A To Zee Agro Farm

A To Zee Agro Farm গুণগত মানের সবজি আইটেম
বিষ মুক্ত ফলমূল উৎপাদন করে মানুষের মাঝে বিতরণ করা । এটি একটি সেবামূলক কার্যক্রম ।

24/10/2025

স্বপ্নের বাড়িটা যদি এমন হতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন ।

আমরা অনেকেই কৃষিকাজে নিয়মিত বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। কিন্তু কয়জন জানি, কোন সারের কী কাজ করে? সঠিক জ্ঞান ছাড়া শুধু ...
15/07/2025

আমরা অনেকেই কৃষিকাজে নিয়মিত বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। কিন্তু কয়জন জানি, কোন সারের কী কাজ করে? সঠিক জ্ঞান ছাড়া শুধু সার প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তাই একজন সচেতন কৃষক হিসেবে সার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
নিচে সংক্ষেপে কিছু প্রচলিত রাসায়নিক ও পরিপূরক সারের কার্যকারিতা তুলে ধরা হলো—

🔸 #ইউরিয়া (Urea):
🌿 গাছের পাতা, কান্ড ও ডালের বৃদ্ধিতে সাহায্য করে।
🌿 গাছকে সবুজ ও সতেজ রাখে।
🌿 নাইট্রোজেন সরবরাহ করে যা উদ্ভিদের ক্লোরোফিল ও প্রোটিন তৈরিতে সহায়তা করে।

🔸 #টিএসপি (TSP):
🌿 ফসফরাস সরবরাহ করে যা মূল বৃদ্ধিতে সহায়ক।
🌿 গাছের প্রাথমিক বৃদ্ধি ও ফুল-ফল ধারণে সাহায্য করে।
🌿 ফল দ্রুত পরিপক্ক করতে সহায়তা করে।

🔸 #ডিএপি (DAP):
🌿 টিএসপির মতোই ফসফরাস সরবরাহ করে।
🌿 অতিরিক্তভাবে নাইট্রোজেনও সরবরাহ করে, ফলে গাছের সামগ্রিক বৃদ্ধি ভালো হয়।

🔸 #এমওপি/পটাশ (MOP):
🌿 গাছকে রোগ প্রতিরোধে শক্তিশালী করে।
🌿 খরা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে।
🌿 ফলন ও ফলের গুণগত মান উন্নত করে।

🔸 #জিপসাম (Gypsum):
🌿 সালফার সরবরাহ করে যা নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে।
🌿 প্রোটিন ও তেল তৈরিতে সাহায্য করে।
🌿 মাটির গঠন উন্নত করে ও ক্যালসিয়াম দেয়।

🔸 #জিংক সালফেট (Zinc Sulfate):
🌿 গাছের হরমোন উৎপাদনে সহায়তা করে।
🌿 পাতার ক্ষয় প্রতিরোধ করে।
🌿 ফসলের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

🔸 #বোরন/বোরাক্স (Borax):
🌿 ফল ও ফুলের বিকৃতি রোধ করে।
🌿 গাছে সঠিকভাবে ফুল ও ফল ধরে রাখতে সাহায্য করে।
🌿 গাছের কোষ প্রাচীর শক্ত করে এবং পরাগায়ণে সহায়তা করে।

✅ মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে আপনার ফসল যেমন ভালো হবে, তেমনি জমিও থাকবে উর্বর ও সুস্থ।

📢 আপনার জমিতে সার প্রয়োগের আগে মাটির পরীক্ষা করিয়ে নিন। এতে আপনি জানতে পারবেন কোন পুষ্টির ঘাটতি আছে এবং কতটুকু সার প্রয়োজন।

📌 এই তথ্যগুলো ছড়িয়ে দিন অন্য কৃষক ভাইদের মধ্যেও
#ফসলের_সার
#সঠিক_সার_সঠিক_ফলন
#জানুন_বুঝুন_চাষ_করুন

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক...
10/07/2025

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক ফসল চাষ করে জমির সর্বোত্তম ব্যবহার করা এখন সময়ের দাবি। পেঁপে ও কচু একত্রে চাষ করে একই জমি থেকে দ্বিগুণ লাভ করা সম্ভব—শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।
কেন পেঁপে ও কচু একসাথে চাষ করবেন?
পেঁপে গাছ লম্বা হয়, আর কচু নিচু স্তরে বেড়ে উঠে—একটি অন্যটিকে দমন করে না।কচুর পাতা মাটির আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা পেঁপের জন্য উপকারী।একই জমিতে দুই ধরনের ফসল চাষ করলে উৎপাদন বাড়ে এবং আয়ও বৃদ্ধি পায়।
চাষ পদ্ধতি সংক্ষেপে:
জমি প্রস্তুত: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এই যুগল চাষের জন্য আদর্শ। জমি চাষ করে গোবর/কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করুন।
পেঁপে রোপণ: ৭x৭ ফুট দূরত্বে সারিবদ্ধভাবে পেঁপে চারা রোপণ করুন।
কচু রোপণ: পেঁপে চারার মাঝের ফাঁকা জায়গায় কচুর লতা/রাইজোম ২-৩ ফুট দূরত্বে লাগান।
সেচ ও নিষ্কাশন: কচু পানি বেশি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি পেঁপের ক্ষতি করতে পারে। তাই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা জরুরি।
সার ব্যবস্থাপনা: পেঁপেতে প্রতি মাসে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যায়। কচুতেও মাঝে মাঝে জৈব সার প্রয়োগে ভালো ফল হয়।
রোগবালাই: নিয়মিত পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করুন।
ফসল সংগ্রহ:
কচু ৪-৫ মাসের মধ্যে ঘরে তোলা যায়।
পেঁপে ৭-৮ মাস পর ফল দেওয়া শুরু করে এবং একটানা ১.৫–২ বছর ফল দেয়।
উপসংহার:
একত্রে পেঁপে ও কচু চাষ করলে জমির কার্যকারিতা বাড়ে, পরিচর্যায় সময় বাঁচে এবং আয়ও দ্বিগুণ হয়। সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় এটি হতে পারে একটি লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ।
আসুন এগিয়ে যাই টেকসই কৃষিতে
কৃষিকে রুপ দিতে চাই ইন্ডাস্ট্রিতে

মাওলানা আব্দুল বাছীর নোমানী
কৃষি উদ্যোক্তা ময়মনসিংহ ।

30/06/2025

কলা বাগানটা যেহেতু বড়
তাই এভাবে গোড়ায় সার দিয়েছি আরো কোনো পরামর্শ থাকলে বলতে পারেন ।

24/06/2025
20/06/2025

স্মার্ট কৃষি কর্মশালার ২০২৫ ২০ শে জুন শুক্রবার বগুড়ায়
আলোচনা করছেন এগ্রো-১ এর মহাপরিচালক সামিউল ভাই ।

17/06/2025

এটা আমার প্রথমবারের মতো কলা চাষ
পরামর্শ দিবেন আমার কী কী করণীয় ।

Address

Muktagachha
Mymensingh
2210

Website

Alerts

Be the first to know and let us send you an email when A To Zee Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category