09/08/2026
👶 ১২–২৪ মাস বয়সী শিশুর খাদ্য তালিকা
Height + Weight + Brain Development সবদিকের জন্য সুষম খাবার
১২–২৪ মাস হলো শিশুর দ্রুত শারীরিক ও মস্তিষ্কের বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে শুধু “বাচ্চা মোটা হচ্ছে কি না” দেখলেই হবে না। খাবারে থাকতে হবে প্রোটিন, আয়রন, জিঙ্ক, স্বাস্থ্যকর ফ্যাট, ক্যালসিয়াম, ভিটামিন D, B12, iodine, choline এবং বিভিন্ন ফল-সবজি।
তাই প্রতিদিনের খাবারে লক্ষ্য রাখুন🥚 Protein + 🩸 Iron + 🧠 Healthy Fat/Choline + 🦴 Calcium/Vitamin D + Variety
এই রুটিন ফলো করুন বাচ্চার দারুন উন্নতি হবে।
ঘুম থেকে ওঠার পর
বুকের দুধ — শিশুর চাহিদা অনুযায়ী।
যদি বুকের দুধ না থাকে, শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী দুধের বিষয়ে শিশুর চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। ভালো কোনো ফর্মুলা দিতে পারেন।
সকালের নাশতা | ৮–৯টা
প্রতিদিন নিচের যেকোনো একটি:
Option 1
🥚 ১টি ডিম + নরম রুটি/ওটস+ ½টি কলা
Option 2
🥣 ওটস + দুধ/দই + কলা + মিহি বাদাম/peanut butter( ব্রেইন ফুড দিতে পারেন ১ চামচ)
Option 3
🍚 নরম ভাত + ডিম + সবজি
Option 4
🥔 সেদ্ধ মিষ্টি আলু + ডিম + ফল
ডিম protein, choline, B12 ও অন্যান্য পুষ্টি দেয়।
ওটস/শস্য + ফল শক্তি ও fibre দেয়।বাদাম/peanut butter healthy fat ও energy density বাড়াতে সাহায্য করে—তবে অবশ্যই মসৃণ/মিহি অবস্থায়।
সকাল ১১টার দিকে | ছোট নাশতা
যেকোনো একটি: কলা, কমলা,আম, নরম করে দেওয়া আপেল, নাশপাতি। Plain full-fat yogurt
ফল বদলে বদলে দিন। একই ফল প্রতিদিন না দিয়ে রঙ ও বৈচিত্র্য বাড়ান।
দুপুরের খাবার | ১–২টা
🍲 Option 1 — Brain & Growth Khichuri
চাল + ডাল + ডিম/মাছ/মুরগি + কুমড়া + গাজর + শাক + সামান্য স্বাস্থ্যকর বাটার বা ঘি
🍚 Option 2
ভাত + ডাল+ মাছ+ সবজি + সামান্য স্বাস্থ্যকর তেল
🍗 Option 3
ভাত + মুরগি/মাংস + ডাল + সবজি
🥚 Option 4
ভাত + ডিম+ ডাল+ সবজি
Height + Brain-এর জন্য দুপুরের প্লেটে রাখুন
Protein: ডিম / মাছ / মুরগি / মাংস / ডাল
Iron: মাংস, মাছ, ডিম, ডাল, শাক
Vitamin C: লেবু, কমলা, পেয়ারা, টমেটো, পেঁপে
Iron-rich খাবারের সঙ্গে vitamin C-rich খাবার রাখলে উদ্ভিদজাত iron শোষণে সহায়তা করতে পারে।
বিকেলের নাশতা | ৪–৫টা
যেকোনো একটি: Plain yogurt + ফল। কলা + মিহি peanut butter। সেদ্ধ মিষ্টি আলু। avocado + নরম রুটি।নরম ভুট্টা/শস্যজাতীয় খাবা