Masala ghar

Masala ghar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masala ghar, Narayanganj.

আলহামদুলিল্লাহ!নিজেদের গাছের কাঁঠাল
23/06/2025

আলহামদুলিল্লাহ!
নিজেদের গাছের কাঁঠাল

16/07/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:"যদি কেহ মধ্য রাতে জাগ্রত হয়ে পড়ে: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লী শাইয়িন ক্বাদীর; সুবহান আল্লাহ্; আলহামদু লিল্লাহ; আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহ; আস্তাগফিরুল্লাহাল আজিম ওয়া আতুবু ইলাইহি লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ; অতঃপর বলে: হে আল্লাহ! আমাকে ক্ষমা কর; আল্লাহ্ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং উক্ত ব্যক্তি যে আবেদন করেন, আল্লাহ্ তাআলা তা-ই কবুল করেন"( জামী আত্ তিরমিযী, হাদীস নং-3414)!

অতঃপর তিনি যদি সালাতুল তাহাজ্জুদ আদায় করেন, তাহলে তিনি এতো অধিক পরিমাণে সাওয়াব পাবেন, যা কল্পনাতীত! আর নফল নামাজ- এর মধ্যে সালাতুল তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে সঠিক সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ঈমানসহ সঠিক আমল করার তৌফিক দিন। আমীন!

26/06/2023

এই সাবমেরিনটা আমাদের কি সুন্দর,ভয়ংকর সত্য একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো। পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাব-মেরিনটার ভিতরে মূল্যহীন। তাদের সামনে যদি অপশন রাখা হয়, সারা জীবনের সব অর্জিত সম্পদ, নাকি উপরে ভেসে উঠে আকাশের দিকে তাকিয়ে বুক ভরা তাজা বাতাস। তারা এক সেকেন্ডও চিন্তা না করে বাতাস বেছে নিবে।
সামান্য বাতাসের কাছেও টাকা মূল্যহীন। অর্থ বা টাকা জীবনের সবকিছু নয়, জীবনে বেঁচে থাকার জন্য অট্টালিকা নয়, সুখ ও শান্তি কুঁড়ে ঘরেও বিদ্যমান থাকে।🥺🌷

ঈদে অনেকেই গ্রামের বাড়ি যাবেন, এটা গাছ লাগানোর উপযুক্ত সময়। অন্তত ১ টা গাছ লাগান, আপনার সন্তানকে গাছের গুরুত্ব বোঝান, তা...
21/06/2023

ঈদে অনেকেই গ্রামের বাড়ি যাবেন, এটা গাছ লাগানোর উপযুক্ত সময়।
অন্তত ১ টা গাছ লাগান, আপনার সন্তানকে গাছের গুরুত্ব বোঝান, তাদের সাথে নিয়ে গাছ লাগান।

আপনি মারা যাওয়ার পড় এই গাছের কাছে এসে আপনার সন্তান আপনার কথা মনে করবে। অনেকেই গাছ টা পিতা মাতার স্মৃতির কারনে কাটতে বাধা অনুভব করবে।

20/06/2023

ছোটবেলায় কিসমিস খেতে খুব ইচ্ছা করত। আম্মা খেতে দিত না। বাজার থেকে অল্প কিসমিস এনে আম্মা কুটুরিতে লুকিয়ে রাখত। শুধুমাত্র সেমাই রান্না করার সময় সেই কুটুরি খোলা হত। ঐ সময় হাতে দুই তিনপিস পেয়ে অতৃপ্ত আমার বাল্যকালে খুশির রঙ লেগে যেত।

যখন টাকা আয় করা শুরু করলাম তখন কিসমিস খাওয়া শুরু করলাম। মুঠো মুঠো করে কিসমিস খাইছি। হয়ত বাল্যকালের সেই তিনপিসের মত টেস্ট পাই নাই, তবে অতৃপ্ত বাল্যকালের উপর কিছুটা প্রতিশোধ নিতে তো পারছি।

ঐদিন এক সুপার শপে দেখলাম নসিলা। ছোটবেলায় টিভিতে শুধু এড দেখতাম, বাচ্চারা টিফিনে নসিলা দিয়ে পাউরুটি মাখিয়ে নিয়ে যায়। এড দেখে বুঝতাম এই জিনিস বিরাট সুস্বাদু, কিন্তু মধ্যবিত্ত বাবা মায়ের নসিলার বোতল কিনে দেয়ার আগ্রহ বা সক্ষমতা কোনটাই ছিল না।

ঐদিন এক বোতল নসিলা কিনে এনে আঙুল দিয়া চেটে পুটে খাইছি। যেটুকো সক্ষমতা আছে, সেটুকোর মধ্যে কোন আক্ষেপ রাখা যাবে না।

এক কলিগের তেল আনতে নুন ফুরায় অবস্থা। একদিন দেখি ফুল ফ্যামিলি কক্সবাজার যাবার বিমানের টিকেট সহ উপস্থিত । সবাই কানাঘুষা করতেছে। আমি ভাইরে ডেকে জিজ্ঞেস করলাম ঘটনা কি?

সে বলল, আব্বা সারাজীবন স্বপ্ন দেখাইছে রোল ১ হইলে কক্সবাজার নিয়া যাবে। ক্লাসে সবসময় রোল ১ হইত, কিন্তু স্কুল শিক্ষক আব্বার সক্ষমতা হয় নাই। আমিও ছেলেকে বলছিলাম রোল ১ হলে কক্সবাজার নিয়া যাব। একটাই জীবন, আমি আমার আব্বার মত হতে চাইনা।

জীবনটা তো ছোট। আজকে আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার বয়স। টাকা জমিয়ে জমিয়ে কোন একদিন সময় করে বউ নিয়ে ঘুরতে যাবেন, ও স্বপ্ন সহজে পূরণ হবে না।সময়, টাকা, অবসর তিনটা একসাথে আপনার কোনদিন হয়ে উঠবে না।

জীবন একটু একটু করে চলে যাচ্ছে। আজকে যা গেল ওটাই শেষ। আজকে যা করতে পারেন নাই, ওটাই মিস করলেন। যেটুকু আপনার আছে এটুকুই অল্প করে উপভোগ করার মানেই জীবন।

জীবনটাকে নসিলা ভেবে চেটেপুটে খেতে থাকুন, কিসমিসের মত ভবিষ্যতের আশায় কুটুরিতে জমা করে রাখলে শুধু আফসোস বাড়বে।

মিস্টার কালেক্টেড এর ডায়েরি থেকে।

মর্যাদাপূর্ণ চার মাসের অন্যতম হলো জিলহজ মাস। এটি হজের মাস। ত্যাগের মহিমায় আলোকিত মাস জিলহজ্জ। আল্লাহ তায়ালা কুরআনুল কারি...
19/06/2023

মর্যাদাপূর্ণ চার মাসের অন্যতম হলো জিলহজ মাস। এটি হজের মাস। ত্যাগের মহিমায় আলোকিত মাস জিলহজ্জ।

আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে বলেন,
‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় ১২টি। এর মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদায় বৈশিষ্ট্যপূর্ণ। অতএব তোমরা এ মাসগুলোতে দ্বীনের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করো না। (সূরা তাওবা-৩৬)।

এই মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব অপরিসীম । মাস হিসেবে যেমন রামাদান ব রমজানের মাসের গুরুও ,দিন হিসেবে জিলহজ্জ মাসের এই ১০ দিন খুবই গ্রুত্বপূর্ণ ।

আর এই দিনগুলোর যেকোনো নেক আমল আল্লাহর বেশি পছন্দনীয়। মহানবী (সা.) বলেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনে নেক আমল করা আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের আমল তাঁর কাছে তত প্রিয় নয়। সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল! আল্লাহর পথে জিহাদও কি এর মতো প্রিয় নয়? তিনি বলেন, না, আল্লাহর পথে জিহাদও নয়। তবে ওই ব্যক্তি ছাড়া, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে আর কোনো কিছুই ফিরে আসেনি (যে শহীদ হলো)। (বুখারি : ১/৩২৯)

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত সম্পর্কে মহানবী (সা.) বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য (তিরমিজি)

কি কি আমল করবোঃ

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল জিলহজের প্রথম ১০ দিনের। ইবন ওমর রা: বর্ণনা করেন, রাসূল সা: বলেছেন, আল্লাহর কাছে কোনো দিনই প্রিয় নয়, আর না তাতে আমল করা, এ ১০ দিনের তুলনায়। সুতরাং তোমরা তাতে (জিলহজের প্রথম ১০ দিন) বেশি বেশি তাহলিল, তাকবির ও তাহমিদ পাঠ করো’ (তাবারানি)।

জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি নফল সালাত, কুরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, দোয়া-দরূদ, তওবা, ইস্তিগফার ইত্যাদি ইবাদত করার যথাসম্ভব চেষ্টা কর উচিৎ।

এ মাসের নবম দিন ও রাত আল্লাহ তায়লার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কেননা এ দিনটি আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন। আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত।

যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল ও নখ না কাটে। ’ (মুসলিম, হাদিস : ১৯৭৭)

তবে কোরবানি করতে অক্ষম ব্যক্তি ঈদের পর নখ-চুল ইত্যাদি কাটলে তার পূর্ণ একটি কোরবানির সওয়াবের কথা হাদিস দ্বারা প্রমাণিত। (আবু দাউদ, হাদিস : ২৭৮৯)

বিশেষ করে ৯ জিলহজ রোজা আদায়ের ব্যাপারে রাসুল (সা.) সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন। হাদিসে বর্ণিত হয়েছে- মহানবী (সা.) বলেন, ‘যে আরাফার দিনে রোজা রাখল অবশ্যই আল্লাহ তায়ালা তার এক বছর পূর্বের এবং এক বছর পরের তথা দুই বছরের পাপগুলো ক্ষমা করে দেবেন’ (মুসলিম)। তবে যারা হজ আদায়ে ওইদিন আরাফায় থাকবেন, তাদের জন্য এই বিধান নয়।

যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল ও নখ না কাটে। ’ (মুসলিম, হাদিস : ১৯৭৭)

তবে কোরবানি করতে অক্ষম ব্যক্তি ঈদের পর নখ-চুল ইত্যাদি কাটলে তার পূর্ণ একটি কোরবানির সওয়াবের কথা হাদিস দ্বারা প্রমাণিত। (আবু দাউদ, হাদিস : ২৭৮৯)

জিলহজের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তকবির বলা ওয়াজিব। পুরুষেরা স্বাভাবিক স্বরে, আর নারীরা নিম্ন স্বরে এই তকবির বলবেন। একে তাকবিরে তাশ্রিক বলা হয় । তকবির হলো ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’। (ইলাউস সুনান, খণ্ড-৮, পৃষ্ঠা: ১৪৮)।

জিলহজের ১০, ১১ ও ১২ তারিখের মধ্যে যেকোনো সময়, কারও মালিকানায় নিসাব পরিমান সম্পদ থাকলে ,মানে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৭ ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপা অথবা এর সমমূল্যের সম্পদ থাকে, তবে তার ওপর কোরবানি করা ওয়াজিব। পুরুষ ও মহিলা সবার জন্য এ বিধান প্রযোজ্য। (ইবনে মাজাহ: ২২৬)।

আসুন সম্মানিত মাসের মর্যাদা রাখার চেষ্টা করি । দ্বীনের পরিপন্থি কাজ থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করি । আমরা মানুষ ভুল হবেই । কায়োমনে আল্লাহতা’লার কাছে মাফ চাই , তাঁর প্রশংসা করি । আল্লাহ যেন আমাদের সহায় হন । আমিন ।

16/06/2023

"জীবন সহজ নয় , জীবনকে সহজ বানিয়ে নিতে হয়.... কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে! "

- মাওলানা তারিক জামিল (হাফি.)

11/06/2023

শুভ সকাল

গরুর মাংসের আচার
10/06/2023

গরুর মাংসের আচার

08/06/2023

প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন দেখেন, সেখানে একটা বই।বইয়ের উপরে লিখা- "কিভাবে পাইলট হতে হয় "(ভলিউম 1)। উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান।সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে। তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেলো। পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন।সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো। তারপরের পাতায় লিখা-গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।
পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে।উপরে ওঠছে তো ওঠছে। তাঁর আনন্দের সীমা নেই।এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়।প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন।এবার নামার পালা। বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখা-প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।
--মোরাল হলোঃ- অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে,কিন্তু নিশ্চিত একসময় আপনার ঠিকই পতন হবে। আর সেটা শুধু ভয়ংকর হবেনা, মৃত্যুরও কারণ হতে পারে।।প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন দেখেন, সেখানে একটা বই।বইয়ের উপরে লিখা- "কিভাবে পাইলট হতে হয় "(ভলিউম 1)। উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান।সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে। তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেলো। পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন।সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো। তারপরের পাতায় লিখা-গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।
পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে।উপরে ওঠছে তো ওঠছে। তাঁর আনন্দের সীমা নেই।এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়।প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন।এবার নামার পালা। বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখা-প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।
--মোরাল হলোঃ- অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে,কিন্তু নিশ্চিত একসময় আপনার ঠিকই পতন হবে। আর সেটা শুধু ভয়ংকর হবেনা, মৃত্যুরও কারণ হতে পারে।।

Address

Narayanganj

Telephone

+8801680403510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masala ghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masala ghar:

Share