31/08/2026
কি সত্যিই স্বাস্থ্যকর, নাকি শুধু দামটাই বেশি? 🧂
☞ ফেসবুকে স্ক্রল করতে গিয়ে হয়তো আপনিও দেখেছেন—সাধারণ লবণ বাদ দিয়ে খাওয়ার নানা “স্বাস্থ্যকর” দাবি❗
✅ কিন্তু একটু থেমে প্রশ্ন করুন: বৈজ্ঞানিক প্রমাণ আসলে কী বলে❓
☞ আমাদের সাধারণ #খাবার_লবণ মূলত , তবে বাংলাদেশে ব্যবহৃত আয়োডিনযুক্ত লবণে নির্দিষ্ট পরিমাণ আয়োডিন যোগ করা হয়। এর পেছনে বড় একটি জনস্বাস্থ্য কারণ আছে—আয়োডিনের ঘাটতি প্রতিরোধ করা।
☞ বিশেষ করে #গর্ভাবস্থা ও শিশুকালে #আয়োডিনের_ঘাটতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতর ঘাটতিতে শিশুর #মস্তিষ্কের_বিকাশ ও শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে; পাশাপাশি #গলগণ্ড ও #হাইপোথাইরয়েডিজমের ঝুঁকিও বাড়ে।
☞ অন্যদিকে, Pink/Himalayan salt মূলত #সোডিয়াম_ক্লোরাইডই । এর গোলাপি রং মানেই অতিরিক্ত কোনো “বিশেষ স্বাস্থ্যগুণ” নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—Pink salt সাধারণত #আয়োডিনযুক্ত নয়, যদি প্যাকেটে আলাদাভাবে iodized লেখা না থাকে।
✪ আরেকটি ভুল ধারণা ভাঙা দরকার:
👉 Pink salt দিয়ে শরবত বানালেও সেটা “স্বাস্থ্যকর পানীয়” হয়ে যায় না।
👉 Pink salt-এও সোডিয়াম আছে। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ #উচ্চরক্তচাপ ও #হৃদ্রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
👉 তাই সাধারণ লবণ হোক বা Pink salt—লবণ কম খাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
☞ তাহলে #এতদামী Pink salt কেন?
১ কেজি আয়োডিনযুক্ত সাধারণ লবণ যদি অল্প টাকায় পাওয়া যায়, সেখানে Pink salt-এর জন্য কয়েকগুণ বা বহু গুণ বেশি টাকা খরচ করার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন—আমি কি সত্যিই অতিরিক্ত কোনো স্বাস্থ্যসুবিধা কিনছি, নাকি শুধু একটি আকর্ষণীয় বিজ্ঞাপন?
☞ স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে #প্রাকৃতিক”, #অর্গানিক”, #মিনারেল সমৃদ্ধ”—এই শব্দগুলো শুনলেই বিশ্বাস করবেন না।
✪ বিজ্ঞাপন প্রমাণ নয়।
দাম বেশি মানেই ভালো নয়।
আর Pink salt মানেই স্বাস্থ্যকর—এমন #বৈজ্ঞানিক_ভিত্তি নেই।
◑ বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে আয়োডিনের প্রয়োজনীয়তা উপেক্ষা করে শুধু ট্রেন্ডের কারণে লবণ পরিবর্তন করা ঠিক নয়।
✔ কিছু কেনার আগে অন্তত একবার খুঁজে দেখুন—এর দাবির পেছনে সত্যিই ভালো মানের বৈজ্ঞানিক প্রমাণ আছে কি না।
🍀 পোস্টটি টাইমলাইনে #শেয়ার করে সেভ করে দিন।