14/05/2026
পর সমালোচনাকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ:
হযরত মুহাম্মদ সা: ছাড়া পৃথিবীতে কেউ ভুল বা সমালোচনার উর্ধে নয়। কারণ উনি ছিলেন একজন মহামানব। যদিও নন মুসলিমদের অনেকেই অযৌক্তিক ভাবে মুহাম্মদ সা: এর সমালোচনা করে থাকে।
যাই হোক; অধিকাংশ মানুষ; বিশেষ করে তৃতীয় বিশ্বের মানুষগুলো অন্যের সমালোচনা করতে বা ভুল ধরতে খুব পছন্দ করে। কিন্তু এই সমালোচনাকারী বা অন্যের ভুল ধরা মানুষরা কেউ আত্মসমালোনা করেনা বা নিজের ভুল খুঁজে পায়না। পক্ষান্তরে কেউ তাদের সমালোচনা করলে বা ভুল ধরলে তারা প্রচন্ড রেগে যায় এবং অকথ্য ভাষায় গালাগালিও করে। কিন্তু যদি ঐ সমালোচকদের বা অন্যের ভুল ধরা মানুষদের নিজ এলাকায় এবং তার পরিচিত জনদের কাছে খোঁজ নেওয়া হয় বা গভীর অনুসন্ধান করা হয়; দেখা যাবে অন্যের সমালোচনা করা বা ভুল ধরা মানুষটি কোনো মাপ কাঠি বা বিচারেই মানুষের কাতারে গ্রহনযোগ্য নয়। তার নিজের জীবনটাই শত ভুলে ভরা। অথচ ঐ মানুষটিই অন্যের সামান্য ভুল নিয়ে সমুদ্র পরিমাণ সমালোচনা করে নিজেকে ধোওয়া নির্ভুল বা মহা মানব প্রমাণ করতে চায়।
তাই অন্যের সমালোচনাকারী বা ভুল ধরা মানুষটিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম: আমি যদি আপনার এলাকায় গিয়ে বা আপনার পরিচিত গন্ডির মধ্যে অনুসন্ধান করে আপনার সমালোচনা করার মত শত ভুল ধরতে না পারি তবে আমি লিখিত চুক্তির মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবো! চ্যালেঞ্জকারীর জন্যও একই শর্ত প্রযোজ্য বৈকী। অর্থাৎ আমি আপনাকে ভুল প্রমাণে সমর্থ হলে আপনিও ঐ পরিমান অর্থ আমাকে প্রদানে বাধ্য থাকবেন! আর আপনি যদি মনে করেন আমার লেখাটিতে সত্যতা আছে তবে আসুন আমরা অন্যের সমালোনা না করে বা ভুল না খুঁজে; প্রথমে অন্যের দৃষ্টিতে নিজের ভুলগুলোর সংশোধনের চেষ্টা করি। ধন্যবাদ।