Cake Empire

Cake Empire Assalamu Alaikum �
welcome to Cake Empire. Its a online cake shop
Please inbox us to know more abo

1 pound strawberry cake 🥰inbox for details ❤️
13/10/2021

1 pound strawberry cake 🥰
inbox for details ❤️


1 Pound Vanila Hello Kitty Theme cake😍Inbox for Details ❤️
04/10/2021

1 Pound Vanila Hello Kitty Theme cake😍

Inbox for Details ❤️


Beautiful cake for Friendship Goal🥰Customised  half pound vanila cake ❤️
30/09/2021

Beautiful cake for Friendship Goal🥰

Customised half pound vanila cake ❤️

আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমার পেজ Cake Empire এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম🥰 ★★★আমাদের পেজে ক...
23/09/2021

আসসালামু আলাইকুম,
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমার পেজ Cake Empire এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম🥰

★★★আমাদের পেজে কেক অর্ডারের আগে নিয়ম গুলো কষ্ট করে পড়ে নিবেন-

🌼অর্ডার প্রসেসঃ

★অর্ডার করতে চাইলে শুরুতেই কি ফ্লেভার, কয় পাউন্ড, কেমন ডিজাইনের কেক চাচ্ছেন এবং কবে লাগবে (তারিখ) -সব একত্রে লিখে ইনবক্সে ম্যাসেজ করবেন; ফলে আপনার এবং আমার কারোই সময়ই নষ্ট হবেনা এবং বুঝতেও সুবিধা হবে

★কেজি আর পাউন্ডে ওজনের হিসেব যারা বুঝেন না আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি,
১পাউন্ড=৪৫৪ গ্রাম (যদিও আমার এক পাউন্ডের কেক সবসময়ই ৫০০-৬০০গ্রামের হয়ে যায়।)
১কেজি=১০০০ গ্রাম

★অর্ডার কনফার্ম হওয়ার পর আপনার ঠিকানা, সময়, ফোন নাম্বার সহ কেক-এ কি লিখতে চান সব একত্রে এক ম্যাসেজে জানিয়ে দিবেন তাহলে বারবার এটা-সেটা জিজ্ঞেস করার প্রয়োজন হয়না, কনফিউশন ও তৈরি হয়না।

★অবশ্যই দুইদিন আগে (সম্ভব হলে আরো আগ থেকে জানিয়ে রাখতে পারেন) অর্ডার কনফার্ম করে নিবেন। যেহেতু আমি একাই সমস্ত কাজ করে থাকি তাই একদিনে সামর্থ্যের বাইরে বেশি অর্ডার নেওয়া আমার পক্ষে সম্ভব হয়না, অনেক প্রেশার হয়ে যায়। তাই আগে থেকে যারা বুক করবেন তাদের প্রায়োরিটিই বেশি থাকবে। তবে যদি শিডিউল ফ্রি থাকে সেক্ষেত্রে আগেরদিন বিকেলের মধ্যে জানালেও আমি করে দেওয়ার চেষ্টা করব।😊

★আর্জেন্ট অর্ডার আমি নেইনা, কারণ আমি আমার কাজগুলো খুবই সময় নিয়ে পারফেক্টলি করার চেষ্টা করি। কিন্তু আর্জেন্ট অর্ডারে তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সময় নিয়ে মনমত করতে পারিনা।
সাধারণত আমি ডেলিভারির আগের রাতে কেক রেডি করে থাকি। ওভারনাইট ফ্রিজিং এর ফলে কেক এর টেস্ট বাড়ে, যা আর্জেন্ট অর্ডারের কেক এ পাওয়া যায়না।

★অর্ডার বুক করতে মিনিমাম ৫০% বিকাশে/নগদে এডভান্স করতে হবে। কেক রেডি করার পর অর্ডার ক্যান্সেল করলে এডভান্স পেমেন্ট টা ফেরতযোগ্য নয়। আর যদি অনিবার্য কারণবশত আমারই অর্ডার ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে এডভান্স সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হবে।

★যেহেতু আমার একাই সবকিছু একসাথে সামলাতে হয়, আমার দিকটাও বোঝার চেষ্টা করবেন। বাসার বাইরে থাকলে বা কাজে ব্যস্ত থাকলে সবসময় অনলাইনে থাকা সম্ভব হয়না, সবার সাথে টাইমলি রেস্পন্স ও করতে পারিনা। কিংবা আমি অসুস্থও থাকতে পারি। এক্ষেত্রে একটু ধৈর্য ধরে আমাকে সহযোগিতা করবেন, একান্তই আর্জেন্ট হলে আমায় কল করবেন।😊

🌼কেক এর ডিজাইনঃ

★আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে আমাকে ইনবক্সে স্যাম্পল দেখাবেন। পারলে আমি করার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি না পারি সেটাও বলে দিবো। কিংবা নেট এর ছবি থেকে আইডিয়া নিয়ে নিজের মত করে দেয়ার চেষ্টা করব।

তবে, একেকজনের হাতের কাজ একেক রকম হয়, তাই স্যাম্পল ডিজাইন হুবহু ১০০% কপি করে দিতে পারব- এধরনের এক্সপেক্টেশন রাখবেন না দয়া করে।
যেখানে নিজের করা কাজই হুবহু রিক্রিয়েট করতে পারিনা!🤦‍♀️ সেখানে অন্য কোনো ডিজাইনে কমবেশি তফাত হতেই পারে।তবে আমি যথাসাধ্য চেষ্টা করবো😇

★ফন্ড্যান্ট দিয়ে মানুষের ফিগার, প্রাণী, হারাম থিম যেমন- সিগারেট,গাঁজা ইত্যাদি ডিজাইনের কেক দয়া করে আমাকে করতে বলবেন না।

★কেক এর সাথে এজ ইউজুয়াল একটি নাম বা নোট ব্যতীত এক্সট্রা কাস্টমাইজ প্ল্যাকার্ড বা কাস্টমাইজড টপার এর জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে।

★কেক এর ডিজাইন, বা ডেকোরেশন এর কারণে আপনার এক্সপেকটেশন অনুযায়ী কেক এর সাইজ ছোট মনে হতে পারে, তাই বলে কম ওজনে দিয়েছি এমন মনে করবেন না। বরং আমার ম্যাক্সিমাম টাইমেই প্রয়োজনের চেয়ে ওজন বেশি হয়ে যায়!😅

🌼কেক এর প্রাইসিংঃ

★আমার নির্দিষ্ট কোনো প্রাইসিং লিস্ট নেই। কেক এর ফ্লেভার, ওজন, কালার কম্বিনেশন, কি মিডিয়াম ইউজ করছি এবং কেক এর ডিজাইনের ওপর ভিত্তি করে প্রাইস ভ্যারি করে।

★নরমাল ডিজাইনের যেকোনো কেক এর চেয়েও কাস্টমাইজ কেক এর দাম বেশি হয়ে থাকে। কিছু কেক ৩০মিনিটেই ডেকোরেশন কম্পলিট হয়ে যায়, আবার কিছু কেক দেখতে খুব সিম্পল মনে হলেও দেখা যায় শুধু ডেকোরেশন করতেই আমার ৩-৪ ঘন্টা সময় অনায়াসে চলে যায় (ক্ষেত্রবিশেষে এর বেশিও সময় লাগে)। এসব মুখে বলে বোঝানো সম্ভব হয়না, কাজ করতে গেলেই বোঝা যায়।

তাই যারা কাস্টমাইজ কেক এর দাম শুনেই দোকানের কেক বা ভিন্ন ডিজাইনের কেক এর সাথে দাম তুলনা করেন তারা একটু চিন্তা করবেন।
কারন এক্ষেত্রে আপনি একটা কেক এর সাথেও আমার সময়, পরিশ্রম এবং ক্রিয়েটিভিটি কিনে নিচ্ছেন!😇

★কেক নিয়ে দামাদামি করে আমাকে দয়া করে বিব্রত করবেন না।
আমার পরিশ্রম, সময়, কেক তৈরির উপকরণ, প্যাকেজিং কস্ট, কেক এর ডিজাইন, কাজের ফিনিশিং, এক্সপেরিয়েন্স ইত্যাদির ভিত্তিতে দামটা নির্ধারণ করা হয়। আপনার ডিমান্ড অনুযায়ী বাজেটের সামঞ্জস্য থাকাটা খুবই জরুরী।

🌼ডেলিভারী প্রসেসঃ

★অন্যান্য প্রোডাক্টের চেয়েও কেক ডেলিভারী চার্জ তুলনামূলক বেশী হয় কারন কেক সেনসিটিভ জিনিস। অত্যন্ত সাবধানতার সাথে সম্পূর্ণ পথটাই কেক ক্যারি করতে হয় নাহলে নড়াচড়া হয়ে কেক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যা অন্যান্য পার্সেল ডেলিভারির ক্ষেত্রে প্রয়োজন হয়না।

★শুধুমাত্র রাজশাহী শহরের ভেতরে কেক ডেলিভারি দেওয়া হয়। আর এই ডেলিভারি চার্জটি আপনার লোকেশন এবং কেক এর ওজন/সাইজ এর ওপর ডিপেন্ড করে কম বেশি হয়ে থাকে। হোম ডেলিভারি চাইলে অবশ্যই একদিন আগে বুকিং দিবেন।
এছাড়াও, আপনারা চাইলে পিক-আপ পয়েন্ট থেকে নিজে এসেই ফ্রি পিকাপ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য হবেনা।😊

🌼🌼🌼

সবশেষে বলতে চাই, মানুষ মাত্রই ভুল।
কাজের মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হতেই পারে। আশা করি, ক্ষমাসু্ন্দর দৃষ্টিতে দেখবেন!🥺
যে কোন কারনে কেক এর অর্ডার বা আমাদের মতামত না-ই মিলতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার।

বেকিং এবং আর্ট টাকে আমি বিজনেস হিসেবে না, বরং কাজটা আমি নিতান্তই শখের বসে, ভালোবেসে এবং নিজের স্যাটিস্ফ্যকশনের জন্যেই মূলত করে থাকি।
লাভ-লোকশানের হিসেবটা সেভাবে কখনো চিন্তা করা হয়না। এমন অসংখ্যবার হয়েছে যে বাজেটের বাইরে গিয়েও মনের খুশিমত ডিজাইন করতে করতে আমি রাত-দিন পার করে ফেলেছি, সেক্ষেত্রে কত দাম ছিল, কত লাভ হলো, কত দিলাম আর কত পেলাম এসব কিছুই মাথায় থাকেনা।

মাঝেমধ্যেই কাজের প্রেশারে বেশি স্ট্রেস হয়ে গেলে কিছুদিন সমস্ত অর্ডার নেওয়া বন্ধ করে নিজেকে সময় দেই রিফ্রেশমেন্ট এর জন্য। আপনারা সে সময়টাতেও আমার পাশে থাকবেন, আশা রাখি।😇

অবশ্যই আমাদের প্রত্যেকের রিজিক আলাদা এবং আগে থেকেই তা নির্ধারণ করে রাখা হয়েছে।❤
তাই যতটুক সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে নির্ধারিত রিজিক হালালভাবে অর্জনের চেষ্টা করাটাই মূল লক্ষ্য। আশা রাখব, এ ব্যাপারে আপনারাও আমার পাশে থেকে সমানভাবে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন!😇❤️

এত ধৈর্য ও সময় নিয়ে এত বড় পোস্টটি পড়ার জন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ!❣️
সবাই ভাল থাকবেন,
ভালো রাখবেন,
আর আমার জন্য দোয়া করবেন।😇
আসসালামু আলাইকুম।

1 Pound Vanila Cake 😍  Inbox us for Details 😇
16/09/2021

1 Pound Vanila Cake 😍

Inbox us for Details 😇


1 Pound Vanila Cake😍20% discount for first 10 Customers😋So Hurry up & Inbox for details 💙                               ...
09/09/2021

1 Pound Vanila Cake😍

20% discount for first 10 Customers😋
So Hurry up & Inbox for details 💙


Fresh Vanila Jar Cake 🥰Inbox for details 😇
28/08/2021

Fresh Vanila Jar Cake 🥰

Inbox for details 😇


আগুনের পরশমণি ❤
17/07/2020

আগুনের পরশমণি ❤

প্রজাপতি
08/07/2020

প্রজাপতি

Address

Gangore Bazar
Niamatpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cake Empire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cake Empire:

Share

Category