জাওয়াদের আম্মু

জাওয়াদের আম্মু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাওয়াদের আম্মু, Grocers, Mymensingh.

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
19/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

19/07/2025

ছেলেরা নিজের স্ত্রীর কাছ থেকে মায়ের প্রশংসা শুনতে খুব ভালোবাসে

12/07/2025

Be your self.

🤱"আপনার সেই মিষ্টি-মেজাজের বউটা এখন সারাদিন খিটখিট করে..."সামান্য কিছু হলেই রেগে যায়।সবসময় মুখ গোমড়া করে রাখে।আগের মতো হ...
03/07/2025

🤱"আপনার সেই মিষ্টি-মেজাজের বউটা এখন সারাদিন খিটখিট করে..."

সামান্য কিছু হলেই রেগে যায়।
সবসময় মুখ গোমড়া করে রাখে।
আগের মতো হাসে না, চঞ্চলতা নেই।

কেন জানেন...?

কারণ, সেই মেয়েটা এখন “মা” হয়েছে।

একটা শব্দ, কিন্তু এই শব্দটার ভেতর লুকিয়ে আছে—
হাজারটা নিঃশব্দ ত্যাগ, শতবার না বলা কষ্ট,
আর একটা জীবনের সবটুকু বদলে ফেলার ইতিহাস। 🥹

সবাই বলে—
“সন্তান জন্মের পর মেয়েরা বদলে যায়।”
কিন্তু কেউ ভাবে না, তারা কী হারায় সেই বদলে যাওয়ার মাঝে?

💔 নিজের জন্য একটুও সময় নেই,
💔 আগের মতো সাজা নেই, ঘুরে বেড়ানো নেই,
💔 বন্ধুর ফোন নেই, নিজের ইচ্ছা-আবদার নেই...

🙁 শুধু আছে—
অঘুম রাত, সন্তানকে বুকে নিয়ে ঘুম পাড়ানো,
মাথাব্যথা নিয়েও রান্নাঘরে দাঁড়িয়ে যাওয়া,
নিজে না খেয়েও সবার খেয়েছে কিনা সেটা দেখা।

আর তারপর?
তাকেই বলা হয়—
“তুমি তো ঘরেই থাকো, এত টেনশনের কী আছে?”
“তুমি আগের মতো থাকো না কেন?”

কেউ ভাবে না—সে মানসিকভাবে ক্লান্ত,
কেউ বোঝে না—সে কতটা নিঃসঙ্গ,
কেউ জিজ্ঞেস করে না—"তোমার কিছু লাগবে?"

🍂একজন মা—
যিনি সকাল-বিকেল-রাত-ভোর এক করে দেন সন্তানের জন্য,
যার নিজের আলাদা পরিচয় আর নেই,
যার চাওয়া-পাওয়াগুলো জমে জমে চাপা পড়ে যায় রান্নাঘরের ধোঁয়ার ভেতরে—

তাকে আমরা ভালোবাসি তো? নাকি শুধু দায়িত্ব ধরে নিই?

🧕 বুয়া, আয়া, দারোয়ান—সবার কাজের দাম আছে,
কিন্তু একজন মায়ের শ্রম, মায়ের ত্যাগ—এসব "স্বাভাবিক" ধরে নেই!
তাকে ধন্যবাদও দিই না, এক কাপ চা এগিয়ে দিই না।

🙃 বরং বলি— “তুমি তো সারাদিন বাসায় থাকো”,
“তুমি এত রেগে থাকো কেন?”
“তোমার কি আর কোনো কাজ নেই?”

কিন্তু জানেন— এই কথাগুলোর আঘাতে সে দিনের পর দিন চুপচাপ হয়ে যায়।
হাসিমুখটা মলিন হয়ে যায়।
একটা সময় ডিপ্রেশনে ডুবে যায়,
আর আমরাও বুঝতে পারি না—সে ঠিক আগের মতো নেই কেন।

🥹 সে স্বীকৃতি চায় না, বেতন চায় না।
শুধু চায়—
কেউ একজন পাশে এসে বলুক...

"তুমি অনেক কিছু করো।
তুমি ক্লান্ত হতে পারো।
আমি বুঝি... আমি পাশে আছি।"

এই ছোট্ট কথাগুলোই কোনো কোনো দিন
একজন মাকে আবার নতুন করে বাঁচার শক্তি দেয়। 💔😅

⭕ ৮ থেকে ১২ মাসের বাচ্চাদের খাদ্য তালিকা..!🔶সকাল ৮টা (যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠে )চিড়ার পোহা/  সুজি/ ডিম/ ওটস/ হালুয়া...
02/07/2025

⭕ ৮ থেকে ১২ মাসের বাচ্চাদের খাদ্য তালিকা..!

🔶সকাল ৮টা (যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠে )
চিড়ার পোহা/ সুজি/ ডিম/ ওটস/ হালুয়া / পায়েস
দই+চিড়া/ রুটি/ খিঁচুড়ি ইত্যাদি
(একেক দিন একেক রকম খাবার দিবেন )

🔶সকাল ১১টাঃ
কলা/ ডিম/ রুটি/ ফল/ টকদই ইত্যাদি

🔶দুপুর ২টা (বাসায় যা রান্না হয় সেটাই দিবেন )
ভাত/ মাছ/ মাংস/ ডাল/ কলিজা ইত্যাদি।
(ভাত চটকে সাথে যেকোনো দুটি উপকরণ দিয়ে
খাওয়াবেন)

🔶বিকাল ৫টাঃ
পায়েস/ পুডিং / হালুয়া/ স্যুপ/ টক দই ইত্যাদি।

🔶রাতেঃ
সবজি খিঁচুড়ি/ ডিম খিঁচুড়ি/ চিকেন খিঁচুড়ি ইত্যাদি।
চাইলে ভাত সবজি ও দিতে পারেন।

👉অবশ্যই সারাদিন শিশুর চাহিদা অনুযায়ী বুকের দুধ

মানুষ পরাজিত হওয়ার সব চাইতে বড় কারণ সময়কে মূল্য না দেওয়া
28/06/2025

মানুষ পরাজিত হওয়ার
সব চাইতে বড় কারণ
সময়কে মূল্য না দেওয়া

Address

Mymensingh
07

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাওয়াদের আম্মু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category