শৈশবের স্বাদ

শৈশবের স্বাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শৈশবের স্বাদ, Grocers, Autapara, Ishwardi, Pabna.
(1)

Pure,organic,healthy and sustainable taste
শৈশবের স্বাদ একটি ই-কমার্স প্লাটফর্ম যার লক্ষ্য গ্রামীণ বিশুদ্ধ খাবার নিশ্চিত করা।আমরা সে সকল পণ্যই বিক্রি করি যা আমরা সরাসরি হারভেষ্ট করি।কেনাকাটা বাদেও খাদ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য জানতে পেজটি ফলো করতে পারেন।

বিলের মাছে সয়লাব ঘাট আর আড়তগুলা।দামও তুলনামূলক কম।এদিকে পদ্মা পানি বিপদসীমার উপরে।যা টুকটাক হচ্ছিল মাছ তাও হচ্ছে না।জেলে...
12/09/2026

বিলের মাছে সয়লাব ঘাট আর আড়তগুলা।দামও তুলনামূলক কম।

এদিকে পদ্মা পানি বিপদসীমার উপরে।যা টুকটাক হচ্ছিল মাছ তাও হচ্ছে না।জেলেরা নদীতে ভয়ে নামছে না আর খরস্রোতে জালও ছিঁড়ে যাচ্ছে।

নদী ও বিলের যেকোন ছোট বড় দেশি মাছ আমাদের কাছে পাবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে। অগ্রীম কোনো ধরনের পেমেন্ট ছাড়াই।

৩ টা দেশি মাগুর সাথে তিনটা বড় সাইজ শিং মিলে ওজন ১.২ কেজি।খুব দুষ্প্রাপ্য  এখন  এই দেশি মাগুর চায়না জালের জন্য।অনেক দিন ধ...
11/09/2026

৩ টা দেশি মাগুর সাথে তিনটা বড় সাইজ শিং মিলে ওজন ১.২ কেজি।খুব দুষ্প্রাপ্য এখন এই দেশি মাগুর চায়না জালের জন্য।

অনেক দিন ধরে খুজতেছিলাম দেশি মাগুর। সাধারণত মাগুর নাম শুনলেই ঘৃণা আসে বা নাক ছিটকায়।চাষের মাগুর দেখতেও বিশ্রি,গন্ধ আর নর্দমায় বড় হয়।

তবে দেশি মাগুর খুবই সুস্বাদু যারা খেয়েছেন তারা জানেন।আর এতো বড় হলে তো কথায় নাই।তবে ১০০% দেশি নিশ্চিত হয়েই খেতে হবে,চাষের হলে সর্বনাশ।

দেশি মাগুর মাছের পিঠের দিকটা হলুদ ও হালকা কালচে হয়। পেটের দিকটি একদম হলদে বা সাদাটে হলুদ রঙের হয়।এগুলোর মাথা ও চোয়াল ছোট এবং মুখ কিছুটা সূচালো হয়।চাষের মাগুরের হলুূদ ভাব থাকে না কালচে হয় আর সাইজে বড় হয়।

মেওয়া...এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তনালি শিথিল করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ডায়েটারি ফ...
07/09/2026

মেওয়া...

এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তনালি শিথিল করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।ভরপুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কাজ করে।এতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি চোখের জ্যোতি বাড়াতে এবং ত্বক ও চুলের সুস্থতায় ভূমিকা রাখে।ফলের প্রাকৃতিক শর্করা শরীরকে দ্রুত চাঙ্গা ও শক্তিমান করে তোলে।।

আজকাল মেওয়াও কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে।আমাদের কাছে গাছে পরিপক্ব(গাছে পাকানো সম্ভব হয় না পাখি খেয়ে ফেলে) ক্যামিক্যালমুক্ত দেশি বড় সাইজের মেওয়া পাবেন ৩০০ টাকা কেজি।বাসায় রাখলে ২-৩ দিনে পেকে যাবে।সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে মেওয়া পাওয়া যায়।

চাটমোহর হাদল বিলের একটা রুই আছে কেউ চাইলে হোম ডেলিভারিতে নিতে পারেন আজ সকালে ফাস জালে ধরা। ৪৬০ টাকা কেজি দরে ১.৪ কেজির দ...
05/09/2026

চাটমোহর হাদল বিলের একটা রুই আছে কেউ চাইলে হোম ডেলিভারিতে নিতে পারেন আজ সকালে ফাস জালে ধরা।

৪৬০ টাকা কেজি দরে ১.৪ কেজির দাম আসবে আনুমানিক ৬৪০ টাকার আশেপাশে

আজকের মাছপদ্মার ১৫ কেজির বোয়াল,কালবাউশ,রিঠাবিলের বাছাই করা দেশি কৈ-শিং,তারা বাইম,গোকুন,টাকি ও মিশানো মাছ।নদী বা বিলের যে...
03/09/2026

আজকের মাছ

পদ্মার ১৫ কেজির বোয়াল,কালবাউশ,রিঠা
বিলের বাছাই করা দেশি কৈ-শিং,তারা বাইম,গোকুন,টাকি ও মিশানো মাছ।

নদী বা বিলের যেকোন মাছ আমাদের কাছে পাবেন কোনো রকম অগ্রিম টাকা ছাড়ায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে। আমরা একবারে জেলেদের কাছে থেকে সংগ্রহ করি।কথার সাথে মিল না পেলে পণ্য ফেরত দিতে পারবেন।এক কথায় মাছ নিয়ে খেয়ে তারপর পেমেন্ট করবেন।

বিলের মাছের সরবরাহ বাড়ছে বিশেষ করে চলন বিলের তারা বাইমের।দুই তিন দিন ধরে দাম বেশ কম। সরবরাহ বেশি পাশাপাশি মাসের শেষ মানু...
29/08/2026

বিলের মাছের সরবরাহ বাড়ছে বিশেষ করে চলন বিলের তারা বাইমের।
দুই তিন দিন ধরে দাম বেশ কম। সরবরাহ বেশি পাশাপাশি মাসের শেষ মানুষের হাতে টাকাও তেমন নেই।এদিকে নদীর বড় মাছের খরা এখনো কাটে নি,পানি বাড়ছে।তবে ১০-১২ দিন পরে পানি কমতে শুরু করলে প্রচুর নদীর পাঙ্গাস,রুই,কাতল,বোয়াল,আইড়,রিঠা,বাঘাইড় পাওয়া যাবে আশা করা যায়।

চিত্রে আজকের বিলের তারা বাইম,ছোট বাইম,টেংরা,সবজি চিংড়ি,তিন কাটা,মৌশি/মলা,মেনি আর নদীর গাংঘারি মাছ।

নদীর বা বিলের ছোট বড় যেকোন বড় মাছ আমাদের কাছে প্রাপ্যতা সাপেক্ষে পাবেন অগ্রীম কোনো পেমেন্ট ছাড়া।

এই সিজনে আম বিক্রি বাদ দেওয়া এক মাস পার হয়ে গেছে  একটাই উদ্দেশ্য মানুষকে সম্পূর্ণ অর্গানিক ও নিরাপদ  ফল খাওয়াবো।তবুও কাট...
27/08/2026

এই সিজনে আম বিক্রি বাদ দেওয়া এক মাস পার হয়ে গেছে একটাই উদ্দেশ্য মানুষকে সম্পূর্ণ অর্গানিক ও নিরাপদ ফল খাওয়াবো।তবুও কাটিমন,গৌরমতি আমের জন্য মানুষ প্রতিনিয়ত এসএমএস করেই যাচ্ছে।

বাস্তবতা হলো সব ধরনের আমের সিজন ২০-২৫ দিন আগে শেষ হয়ে গেছে।অতিরিক্ত কীটনাশক দিয়ে বেশি লাভের আশায় আম গাছে ধরে রাখা হচ্ছে ।মুকুলের সময় তো হরমোন দিছেই।প্যাকিং আম গুলোও অতিরিক্ত প্রিজারভেটিভ দেওয়া। কতটুকু ক্ষতিকর আমার জানা নেই তবে বাগানে কীটনাশকের কৌটার যে সয়লাব তা দেখলে আপনারা আমের জন্য অর্ডার করতেন না।বড় বড় পেজ গুলা এখনও আম বিক্রি করছে।কতগুলা খাদ্য সচেতনতাকারী সেলিব্রেটি মানুষ আবার তাদের প্রোমোট করছে।

আমি জানি আমার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে না।তবুও বলি প্রাকৃতিক নিয়মে যেটা যখন পাওয়া যায় ঠিক তখনই খান;নিজের ইচ্ছা অনুযায়ী না।এখন জাম্বুরা,মেওয়া পাওয়া যাচ্ছে এগুলো খান।কলার প্রাপ্যতা এখন বেশি কলা খান।আমি লাস্ট আম খেয়েছি ২০ দিন আগে তাও আশ্বিনা টক আম।

পিক ফর অ্যাটেনশন

প্রতিদিনের মতো আজও রাজশাহীর এক সম্মানিত কাস্টমার এর কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য।আজকের ডেলিভারি ...
26/08/2026

প্রতিদিনের মতো আজও রাজশাহীর এক সম্মানিত কাস্টমার এর কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য।
আজকের ডেলিভারি -
রিঠা (২ কেজি সাইজ) - ২০০০ টাকা কেজি
নদীর বোয়াল - ১১০০ টাকা কেজি
নদীর বেলে আর বাসপাতা মিক্স - ১০০০ টাকা কেজি
পিওলি - ৮৫০ টাকা কেজি
প্রাপ্যতা ভেদে দাম কম বেশি হতে পারে।

আজকের পাওয়া মাছনদীর কাতল ৩ কেজি সাইজ ৮০০ টাকা কেজিচলন বিলের বাছাই করা তারা বাইম ১২০০ টাকা কেজিতিন কাঁটা ১০০০ টাকা কেজিবা...
25/08/2026

আজকের পাওয়া মাছ

নদীর কাতল ৩ কেজি সাইজ ৮০০ টাকা কেজি
চলন বিলের বাছাই করা তারা বাইম ১২০০ টাকা কেজি
তিন কাঁটা ১০০০ টাকা কেজি
বাঁশাপাতা-ফেসা মিক্সড ১৪০০ টাকা কেজি
মিডিয়াম সাইজ নদীর পিয়েলি ৬০০ টাকা কেজি
বেলেসহ নদীর মিশানো ৬০০ টাকা কেজি
মিডিয়াম সাইজ(৩-৪ টা তে কেজি) রিঠা ৯০০ টাকা কেজি
ছোট সাইজ রিঠা ৭০০ টাকা কেজি।

নদীর বা বিলের যেকোন ছোট বড় দেশি মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো এডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। আমরা একবারে রুট লেভেলের জেলেদের থেকে সংগ্রহ করি।

24/08/2026

Address

Autapara, Ishwardi
Pabna
6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when শৈশবের স্বাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category