T a s t e F a c t o r y

T a s t e    F a c t o r y pickles and More

দারুণ স্বাদের শুটকি ভুনা। একদম আমার নিজস্ব স্টাইলে।
01/08/2026

দারুণ স্বাদের শুটকি ভুনা। একদম আমার নিজস্ব স্টাইলে।

কত প্রকার আচাত( আমার মেয়ে বলে) এখানে?
13/07/2026

কত প্রকার আচাত( আমার মেয়ে বলে) এখানে?

গরুর মাংসের আচার। একবার খেলে এর অনন্য স্বাদ জ্বিভে লেগে থাকে অনেক দিন।
09/07/2026

গরুর মাংসের আচার।
একবার খেলে এর অনন্য স্বাদ জ্বিভে লেগে থাকে অনেক দিন।

লাউয়ের বীজের সাথে কালোজিরা একসাথে ভর্তা। খেতে অমৃত। একবার বানিয়ে খাবেন, বার বার খেতে ইচ্ছে করবে।
07/05/2026

লাউয়ের বীজের সাথে কালোজিরা একসাথে ভর্তা। খেতে অমৃত। একবার বানিয়ে খাবেন, বার বার খেতে ইচ্ছে করবে।

এটা টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব। দেখতে লোভনীয়, খেতে অসাধারণ। আপনার পরিবারের সবার জন্য একদম স্বাস্থ্যসম্মত।  ৩০০ গ্রাম আম...
06/05/2026

এটা টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব। দেখতে লোভনীয়, খেতে অসাধারণ। আপনার পরিবারের সবার জন্য একদম স্বাস্থ্যসম্মত। ৩০০ গ্রাম আমসত্ত্ব পাবেন ৪৫০ টাকায়।
অর্ডার করতে ইনবক্স করুন।

মরিচের আচার তো সবাই খেয়েছেন। তবে কাঁচা আম আর মরিচ একসাথে আচার বানিয়ে খেয়েছেন কি? প্রথমে কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে থেত...
02/05/2026

মরিচের আচার তো সবাই খেয়েছেন। তবে কাঁচা আম আর মরিচ একসাথে আচার বানিয়ে খেয়েছেন কি?
প্রথমে কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে থেতো করে নিতে হবে। আপনি গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। কাঁচা-পাকা মরিচ বোঁটা ফেলে ক্রাশ করে নিতে হবে। এটাও গ্রাইন্ডারে করতে পারেন। তবে শিল পাটাও দারুণ করা যাবে। রসুন কুচি করে কেটে নেবেন। এখন এই ক্রাশ করা আম, মরিচ আর রসুন একসাথে একটা বড় গামলায় নিয়ে এতে দিয়ে দিতে হবে পরিমানমত লবন, অল্প কিছু চিনি বা গুড়, আর সাথে দিতে হবে আচারের মশলা (আচারের মশলায় কি কি থাকে জানেন তো? এতে থাকে মৌরী, ধুনিয়া, জিরা, সরিষা, পাঁচ ফোঁড়ন ইত্যাদি)। এই সকল উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপে আপনি কড়াইতে পর্যাপ্ত সরিষার তেল নিয়ে নেবেন। চুলার ফ্লেম মাঝামাঝি রাখবেন। তেলে দিয়ে দেবেন কয়েক টুকরা দারুচিনি আর কয়টা এলাচ, কিছু তেজপাতা, আর দেবেন কয়েকটা শুকনো মরিচ। এগুলো জ্বাল করে নেবেন একসাথে। এবার এই তেলটা সরাসরি কাঁচা আম, মরিচ আর রসুনের মিশ্রনের ভেতরে ঢেলে দেবেন। এখন মাখিয়ে নিলেই শেষ।
একটা কাঁচের জারে আচারটা সংরক্ষণ করবেন। খেয়াল রাখবেন যেন আচার তেলের নিচে ডুবে থাকে। ফ্রিজে মাস খানেক রেখে খেতে পারবেন।

আচার বানাতে আমি এই মাটির পাতিলটা ব্যবহার করি। আচার যেহেতু টক স্বাদের হয়  তাই মাটির পাত্র ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
01/05/2026

আচার বানাতে আমি এই মাটির পাতিলটা ব্যবহার করি। আচার যেহেতু টক স্বাদের হয় তাই মাটির পাত্র ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

কাঁচা আমের আমসত্ত্ব একটা দারুণ স্বাদের খাবার। আমি একটা মাটির পাতিল ব্যবহার করেছি। আম কেটে মাটির পাতিলে সিদ্ধ করে চেলে নি...
30/04/2026

কাঁচা আমের আমসত্ত্ব একটা দারুণ স্বাদের খাবার। আমি একটা মাটির পাতিল ব্যবহার করেছি। আম কেটে মাটির পাতিলে সিদ্ধ করে চেলে নিয়েছি। তারপর আমের গাঢ় পাল্প আবার মাটির পাতিলে দিয়ে মাটির চুলায় জাল করে একদম পানি শুকিয়ে নিয়েছি। সাথে দিয়েছি চিনি, লবন আর সামান্য মরিচের গুড়া। মরিচের গুড়া এতে একটা সুন্দর রঙ নিয়ে এসেছে। তারপর স্টেইনলেস স্টিলের থালায় পাতলা পরত দিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। সহজ, তাই না?

Address

Lohagara
Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when T a s t e F a c t o r y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category