Pure Foods BD

Pure Foods BD Mobail: 01878913941

03/01/2026

আপনার প্রতিটি অর্ডারে মিশে আছে ভালোবাসা আর নিখুঁত যত্ন! ❤️✨
​AcharZest-এর প্রতিটি জার আমরা এমনভাবে প্যাকেজিং করি যাতে আপনার পছন্দের Carrolive Pickle একদম ফ্রেশ এবং সুরক্ষিত অবস্থায় আপনার হাতে পৌঁছায়। আর স্বাদের বিশুদ্ধতা ধরে রাখতে আমরা কোনো প্লাস্টিক জার নয়, বরং ব্যবহার করছি প্রিমিয়াম কাঁচের জার (Glass Jar)। 🏺✅
​কাঁচের জারে আচার দীর্ঘদিন ভালো থাকে, স্বাদ ও সুগন্ধ থাকে একদম অটুট এবং এটি আপনার স্বাস্থ্যের জন্য ১০০% নিরাপদ। ঘরোয়া স্বাদের এই জাদুকরী আচার এখন প্যাক হয়ে চলে যাচ্ছে আপনাদের ঠিকানায়! 🚚💨
​✅ কেন আমাদের প্যাকেজিং সেরা?
​কাঁচের জারের নিশ্চয়তা: প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবমুক্ত এবং স্বাদ থাকে একদম ফ্রেশ। 🛡️
​নিরাপদ প্যাকেজিং: লিক-প্রুফ ও বাবল র‍্যাপড, যাতে জারটি অক্ষত অবস্থায় আপনার কাছে পৌঁছায়।
​প্রিমিয়াম লুক: যা প্রিয়জনকে গিফট করার জন্যও চমৎকার। 🎁
​আপনি কি আপনার শীতের দুপুরের জন্য আমাদের স্পেশাল ক্যারোলিভ পিকল অর্ডার করেছেন তো? আমাদের স্টক কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে! ⏳🥕🫒
​📦 অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন।
✨ AcharZest - খাঁটি স্বাদের নিশ্চয়তা!
​ #আচারজেস্ট #কাঁচেরজার #স্বাস্থ্যসম্মতআচার

➡️ মুক্তাগাছার ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডা কিনে খান ঘরে বসেই।(**  শুধুমাত্র ময়মনশিংহ শহরের জন্য প্রযোজ্য  **)1 কেজি = ৭...
11/12/2024

➡️ মুক্তাগাছার ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডা কিনে খান ঘরে বসেই।
(** শুধুমাত্র ময়মনশিংহ শহরের জন্য প্রযোজ্য **)

1 কেজি = ৭৫০ টাকা
1 কেজি = 20 টা মন্ডা
প্রতি পিস মন্ডা = ৩৭.৫ টাকা
ডেলিভারি চার্জ : ৬০ টাকা
** অর্ডার করার ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি করা হয়।

অরডার কনফার্ম করতে ইনবক্স এ কথা বলুন।
অথবা যোগযোগঃ 01878913941
Pure Foods BD

মূসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি—সেখানেও আছে দরিয়ার উপস্থিতি।আমরা জানি—নবি মূস...
18/09/2023

মূসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি—সেখানেও আছে দরিয়ার উপস্থিতি।
আমরা জানি—নবি মূসা আলাইহিস সালাম এবং তাঁর সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফিরআউন ও তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মূসা আলাইহিস সালামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে।
সামনে অকূল দরিয়া আর পশ্চাতে ফিরআউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী! এ যেন জলে কুমির আর ডাঙায় বাঘের গল্পটার মতোই—দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি! অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠলো বনি ইসরাঈল সম্প্রদায়। তারা বললো— ‘আমরা বুঝি ধরা পড়েই গেলাম’। (১)
অন্য সকলের মতো মূসা আলাইহিস সালামও দেখছিলেন যে—সম্মুখে যতোদূর চোখ যায় কেবল পানি আর পানি! নেই কোনো নৌকা, পারাপারের বাহন। আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফিরআউন! তিনি না সম্মুখে যেতে পারছেন, না পারছেন পেছনে যাত্রা করতে। দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই।
কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না, তবুও একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে— ‘কখনোই নয়। আমার রব আমার সাথে আছেন। তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন’। (২)
সম্মুখে অকূলপাথার আর পশ্চাতে ঘাড়ের ওপর পড়তে যাচ্ছে শত্রুর নিশ্বাঃস! এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মূসা আলাইহিস সালাম নিজেও জানেন না। তবে তিনি এটুকু জানেন—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে পথ অবশ্যই দেখাবেন।
এরপর যা ঘটলো, তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় মূসা আলাইহিস সালামের জন্য তৈরি করে দিলেন পথ। আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিলো, তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই। ওইদিন মূসা আলাইহিস সালাম কল্পনাও করতে পারেননি যে—তাঁর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এটুকু জানতেন—তাঁর রব তাঁর সাথে আছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মূসা আলাইহিস সালামও পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন।
রেফারেন্স:
(১) সূরা আশ-শুয়ারা, ৬১
(২) সূরা আশ-শুয়ারা, ৬২
( অংশটুকু আমার লিখিত ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইয়ের ‘নীল দরিয়ার জলে’ অধ্যায় থেকে নেওয়া।)

- আরিফ আজাদ

শিশু কিশোরদের জন্য দারুন এক ডজন  সহজ পাঠ্য হাদীস।
18/09/2023

শিশু কিশোরদের জন্য দারুন এক ডজন সহজ পাঠ্য হাদীস।

14/09/2023

আমাদের দেশে সাধারণত আল-কুরআনকে ❛কুরআন শরীফ❜ নামে সম্বোধন করা হয়ে থাকে। আর এটা এতই বেশি প্রচলিত যে, ফলশ্রুতিতে আল্লাহ্‌ তা’আলা আল-কুরআনকে যেসকল অর্থবহ নামে অভিহিত করেছেন তা সর্বসাধারণের মাঝে পরিচিত না। অথচ ঐসকল নামের তাৎপর্য এত বেশি যে, ছোট্ট একটা নামের মাঝেই গোটা কুরআনের পরিচয়, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও ব্যাপকতা এক নিমিষেই ফুটে উঠে। তাই আসুন, প্রচলিত ধারার পাশাপাশি আল্লাহর কুরআনকে আল্লাহর দেওয়া নামে সম্বোধন করার প্রচলন শুরু করি।

- Mizanur Rahman Azhari

14/09/2023
14/09/2023
সাময়িকভাবে আল্লাহ তা’আলা আমাদেরকে যেসকল দুঃখ-কষ্ট আর বিপদ-আপদের সম্মুখীন করেন; তার কোনটাই অনর্থক নয়। অথবা সেগুলো বান্দার...
13/09/2023

সাময়িকভাবে আল্লাহ তা’আলা আমাদেরকে যেসকল দুঃখ-কষ্ট আর বিপদ-আপদের সম্মুখীন করেন; তার কোনটাই অনর্থক নয়। অথবা সেগুলো বান্দার জন্য স্রেফ পরীক্ষা স্বরূপ সেটাও নয়। বরং সামান্যতম কষ্ট আর পেরেশানির বিনিময়েও পাপ মোচনের নিশ্চয়তা দিয়েছেন তিনি। তাই বিপদ-আপদে দিশেহারা না হয়ে সবর করে রবের দরবারে উত্তম প্রতিদান আশা করুন।
-Mizanur Rahman Azhari

13/09/2023

মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে থাকে

Address

Gohailkandi
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure Foods BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share