26/09/2026
ফজরের পরের সময়টা যেন দিনের শুরুতেই আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার। এই সময়টা ঘুমিয়ে না কাটিয়ে যদি কুরআন, যিকির, দোয়া, পড়াশোনা কিংবা হালাল রুজির কাজে ব্যয় করা যায়,তাহলে পুরো দিনের মধ্যেই এক অন্যরকম প্রশান্তি ও বরকত অনুভূত হয়।
সকালের নীরব সময়ে শুরু করা ছোট্ট একটি কাজও কখনো কখনো দিনের সবচেয়ে ফলপ্রসূ কাজ হয়ে ওঠে। তাই ফজরের পর আবার ঘুম নয়,দিনটা শুরু হোক আল্লাহর নাম নিয়ে, কাজে থাকুক বরকত। 🌿
“হে আল্লাহ, আমাদের সকালকে বরকতময় করুন এবং আমাদের সময় ও রিজিকে বরকত দান করুন। আমিন।”