24/10/2026
আরবি:
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
বাংলা উচ্চারণ:
আ-মানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মুমিনূন। কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহী। ওয়া কালূ সামি‘না ওয়া আতা‘না। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
বাংলা অর্থ:
রাসূল তাঁর প্রতিপালকের পক্ষ থেকে তাঁর প্রতি যা নাজিল করা হয়েছে, তাতে ঈমান এনেছেন এবং মুমিনরাও। তারা সবাই আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান এনেছে। তারা বলে, আমরা তাঁর রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। হে আমাদের প্রতিপালক! আমরা আপনার ক্ষমা চাই এবং আপনারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
২. সূরা আল-বাকারা: আয়াত ২৮৬
আরবি:
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
বাংলা উচ্চারণ:
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস‘আহা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রাব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা’না। রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইস্রান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন কাবলিনা। রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহী। ওয়া‘ফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরীন।
বাংলা অর্থ:
আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা ভালো কাজ করে, তার প্রতিদান তারই জন্য; আর যা মন্দ কাজ করে, তার দায়ভারও তারই ওপর বর্তায়।
হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তবে আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের প্রতিপালক! যে বোঝা বহন করার শক্তি আমাদের নেই, তা আমাদের ওপর চাপাবেন না। আমাদের ক্ষমা করুন, আমাদের পাপ মোচন করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। অতএব, অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।