তাওহিদের ধ্বনি

তাওহিদের ধ্বনি ❤️❤️কুরআনের আলো, সুন্নাহর ছায়া — তাওহিদের ধ্বনি আমাদের পথচলা। ❞
❝ এক আল্লাহর পথে নির্ভীক আহ্বান — এটাই হকের ধ্বনি। ❞❤️❤️

26/07/2025

🥺🥺🥺🥰🥰🥰

🌙 আশুরার রোযা – মহররম ১০ (৬ জুলাই, রবিবার) 🌙🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:"আমি আশাকরি যে, মহররমের ১০ তারিখের রোযা অতীত এক বছরের...
05/07/2025

🌙 আশুরার রোযা – মহররম ১০ (৬ জুলাই, রবিবার) 🌙

🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আমি আশাকরি যে, মহররমের ১০ তারিখের রোযা অতীত এক বছরের (ছোট) গুনাহগুলো মাফ করে দিবে।"
📖 (সহীহ মুসলিম, হাদীস 1162)

✨ কিভাবে রাখা উত্তম?
✅ ৯ ও ১০ মহররম (৫ ও ৬ জুলাই)
অথবা
✅ ১০ ও ১১ মহররম (৬ ও ৭ জুলাই)
অথবা
✅ শুধুমাত্র ১০ মহররম (৬ জুলাই)

❤️ এই দিনে রোযা রাখার ফজিলত অনেক, এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল।

🤲 আসুন আমরা এই বরকতময় দিনে রোযা রাখি, গুনাহ মাফের আশা করি এবং নিজেদের সংশোধন করি।

#আশুরা #মহররম #রোযা #ফজিলত

05/07/2025

“যে ব্যক্তি তাবিজ (তামিমাহ) ঝুলায়, সে শিরক করেছে।”
— (মুসনাদ আহমাদ: 17440, সুনান আবু দাউদ: 3883, সহীহ)

অন্য বর্ণনায় এসেছে:

> من تعلق تميمة فقد وكل إليه
“যে ব্যক্তি তাবিজ ঝুলায়, আল্লাহ তাকে সেই তাবিজের উপর সোপর্দ করে দেন।”
— (মুসনাদ আহমাদ: 17422, সহীহ)

ব্যাখ্যা:

“তামিমাহ” বলতে বোঝানো হয়েছে সেইসব তাবিজ যা মানুষ বিপদ থেকে বাঁচার জন্য, বা রোগ-ব্যাধি দূর করার জন্য গলায় ঝুলায়।

রাসূলুল্লাহ ﷺ একে শিরক বলেছেন, কারণ এতে আল্লাহর পরিবর্তে তাবিজের উপর ভরসা করা হয়।

“আল্লাহ তাকে তার উপর সোপর্দ করে দেন” অর্থাৎ আল্লাহ তাকে নিজের হেফাজত থেকে সরিয়ে দিয়ে তাবিজের কোনো প্রভাব থাকলে তার উপর নির্ভরশীল করে দেন, যা আসলে কোনো কাজে আসে না।✅ ১ম মতামত: সম্পূর্ণভাবে নিষিদ্ধ (এটাই সালাফি উলামাদের মত)

যদি কুরআনের আয়াত, হাদীসের দোয়া, অথবা কোনো যিকরও তাবিজে লেখা হয় এবং তা গলায় ঝুলানো হয়, তাও ঠিক নয়।

কারণ:

রাসূল ﷺ “যে তাবিজ ঝুলায় সে শিরক করেছে” বলেছেন—এতে কোনো ব্যতিক্রম করেননি।

কুরআন তো নাজিল হয়েছে পড়ার জন্য ও আমলের জন্য, গলায় ঝুলানোর জন্য নয়।

গলায় ঝুলালে মানুষের মনে হতে পারে এটা কোনো বস্তুগত শক্তি রাখে, যা শিরকের দিকে নিয়ে যেতে পারে।

📌 দলীল – আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেছেন:

> “আমি রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেছি, তাবিজ, ঝাড়ফুঁক ও টিকটিকি ঝুলানো শিরক।”
— (মুসনাদ আহমদ: 3672)

🤲 ২য় মতামত: যদি কুরআন/দোয়া থাকে, তাহলে অনুমোদিত

হানাফি, মালিকি ও শাফেয়ি মাজহাবের কিছু আলিম বলেন:

যদি তাবিজে শুধু কুরআনের আয়াত বা সহীহ দোয়া লেখা থাকে এবং তাতে শিরক বা হারাম কোনো জিনিস না থাকে, তাহলে এটি নিষিদ্ধ নয়, বরং মুবাহ (অনুমোদিত)।

তবে তার উপর ভরসা করা চলবে না, ভরসা হবে আল্লাহর উপরই।

📌 দলীল – আয়িশা (রাঃ) থেকে বর্ণিত,

> “রাসূলুল্লাহ ﷺ মুসলিম শিশুর জন্য কুরআনের আয়াতসমূহ দ্বারা রুকিয়া করার অনুমতি দিতেন।”
— (সহীহ বুখারী: 5738, সহীহ মুসলিম: 2192)

তারা বলেন, রুকিয়া যেহেতু জায়েজ, তাই লেখা আয়াতও ঝুলানো জায়েজ হতে পারে।

📌 সালাফি উলামাদের (যেমন ইবনে বায, শাইখ আল-উসাইমিন) মত

তাবিজ কুরআনের হোক বা অন্য কিছু হোক—সবই বর্জনীয়।

কারণ এতে মানুষের মন তাবিজের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা তাওহীদের পরিপন্থী।

29/06/2025
❤️❤️এই আমলটি  আমরা অনেকেই জানিনা বা করি না, অনেক সময় সময়ও পাওয়া যায় না, হুজুর খুব দ্রুত সেজদা করে ফেলে, যা একটা দুঃখ...
28/06/2025

❤️❤️এই আমলটি আমরা অনেকেই জানিনা বা করি না, অনেক সময় সময়ও পাওয়া যায় না, হুজুর খুব দ্রুত সেজদা করে ফেলে, যা একটা দুঃখজনক ব্যাপার। এই দোয়াগুলো দুই সেজদার মাঝখানে পড়তে হয়, ❤️❤️❤️ইনশাআল্লাহ এখন থেকে আমরা সবাই এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব।

🇧🇩 দেশের আকাশে দেখা গিয়েছে মুহাররম মাসের চাঁদ। 📌 নাজাতে মূসার (আঃ) শুকরিয়ার নিয়তে আশুরার ছিয়াম পালন করলে পূর্ববর্তী এক ব...
28/06/2025

🇧🇩 দেশের আকাশে দেখা গিয়েছে মুহাররম মাসের চাঁদ।

📌 নাজাতে মূসার (আঃ) শুকরিয়ার নিয়তে আশুরার ছিয়াম পালন করলে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।

🔰🔥সৌদিতে আগামী ৫ ই জুলাই (শনিবার) এবং বাংলাদেশে আগামীম ৬ ই জুলাই (রবিবার) পবিত্র আশূরার দিন অর্থাৎ ১০ই মহররম।

➡️ এদিন আল্লাহর হুকুমে মিসরের অত্যাচারী সম্রাট ফেরাঊন তার সৈন্যদল সহ নদীতে ডুবে মরেছিল এবং মূসা (আঃ) ও তাঁর সাথী বনু ইস্রাঈলগণ ফেরাঊনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে মূসা (আঃ) এদিন ছিয়াম রাখেন’।[মুসলিম হা/১১৩০ (১২৮)।] সেকারণ এদিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে ছিয়াম রাখা মুস্তাহাব। যা রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম নিয়মিতভাবে পালন করতেন।

🛑◼️ আশূরার ছিয়াম রাখলে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। (মুসলিম হা/১১৬২)

🔰◼️ আশূরার দিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে ছিয়াম পালন করতে হবে।

🔰সৌদিসহ আরব বিশ্বের জন্য:
🔥আশূরার ছিয়াম ৪ ও ৫ই জুলাই (শুক্রবার ও শনিবার ) অথবা ৫ ও ৬ই জুলাই ( শনিবার ও রবিবার) পালন করতে হবে।

🔰বাংলাদেশ ভারতের জন্য:
🔥আশূরার ছিয়াম ৫ ও ৬ই জুলাই ( শনিবার ও রবিবার ) অথবা ৬ ও ৭ই জুলাই ( রবিবার ও সোমবার ) পালন করতে হবে।

🛑◾ নবী করীম (ছাঃ) রামাযানের ছিয়ামের পর আশূরার দিন ছাড়া কোন দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্ম্যপূর্ণ মনে করতেন না’। {ছহীহ তারগীব হা/১০০৬}

◼ ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত, صُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ وَخَالِفُوا الْيَهُودَ ‘তোমরা ৯ ও ১০ তারিখে ছিয়াম রাখ এবং ইহুদীদের বৈপরীত্য কর’। সুতরাং মুহাররমের দু’টি ছিয়াম পালন করা উত্তম। এক্ষেত্রে দশ তারিখের আগের দিন বা পরের দিন ছিয়াম রাখা যেতে পারে। তিরমিযী হা/৭৫৫;; বায়হাক্বী হা/৮৬৬৫
____________________________________________

28/06/2025

বাংলাদেশকে দুর্বল ভাববেন না 😶‍🌫️

27/06/2025

"তাওহিদের ধ্বনি" পেজে আপনাকে স্বাগতম।

🌿 আমাদের লক্ষ্য:
তাওহিদের সুমিষ্ট ধ্বনি ছড়িয়ে দেওয়া — কুরআন ও সহীহ হাদীসের আলোকে। বিদআত ও অন্ধ অনুসরণ মুক্ত একটি হক্ব ভিত্তিক দাওয়াহ।

📖 قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
বলুন, তিনিই আল্লাহ — একমাত্র (সত্য ইলাহ)।
— সূরা ইখলাস: ১

✅ দলিলভিত্তিক ইসলাম

আসুন, সত্যের পথে দৃঢ় হই।
#তাওহিদের_ধ্বনি | #দাওয়াহ |

Address

বাংলাদেশ ময়মনসিংহ জেলা সদর
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাওহিদের ধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category