Cake Village

Cake Village Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cake Village, Noakhali Sadar Upazila.

জন্মদিন, বিয়ে, গায়ে হলুদের সকল প্রকার অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়।নোয়াখালীর ১ম হোমমেড ফুডের অনলাইন শপ।“Home made cake | Noakhali /Laxmipur /Dhaka | Fresh delivery”

24/06/2026

🌺 প্রোডাক্টের দাম কীভাবে নির্ধারণ করবেন?

অনেক উদ্যোক্তা ভাবেন,
“কাঁচামাল পড়েছে ৫০ টাকা, বিক্রি করব ৬০ টাকায়। লাভ ১০ টাকা!”

কিন্তু সত্যি কি এত সহজ🤔❓?

না। এটি শুধু একটি সাধারণ ভুল নয়, এটি নিজের শ্রম ও সময়কে অবমূল্যায়ন করার ভুল।

একটি সুন্দর হ্যান্ডমেড প্রোডাক্টের সঠিক দাম নির্ধারণ করতে হলে শুধু কাঁচামাল নয়, আপনার পুরো প্রচেষ্টা ও মেধাকেও মূল্যায়ন করতে হবে। চলুন সহজ ও সুন্দর করে বুঝে নিই।

যেসব খরচ আপনি হয়তো হিসাব করছেন না:

১. কাঁচামাল + সংগ্রহের খরচ
শুধু মালের দাম নয়। সেটা কিনতে যাওয়া, পরিবহন, সময় ও পরিশ্রম — এগুলোও খরচ। যদি কোনো ডেলিভারি সার্ভিস দিয়ে আনাতেন, কত টাকা লাগত? সেটাও যোগ করুন।

২. সময়ের মূল্য
একটা প্রোডাক্ট বানাতে আপনার কত ঘণ্টা লাগে? সেই সময়টা আপনি অন্য কোনো কাজে ব্যয় করলে কত আয় হতো? আপনার সময়েরও একটা ন্যায্য মূল্য আছে।

৩. আপনার শ্রম ও দক্ষতা
মোল্ডিং, আনমোল্ডিং, ঘষামাজা, সিলিং, রং করা, ডেকোপেজ, বার্নিশ, প্যাকেজিং — এগুলো কোনো সাধারণ কাজ নয়। এর জন্য যে ধৈর্য, দক্ষতা ও মনোযোগ লাগে, সেটার দাম কি শূন্য হওয়া উচিত?

যদি আপনি এই কাজটা অন্য কাউকে দিতেন, তাহলে কি তিনি ফ্রিতে করে দিতেন? নিশ্চয়ই না। তাহলে নিজের শ্রমকে কেন মূল্য দিবেন না?

৪. ভুল, অবচয় ও ঝুঁকি
৫টা প্রোডাক্ট বানাতে গিয়ে ১টা নষ্ট হলে? মোল্ড ক্ষয়ে যাচ্ছে, রং নষ্ট হচ্ছে, ম্যাটেরিয়াল নষ্ট হচ্ছে — এই ক্ষতিগুলোকেও প্রতি পণ্যের দামে ভাগ করে যোগ করতে হবে।

৫. সৃজনশীলতা ও আইডিয়ার মূল্য
নতুন ডিজাইন, রঙের কম্বিনেশন, ইউনিক আইডিয়া — এসব আপনার মাথা থেকে আসে। এই ক্রিয়েটিভিটিরও একটা দাম আছে। বাজারে যারা সাধারণ জিনিস বিক্রি করে, আর যারা অনন্য কিছু তৈরি করে, তাদের দাম কেন এক হবে?

সঠিক হিসাবটা এরকম:

মোট কস্ট
কাঁচামাল + সংগ্রহ খরচ + সময়ের মূল্য + শ্রমের মূল্য + অবচয়/ক্ষতি + সৃজনশীলতা + প্যাকেজিং + অন্যান্য খরচ

এরপর আপনি ঠিক করবেন — আপনি কত শতাংশ লাভ রাখতে চান? ২০%, ৩০%, নাকি ৫০%? ব্যবসার ধরন, বাজার ও আপনার ব্র্যান্ডের অবস্থানের উপর নির্ভর করবে।

শেষ কথা:
আপনি যখন পণ্য বিক্রি করেন, আসলে শুধু পণ্য বিক্রি করেন না — বিক্রি করেন আপনার সময়, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতা।

যদি আপনি নিজেকে সস্তা মূল্যে বিক্রি করেন, ক্রেতারাও আপনার পণ্যকে সস্তা ভাববে।

নিজেকে যত বেশি সম্মান করবেন, ক্রেতাও আপনাকে তত বেশি সম্মান দেবে।

সুন্দর করে তৈরি করা প্রতিটি পণ্যের পেছনে যে ভালোবাসা ও পরিশ্রম আছে, তার যথাযথ মূল্য নির্ধারণ করুন। আপনার কাজের মর্যাদা আপনিই দিন।
এছাড়াও পণ্যের গুণগত মান এর উপর ও মূল্য নির্ধারিত হয়।
Cake Village

❝🌿আমার মেয়েকে আমি শেখাবো—🌿দুনিয়া যখন "Adjust করে মানিয়ে নাও" বলবে,তখন সে যেন ডিরেক্ট বলে, "আমার আম্মু মানা করেছে।"কারণ আ...
18/06/2026

❝🌿আমার মেয়েকে আমি শেখাবো—🌿
দুনিয়া যখন "Adjust করে মানিয়ে নাও" বলবে,
তখন সে যেন ডিরেক্ট বলে, "আমার আম্মু মানা করেছে।"
কারণ আমি চাই না, আমার মেয়ে শুধু মানিয়ে চলুক...
এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো না।
তাই তার যেভাবে ইচ্ছে, সে তার জীবনটাকে সেভাবেই উপভোগ করুক।❞
✍️ Writer: S.A. Rumpa
🌿💚

বিঃদ্রঃ 🌿আমার মেয়েকে আমি এটাই শেখাতে চাই.🌿
দুনিয়া যখন বলবে, "অ্যাডজাস্ট করে মানিয়ে নাও,"
তখন সে যেন নিজের মনের কথাও বলতে শেখে।
সে যেন জানে, নিজের সম্মান, স্বপ্ন আর ভালো লাগার মূল্য আছে।

শুধু অন্যকে খুশি করার জন্য নিজের ইচ্ছাগুলোকে চাপা দিতে হয় না।
আমি চাই, আমার মেয়ে এমন একজন মানুষ হোক—
যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে,

নিজের সীমারেখা নির্ধারণ করতে পারবে,
এবং নিজের মতো করে সুন্দর একটি জীবন গড়ে তুলতে পারবে।

মানিয়ে চলা ভালো, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়।
নিজেকে ভালোবেসে, নিজের মূল্য বুঝে,
সে যেন সাহসের সাথে নিজের পথ বেছে নিতে পারে।

🌺 কারণ জীবন একটাই, আর সেটি নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে। 🌺
— S.A. Rumpa 🌿
🌱💚
Amader Ajker Shopping Cake Village Nusaiba Handicrafts Queen home made biriani & Desserts Noakhali Home Delivery Service Queen Kacchi Cottage

17/06/2026

#কটকটি ゚ ゚viralシ ゚viralシfypシ゚ ゚ Cake Village

মাই লর্ড,সিক্স হান্ড্রেড কাঁচা রাস্তা। দ্যা রাস্তা ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন।                       আপা আপনি ইংল...
17/06/2026

মাই লর্ড,সিক্স হান্ড্রেড কাঁচা রাস্তা। দ্যা রাস্তা ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন।


আপা আপনি ইংলিশ পোস্ট মর্টেম এভাবে না করলেও পারতেন 😆😆😆
Cake Village

🎤 Review দিন, Gift জিতুন! 🎁🎉🎊 Cake Village Review Contest 🎊🎉আপনার ভালোবাসা আর মূল্যবান মতামতই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ...
16/06/2026

🎤 Review দিন, Gift জিতুন! 🎁
🎉🎊 Cake Village Review Contest 🎊🎉

আপনার ভালোবাসা আর মূল্যবান মতামতই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 💖

📢 এখনই Cake Village-এর পেজে আপনার অভিজ্ঞতার একটি সুন্দর Review দিন এবং অংশ নিন আমাদের Review Contest-এ!
বিঃদ্রঃ 👉👉আপনি শুধু কেক না যেকোনো পছন্দের আইটেম যেটি খেয়েছেন বা অর্ডার করেছিলেন

🏆 বিজয়ী হবেন ২ জন সৌভাগ্যবান রিভিউয়ার,😍🤩
🎁 যারা Cake Village-এর পক্ষ থেকে জিতে নেবেন আকর্ষণীয় উপহার!

📌 অংশগ্রহণের নিয়ম:
✅ Cake Village পেজে একটি Review দিন
✅ আপনার Review টি Public রাখুন
✅ বন্ধুদের সাথে পোস্টটি আপনার টাইমলাইনে Share করুন হ্যাশট্যাগ সহ।

🌟 আপনার একটি Review আমাদের জন্য অনেক মূল্যবান, আর সেটিই হতে পারে আপনার জয়ের চাবিকাঠি!

📅 Contest চলবে: ১৬/০৬/২০২৬ তারিখ থেকে১২/০৭/২০২৬ তারিখ পর্যন্ত
🏅 Winner Announcement: ১২/০৭/২০২৬ তারিখ রাত ৮ টায়

তো আর দেরি কিসের 🤔?? ঝটপট পার্টিসিপ্যাট করুন আর জিতে নিন আপনার উপহার 🤩😍

Review করুন • Share করুন • জিতে নিন দারুণ উপহার! 🎁



Cake Village Review Contest
Winner: 2 জন 🏆

Masha Allah 😇🌺 Cake Village            ゚             Amader Ajker Shopping
16/06/2026

Masha Allah 😇🌺
Cake Village ゚ Amader Ajker Shopping

Address

Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Cake Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share