27/12/2021
শীতকালে গরুগুলো খুব জড়সড় থাকে। বাছুরগুলোও দৌড়াদৌড়ি কম করে। এ সময় প্রাকৃতিক কারণে কাঁচা ঘাসের যোগান একটু কম হয়। গরুগুলো দানাদার খাবার ও খড় নির্ভরশীল হয়। দুধের উৎপাদন একটু কমে যায়। তবে শীতকালে গাভী ও বাছুরের বাড়তি শীতকালীন পরিচর্যা করতে হয়। কোনভাবেই ঠান্ডা লাগতে দেওয়া যাবে না।