ষেত্রে আমাদের NGF Agro Ltd এবং Bongobazarbd.com পেইজ থেকে ১ নাম্বার ভালো মানের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। আমরা কথা দিচ্ছি যেমন মাল দেখানো হবে তেমন এই দেওয়া হবে। প্রোডাক্ট পাওয়ার পরে পছন্দ না হলে মাল ফেরত নেওয়া হয়। ফেরত নেওয়ার খরচ কোম্পানি বহন করবে। একটা কথা সব সময় মনে রাখবেন। ভালো প্রোডাক্ট কখনোই কম দামে বিক্রি হয় না। ভালো প্রোডাক্ট এর মান সকল সময় এই অন্য গুলোর থেকে একটু বেশী হয়। ধন্যবাদ।
যেকোনো পরামর্শের জন্যে।
📞+8801880179223
📞+8801959678240
✉️ [email protected]
YouTube : NGF Agro Ltd