Anny Khan

Anny Khan মুসাফির।

আসসালামু আলাইকুম। মহা মূল্যবান উপহার, যা কাউন্টেবল না, কেন জানেন,এমন একজন মানুষ আমার জন্য এই উপহারগুলো পাঠিয়েছেন  যার স...
24/09/2026

আসসালামু আলাইকুম। মহা মূল্যবান উপহার, যা কাউন্টেবল না, কেন জানেন,এমন একজন মানুষ আমার জন্য এই উপহারগুলো পাঠিয়েছেন যার সাথে আমার সম্পর্ক আল্লাহর ভালোবাসার জন্য, দ্বীনি বোন ❤️❤️
ওনাকে আমি দেখিনি উনিও আমাকে সরাসরি দেখেননি, আল্লাহ উনাকে অনেকগুলো ভালো কাজে শরিক হওয়ার তৌফিক দিয়েছেন, এই মানুষগুলোর জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া আসে , দ্বীনের ব্যাপারে কোন কৃপণতা নেই, যখনই কোন প্রজেক্টে হাত দিয়েছি উনার সাদাকা নেই এমন প্রজেক্ট কম আছে, অনেক মানুষের ভিড়ে এই ভালো মানুষগুলোর বেঁচে থাকার খুব দরকার, আল্লাহ আমার বোনটাকে নেক হায়াত দারাজ করুন,বোনের যত নেক চাওয়া আছে আল্লাহ পূরণ করে দিন, সেই সাথে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।
বিশেষ দ্রষ্টব্য :আমার পরিবর্তন হয়ে যাওয়ার পর আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক কমে গেছে, যে স্বার্থের জন্য ভালোবাসে আর কে আল্লাহর জন্য ভালোবাসে, সময়ের সাথে সাথে তা বুঝে গেছি, আশেপাশে অনেক মানুষ থাকার চাইতে এরকম একটা দুইটা ভালো মানুষ ভালো বোন থাকা অনেক বেশি জরুরি। ❤️❤️❤️❤️😇😇😇😇

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্টোবর মাসের টিউবওয়েল প্রজেক্ট এর তিনটা নাম ছাড়া,আর একটা নাম সহ  ...
21/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্টোবর মাসের টিউবওয়েল প্রজেক্ট এর তিনটা নাম ছাড়া,আর একটা নাম সহ টাকা জোগাড় হয়েছে, আরো ছয়টা প্রয়োজন আপনারা চাইলে নাম সহ দিতে পারেন নাম ছাড়াও যেতে পারেন, নাম ছাড়া ৬৮০০ করে সাদাকা করতে হবে, আর নাম সহ হলে ৭২০০ করে দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য, অনেকে আছেন এই দুইটা একটাও করতে পারছেন না কিন্তু মন খারাপ করছেন এরকম একটা ভালো কাজে অংশগ্রহণ করতে না পারায়, তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিলাম ১০০০ টাকা করে সাত জন মিলে একটা নাম ছাড়া টিউবওয়েল এর ব্যবস্থা করে দিতে পারেন যারা অংশগ্রহণ করতে চান আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন।

19/09/2026

শিগগিরই এমন যুগ আসবে যখন মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে যাবে। তারা কুরআন পড়ে কোনো স্বাদ পাবে না। আল্লাহর কোনো আদেশ মানতে না পারলে তারা বলবে– ‘আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

আবার যখন আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করবে তখন বলবে– ‘আমরা আল্লাহর সাথে কোনো শিরক না করলেই তো হলো, আমাদের সব ক্ষমা করে দেওয়া হবে।’

তাদের সব কিছু শুধু আশার ছলনা, সত্যের লেশমাত্র নেই।

— আবুল আলিয়া (রহ.)
[সূত্র : আয-যুহদ, ১৭১৪]
কপি

📢📢📢আলহামদুলিল্লাহ প্রজেক্ট ক্লোজ  আসসালামু আলাইকুম। গরমটা কি পরিমান পড়েছে সেটা তো আমরা দেখতেই পারছি, এত এত মুসল্লী  নাম...
18/09/2026

📢📢📢আলহামদুলিল্লাহ প্রজেক্ট ক্লোজ
আসসালামু আলাইকুম। গরমটা কি পরিমান পড়েছে সেটা তো আমরা দেখতেই পারছি, এত এত মুসল্লী নামাজ পড়তে যায় আলহামদুলিল্লাহ, উনাদের একটা আইপিএস এর জন্য ৮০ হাজার টাকা প্রয়োজন, যার মধ্যে ৪০ হাজার টাকা ম্যানেজ করেছেন ওনারা, আরো ৪০ হাজার টাকা দরকার, আমরা ২০জন মানুষ একসাথে হাতে হাত মিলালেই কাজটা করে দিতে পারব ইনশাআল্লাহ। আসেন না সাদাকায় জারিয়ার একটি লক্ষ্য রেখে ওদেরকে ৪০ হাজার টাকা ম্যানেজ করে দেই, যারা জিতে চান মেসেঞ্জারে যোগাযোগ করুন।

প্রজেক্ট ক্লোজ 📢📢📢বাইতুল আমান জামে মসজিদের এই জায়গাটায় জানাজা এবং গোসলের ব্যবস্থা করা হবে এটুকু জায়গা আমরা পাকা করতে ...
17/09/2026

প্রজেক্ট ক্লোজ 📢📢📢
বাইতুল আমান জামে মসজিদের এই জায়গাটায় জানাজা এবং গোসলের ব্যবস্থা করা হবে এটুকু জায়গা আমরা পাকা করতে পারিনি, এইটুকু জায়গার জন্য ১৫০০০ টাকা প্রয়োজন ৮ জন মিলে কাজটা করে দিতে পারি, ২০০০ করে বাজেট ধরেছি, যারা দিতে চান মেসেঞ্জারে যোগাযোগ করবেন।

17/09/2026

📢📢📢প্রজেক্ট ক্লোজ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল আমান জামে মসজিদে যারা যারা সাদাকা করেছিলন।আলহামদুলিল্লাহ কাজ একদম শেষের দিকে। যেহেতু সবকিছু করেই দিয়েছি, এ মসজিদের জন্য এখন দরকার জন্য একটা লাশ ধোয়ানি,আর লাশ বহন করার জন্য একটা খাটিয়া।
১০০০০ টাকা লাগবে ধুয়ানিটার জন্য
১৭০০০ টাকা লাগবে খাটিয়ার জন্য।
আপনারা যারা অংশগ্রহণ করতে চান, মেসেঞ্জারে অতি শীঘ্রই যোগাযোগ করুন।
২০০০ টাকা করে ১৪ জন অংশগ্রহণ করলে কাজটা হয়ে যেত।

17/09/2026

📢📢📢📢প্রজেক্ট ক্লোজ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল আমান জামে মসজিদে যারা যারা সাদাকা করেছিলন।আলহামদুলিল্লাহ কাজ একদম শেষের দিকে। যেহেতু সবকিছু করেই দিয়েছি, এ মসজিদের জন্য এখন দরকার জন্য একটা লাশ ধোয়ানি,আর লাশ বহন করার জন্য একটা খাটিয়া।
১০০০০ টাকা লাগবে ধুয়ানিটার জন্য
১৭০০০ টাকা লাগবে খাটিয়ার জন্য।
আপনারা যারা অংশগ্রহণ করতে চান, মেসেঞ্জারে অতি শীঘ্রই যোগাযোগ করুন।
২০০০ টাকা করে ১৪ জন অংশগ্রহণ করলে কাজটা হয়ে যেত।

15/09/2026

সোনালী উপদেশ:

উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু) এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন:
যে বিষয় তোমার সাথে সম্পর্কিত নয়, সে বিষয়ে কথা বলো না।
তোমার শত্রুকে এড়িয়ে চলো।
বিশ্বস্ত বন্ধু ছাড়া অন্য কারো থেকে সাবধান থেকো, আর সে ছাড়া কোনো বিশ্বস্ত ব্যক্তি নেই, যে আল্লাহ তাআলা-কে ভয় করে এবং তাঁর আনুগত্য করে।
পাপীর সাথে মেলামেশা করো না, কারণ সে তোমাকে তার পাপ শিখিয়ে দেবে, এবং তার কাছে তোমার গোপন কথা প্রকাশ করো না।
যারা আল্লাহ তাআলা-কে ভয় করে, তারা ছাড়া অন্য কারো সাথে তোমার বিষয়ে পরামর্শ করো না। (আল-আদাব আস-শার'ইয়্যাহ: ৪/২২৩-৪)

শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আগাস্ট মাসে ৮ টিউব ওয়েল এর আবেদন এসেছিল , দশটা দিতে পেরেছিলাম , আপনা...
15/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আগাস্ট মাসে ৮ টিউব ওয়েল এর আবেদন এসেছিল , দশটা দিতে পেরেছিলাম , আপনাদের ইচ্ছা ছিল বলে এটা সম্ভব হয়েছে, এতগুলো মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা এ ব্যবস্থা করেছেন আল্লাহ প্রত্যেকের উত্তম চাওগুলো পরিপূর্ণ করে দিন,জান্নাতে যেন মিষ্টি পানির হকদার হয়ে যেতে পেরে আমরা সকলেই। আমিন।
অক্টোবর মাসে আবারো টিউব ওয়েল কাজ করা হবে, যারা অংশগ্রহণ করতে চান নেমপ্লেট ছাড়া ৬৮০০ টাকা নেমপ্লেট সহ ৭২০০ টাকা সাথে বিকাশে চার্জ এড হবে।

দিনের পর দিন মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, আবার মানুষ শরীরের প্রতি যত্নশীল হয়েছে,সেই কথা মাথায় রেখে আমার দ্বীনি  এক ছ...
14/09/2026

দিনের পর দিন মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, আবার মানুষ শরীরের প্রতি যত্নশীল হয়েছে,সেই কথা মাথায় রেখে আমার দ্বীনি এক ছোট বোন হেলদি ফুড নিয়ে কাজ করছে। আপনাদের যাদের হাতে সময় কম, বাসায় রান্না করতে ইচ্ছে করে না, রেস্টুরেন্টের মুখরোচক খাবার না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে দেখতে পারেন, ওর পেইজের লিংকটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে।

Address

Mymensingh

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Anny Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category