27/02/2024
আমের মুকুল রক্ষার জন্য হপার পোকা দমনের উপায় 🌱
১ম স্প্রে ---গাছে মুকুল আসার পর এবং ফোটার আগে ইমিডাক্লোফিড গ্রুপের কীটনাশক লিটারে ০.৫০ মিলি ও ম্যানকোজেব জাতীয় ছত্রাক নাশক ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে একবার।
বিঃ দঃ ---ফুল ফোটা অবস্থায় কোন প্রকার কীটনাশক স্প্রে করা যাবে না।কারন এসময় অনেক উপকারী পোকা ফুলের পরাগায়ন ঘটায়।
২য় স্প্রে ---আম মটর দানার মত হলে একই হারে কীটনাশক ও ছত্রাক মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে একবার।
@আমের গুটি মটরদানার মতো হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করলে আমের গুটি ঝড়া কম করে।।